উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটির সনদের বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে। ইবনু হাজার আসক্বালানী এবং আলবানী হাদীছটিকে ‘যঈফ’ বলেছেন। তবে আলবানী ‘মওকূফ হিসাবে ছহীহ’ বলেছেন (ইবনু হাজার, নাতাইজুল আফকার ১/২৬৩; আলবানী, তিরমিযী হা/৩৫০০; তামামুল মিন্নাহ ৯৫-৯৬ পৃ.)। অন্যদিকে নববী, ইবনুল কবাইয়িম, ইবনুল মুলাক্কিন, হুসাইন সালীম আসাদ ও শু‘আইব আরনাঊত্ব প্রমুখ মুহাক্কিকগণ এর সনদকে ছহীহ অথবা হাসান বলেছেন (নববী, আল-আযকার ২৯ পৃ; ইবনুল ক্বাইয়িম, যা-দুল মা‘আদ ২/৩৫৪;  দারেমী হা/৭২৭২; আহমাদ হা/১৯৫৮৯)। এছাড়া দো‘আটি কোথায় পাঠ করতে হবে, সেটা নিয়েও বিদ্বানদের মাঝে মতভেদ রয়েছে। তবে বেশীরভাগ হাদীছে দো‘আটি ছালাত পরবর্তী যিকির হিসাবেই বর্ণিত হয়েছে (শাওকানী, তুহফাতুয যাকিরীন ১৮২ পৃ.)।

প্রশ্নকারী : রাহাত, মিরপুর, ঢাকা।







বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (২৩/৪৬৩) : ‘তোমরা ভূ-সম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ো না, তা তোমাদেরকে দুনিয়ামুখী করে তুলবে’ এ কথাটি সঠিক কি? এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৫/৬৫) : বিচ্ছেদের কারণে আমার পিতা আমার মায়ের বা আমার সাথে কোন সম্পর্ক রাখেন না। আমি মায়ের কাছে বড় হয়েছি, বিয়েতে পিতার কোন ভূমিকা ছিল না। মায়ের বান্ধবী ও আত্মীয়দের অনুমতিতে বিয়ে সম্পন্ন হয়, পরে তালাকও হয়েছে। এ বিয়ে ও তালাক কি জায়েয হয়েছে? না হ’লে বাবার অনুমতিতে পুনরায় বিয়ে করলে কি তা জায়েয হবে?
প্রশ্ন (৪/৪৪৪) : বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক মুভি দেখানো হয়। যেমন দ্যা মেসেঞ্জার, দ্যা ম্যাসেজ, এছাড়া ওছমানীয় খেলাফত নিয়ে তুর্কী মুভি ইত্যাদি। এই ধরণের মুভিতে শিক্ষণীয় ও ঈমানবর্ধক অনেক কিছু থাকলেও বিভিন্ন বাজনা ও নারীর উপস্থিতি রয়েছে। এসব দেখা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : সাক্ষাতের সময় সালাম-মুছাফাহার সাথে সাথে কোলাকুলি করা, চুমু খাওয়া ইত্যাদি শরী‘আতসম্মত কি? - -এমদাদ, ছয়ঘরিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২৪/৪২৪) : ছালাতে পবিত্র কুরআনের যেকোন সূরার ৩ আয়াতের কম তেলাওয়াত করলে ছালাত হবে কি?
প্রশ্ন (২১/১৮১) : অমুসলিমদের কবরস্থানে কোন মুসলমানকে কবরস্থ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩/৮৩) : আগুনে পুড়ে, পানিতে ডুবে এবং গাড়ী দুর্ঘটনায় মারা গেলে তাদের হিসাব হবে কি? অনেকে বলে তাদের হিসাব হবে না। তারা শহীদ।
প্রশ্ন (১৮/৪৫৮) : দুই সিজদার মাঝে শরী‘আত নির্দেশিত কোন দো‘আ আছে কি? এছাড়া এসময় যেকোন মাসনুন দো‘আ পাঠ করা যাবে কি? - -নাজমুল ইসলাম, বগুড়া।
প্রশ্ন (১১/৪১১) : প্রত্যেক ওযূ শেষে লজ্জাস্থানে পানি ছিটানো নারী-পুরুষ সকলের জন্য যরূরী কি? - নাম প্রকাশে অনিচ্ছুক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১১/১১) : মসজিদের ভিতরে চেয়ার-টেবিল দিয়ে সুন্দর ডেকোরেশন করে কোন সভা-সম্মেলন বা অনুষ্ঠান করা যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : কোন্ জিনিস দ্বারা মানত করা যায়? ছালাত, ছিয়াম, টাকা-পয়সা, ফল-মূল, মোমবাতি, আগরবাতি, খিঁচুড়ী এসব মানত করা যায় কি?
প্রশ্ন (১৫/২৫৫) : আমি ও আমার পরিবার বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি। আমার জন্য ফিৎরা কোথায় প্রদান করা বেশী উত্তম হবে? ইংল্যান্ডে না-কি বাংলাদেশে? যদি বাংলাদেশে দিতে হয় তাহ’লে কিভাবে তা আদায় করব?
আরও
আরও
.