উত্তর : বেগানা নারী ও পুরুষের মধ্যে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে তোলা হারাম। অতএব বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে চাইলে প্রথমতঃ পূর্বের পাপের জন্য খালেছ নিয়তে অনুতপ্ত হৃদয়ে তওবা করবে। আল্লাহ বলেন, ‘তবে তারা ব্যতীত, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে। আল্লাহ তাদের পাপসমূহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। বস্ত্ততঃ আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু’ (ফুরক্বান ২৫/৭০)। অতঃপর অভিভাবকের অনুমতি সাপেক্ষে শরী‘আত সম্মতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে। রাসূল (ছাঃ) বলেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা ভরণ-পোষণ দানে সক্ষম, তারা বিবাহ কর। কেননা বিবাহ দৃষ্টিকে অধিক অবনতকারী ও গুপ্তাঙ্গের হেফাযতকারী’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০৮০)। আর নর-নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহই সর্বোত্তম বন্ধন (হাকেম হা/২৬৭৭; ছহীহাহ হা/৬২৪)।

প্রশ্নকারী : ছাবিবর বাদশাহ, চট্টগ্রাম।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৫/১১৫) : মুওয়াযযিন ফজরের ১৫ থেকে ৩০ মিনিট পূর্বে আযান দেন। এভাবে ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১২/৯২) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৬/৬) : আমাদের এলাকায় মুসলমানরা পাঠা লালন-পালন করে, যা মূলত: হিন্দুদের পূজার সময় বলী দেওয়া হয়। এরূপ কাজে সহযোগিতার উদ্দেশ্যে পাঠা পালন করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : স্বামী সহ শ্বশুরবাড়ীর সকলেই হানাফী হওয়ায় ছহীহ হাদীছের দাওয়াত দিলে সবাই দুর্ব্যবহার করে। আমাকে লুকিয়ে ছালাত আদায় করতে হয়। এক্ষণে আমার জন্য ‘খোলা’ করার সিদ্ধান্ত নেওয়া যাবে কি?
প্রশ্ন (১/১) : কোন পাপাচারী ব্যক্তি সুন্দর স্বপ্ন দেখতে পারে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : পিতা-মাতার প্রতি সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য কি কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : আমার মা আমাকে ডিম কিনতে ১৫০ টাকা দিয়ে মুদি দোকানে পাঠিয়েছেন। দাম ছিল ১৩০ টাকা। কিন্তু আমি তাকে মাত্র ১০ টাকা ফেরত দিয়েছি। যখন আমি একাজ করি তখন আমি মনে মনে বলি যে, আমি এটি ১৩০ টাকায় মুদি দোকান থেকে কিনেছি এবং আমার মায়ের কাছে ১৪০ টাকায় বিক্রি করছি। তাই আমি তাকে ১০ টাকা ফেরত দিয়েছি। এতে আমি কি পাপী হব?
প্রশ্ন (২৪/২২৪) : বিবাহযোগ্য ছেলে পাত্রীকে দেখে আসার পর মেয়েকে পসন্দ করেছে। কিন্তু পিতা-মাতা ও আত্মীয়-স্বজন বিবাহ দিতে রাযী নয়। এক্ষণে উক্ত ছেলের করণীয় কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন। - -আবুল কালাম, খুলশী, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৪/৭৪) : জনৈক ব্যক্তি তার মাল-সামান আমার কাছে রেখে গেছেন। তার ফিরে আসা অনিশ্চিত। উক্ত মাল ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : স্বেচ্ছায় বিষ খাওয়া বা গলায় দড়ি দেওয়া ব্যক্তির পরকালীন শাস্তি কি? তারা কি চিরস্থায়ী জাহান্নামী হবে?
প্রশ্ন (৩৮/৩৯৮) : শিরক করার পর তওবা করলে পূর্বে কৃত আমলের নেকী ফিরে পাওয়া যাবে কি? - -আব্দুল গফুর, কাজীপুর, সিরাজগঞ্জ।
আরও
আরও
.