উত্তর : ভবিষ্যদ্বাণী করা আর আশংকা বা অনুমান করা এক জিনিস নয়। অতএব কিছু আলামত বা নিদর্শন দেখে ভবিষ্যতের বিষয়ে আশংকাজনক কিছু বলাতে কোন দোষ নেই। যেমন কোন যুদ্ধের ফলাফল স্বরূপ বিশ্বে ধ্বংসলীলা হবে, এতে উৎপাদন কমে যাবে, জান-মালের ক্ষয় ক্ষতি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিবে ইত্যাদি। আর এটি কোন নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং আলামত দেখে অনুমান বা আশংকা করা। সুতরাং এভাবে বলাতে কোন দোষ নেই। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলার বিশেষ কিছু বান্দা আছে যারা কিছু নিদর্শন দেখে লোকদের চিনতে পারে (ত্ববারাণী আওসাত্ব হা/২৯৩৫; ছহীহাহ হা/১৬৯৩)। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাছিলের উদ্দেশ্যে এরূপ ভবিষ্যৎবাণী করা হারাম। কারণ শয়তান মানুষকে দুর্ভিক্ষ বা দরিদ্রতার ভয় দেখিয়ে অন্যায় কাজের উস্কানী দেয়। আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় ও অশ্লীল কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও দয়ার ওয়াদা প্রদান করেন। বস্ত্ততঃ আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ (বাকারাহ ২/২৬৮)।

প্রশ্নকারী : সেলিম রেযা, কালাই, জয়পুরহাট।

 






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৪/৪১৪) : ভ্রূ-এর কিছু কিছু চুল বেশী বড় হয়ে গেলে তা কেটে ফেলায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : পরিপূর্ণ ইসলাম পালন করে না- এমন ছেলে বা মেয়ে পক্ষকে বিবাহের জন্য ঐ ধরনের ছেলে বা মেয়ের খোঁজ দেওয়া বা ঘটকালি করা কি জায়েয হবে?
প্রশ্ন (১৭/২১৭) : পাত্রপক্ষ পাত্রীকে দেখে যাওয়ার সর্বোচ্চ কত দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো উচিত? আর যদি ৭ দিন হওয়ার পরেও সিদ্ধান্ত না জানায়, তাহ’লে পাত্রীপক্ষের কি করা উচিত?
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন অভিনেতা যদি কোন অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেন এবং তারপর মারা যান। কিন্তু সেই অশ্লীল কাজগুলো (যেমন গান, নাটক, সিনেমা ইত্যাদি) মানুষের মাঝে বিদ্যমান থাকে এবং মানুষ সেগুলো দেখতে থাকে, তাহ’লে কবরেও কি সেই পাপের বোঝা অব্যাহত থাকবে?
প্রশ্ন (১/৩২১) : তাহাজ্জুদের ছালাত আদায় করা কতটুকু গুরুত্বপূর্ণ? একবার শুরু করার পর ছেড়ে দিলে গুনাহগার হ’তে হবে কি? - -মতীউর রহমান, পাবনা।
প্রশ্ন (১১/৫১) : আমাদের এখানে প্রতিদিনের কাজ শুরু করার পূর্বে সকলে একত্রে নারায়ে তাকবীর বা লিল্ল­াহে তাকবীর বলতে হয়। এক্ষণে এসময় কোন দো‘আটি পাঠ করা শরী‘আত সম্মত হবে? - -ফরহাদ আলম, বাগদাদ, ইরাক।
প্রশ্ন (১৫/৫৫) : আমাদের এলাকায় মাইয়েতের সম্পদ দ্বারা জানাযায় অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এরূপ কাজ জায়েয হবে কি? এছাড়া কোন নির্দিষ্ট দিন ধার্য ব্যতীত মৃতের পক্ষ থেকে খানার আয়োজন করা যাবে কি? - -ফখরুল ইসলাম, মাহিলাড়া, গৌরনদী, বরিশাল।
প্রশ্ন (৩৯/১৯৯) : জনৈক ব্যক্তি লক্ষ টাকা ঘুষ দিয়ে নামকাওয়াস্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। বর্তমানে সে তওবা করতে চায়। স্থায়ীভাবে হারাম ভক্ষণের গুনাহ থেকে বাঁচতে চায়। এক্ষণে তার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, গাইবান্ধা।
প্রশ্ন (৩৯/৩৫৯) : গোসল বা ওযূ করা হয় এরূপ পুকুরের পানিতে পেশাব করা যাবে কি?
প্রশ্ন (১/৩৬১) : অন্যের জমিতে ফসলের ক্ষতি না করে বিনা অনুমতিতে গরু-ছাগল, হাঁস-মুরগী চরানো বা ঘাস খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (১৭/৪১৭) : আমার মামাতো ভাইয়েরা আমার মা-খালাকে এক বিঘা জমি দিয়েছে। এখন আমার মা বেঁচে আছেন এবং আমার খালার দু’মেয়ে আছে। এ জমি কিভাবে বণ্টন হবে।
প্রশ্ন (৪/৩৬৪) : ফরয গোসলের সঠিক নিয়ম না মেনে কেবল তিনবার পুরো শরীর ধৌত করলে কি গোসলের ফরযিয়াত আদায় হয়ে যাবে?
আরও
আরও
.