উত্তর : অবৈধভাবে গর্ভবতী হ’লেও গর্ভপাত করা জায়েয হবে না। কারণ জনৈকা গামেদী মহিলা তার উপর যেনার হদ্দ কায়েম করতে বললে রাসূল (ছাঃ) তাকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন (মুসলিম হা/১৬৯৫; মিশকাত হা/৩৫৬২)। বিশেষ করে শিশুর গঠন শুরু হয়ে গেলে গর্ভপাত করা যাবে না। আর ৪০ দিনেই শিশুর গঠন শুরু হয়ে যায় (ইবনুল জাওযী, আহকামুন নিসা ১/১০৮-১০৯; ইবনু জুযাই, আল-কাওয়ানীন ১/২০৭; ইবনু হাযম, মুহাল্লা ১১/২৩৯)। কারণ গর্ভপাত ঘটানোর অর্থই সন্তান হত্যা করা। যা শরী‘আতে হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে তোমরা হত্যা করোনা’ (আন‘আম ৬/১৫১)। আল্লাহ আরও বলেন, ‘তোমরা নিজেদের সন্তানদেরকে দারিদ্রে্যর কারণে হত্যা করো না। আমি তাদেরকে ও তোমাদেরকে রিযিক দান করি’ (আন‘আম ৬/১৫১)। তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে যদি মায়ের জীবনের হুমকি থাকে তাহ’লেই কেবল গর্ভস্থিত ভ্রূণ ফেলে দেয়া জায়েয।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, বাঘা, রাজশাহী।

 






বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (২১/২২১) : ছগীরা গুনাহ কাকে বলে? কয়েকটি ছগীরা গুনাহের উদাহরণ দিলে উপকৃত হব। - -নাসীম, বখশী বাযার, ঢাকা।
প্রশ্ন (৩১/২৭১) : প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীযের নফল ছিয়াম পালনের সাথে সাথে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (১০/৩৩০) : নফল ছালাতে কুরআন দেখে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২/২০২) : কাপড়ে বা দেহের কোন অংশে সাদা স্রাব লেগে গেলে তা সহ ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : দুই সিজদার মাঝে পঠিতব্য আল্লাহুম্মাগফিরলী.. দো‘আটি ছহীহ কি? এটি ছাড়া এসময় পঠিতব্য আর কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৬/২৮৬) : ‘যে ব্যক্তি আছরের পর ঘুমায়, তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং তখন সে কেবল নিজেকেই ধিক্কার দিতে থাকে’। হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৭/৪৪৭) : ছিয়াম ভঙ্গের কারণ সমূহ কী কী? ছিয়াম অবস্থায় কী কী কাজ করা মাকরূহ।
প্রশ্ন (৩০/৪৭০): ছালাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর দেওয়ার পদ্ধতি কি? ছালাতরত অবস্থায় কেউ ডাকলে গলায় আওয়াজ করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর নবুঅতের পূর্বে যে সকল আহলে কিতাব মৃত্যুবরণ করেছে তারা কি সকলেই জাহান্নামী হবে?
প্রশ্ন (৩/৪০৩) : বর্তমানে অনেক সালাফী আলেম তারাবীহর ছালাত ৮ রাক‘আত পড়া উত্তম এবং ২০ রাক‘আত বা তার বেশী পড়া জায়েয বলছেন। এক্ষণে আমাদের করণীয় কি? - -মুহাম্মাদ জাহিদুল ইসলামদিঘলিয়া, খুলনা।
প্রশ্ন (১৩/১৩৩) : চিকিৎসা বা অন্য কোন প্রয়োজনে জোঁকের তেল (Leech Oil) ব্যবহার করা হালাল হবে কি?
প্রশ্ন (১৬/১৭৬) : স্ত্রী পরপুরুষে আসক্ত হয়ে স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে ঐ পুরুষকে বিবাহ করেছে। কিন্তু ১ম স্বামী তা গ্রহণ করেনি। তালাকও দেয়নি। এক্ষণে দ্বিতীয় বিবাহ বৈধ হয়েছে কি?
আরও
আরও
.