উত্তর : মানুষ হিসাবে সবার প্রতি মানবিক সমবেদনা দেখানো যাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, আসমানবাসী (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন’ (আবুদাউদ হা/৪৯৪১; মিশকাত হা/৪৯৬৯; ছহীহাহ হা/৯২৫)। জনৈক ইহূদী বালক রাসূল (ছাঃ)-এর খিদমত করত। সে অসুস্থ হ’লে রাসূল (ছাঃ) তাকে দেখতে যান (বুখারী হা/১৩৫৬; মিশকাত হা/১৫৭৪)। অতএব বিদ‘আতী ব্যক্তির বিদ‘আত কুফরী সমতুল্য না হ’লে তার মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দো‘আ করায় বাধা নেই। যেহেতু সে মুসলিম। সে ফাসেক বা বিদ‘আতী হ’লে সে পাপ তার উপরেই চাপবে (ইবনুল ক্বাইয়িম, জালাউল আফহাম ১৫৯ পৃ.)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, মুনাফিক না হ’লে প্রত্যেক মুসলিম- হোক সে ফাসিক কিংবা বিদ‘আতী- তার জানাযা পড়া বা তার জন্য মাগফিরাত কামনা করা জায়েয (মিনহাজুস সুন্নাহ ৫/২৩৫)।

তবে ক্ষেত্রবিশেষে ফিৎনা সৃষ্টিকারী বিদ‘আতীর মৃত্যুতে আনন্দ প্রকাশ করাতে বাধা নেই। কারণ তাদের মৃত্যুতে বিদ‘আতের প্রচার ও প্রসার কমে যাবে। জনৈক বিদ‘আতী আব্দুল মজীদ মারা গেলে আব্দুর রাযযাক ছান‘আনী (রহঃ) বলেন, সে আল্লাহ্র প্রশংসা যিনি আব্দুল মজীদ থেকে উম্মতে মুহাম্মাদীকে রেহাই দিয়েছেন (যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ৯/৪৩৫)। ইবনু কাছীর (রহঃ) বলেন, রাফেযী নেতা হাসান বিন ছাফী বিন বাযদান তুর্কী মারা গেলে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আলেমগণ আনন্দ প্রকাশ করেন এবং আল্লাহ্র প্রশংসা করেন (আল-বিদায়াহ ১২/৩৩৮)। তিনি এক বিদ‘আতীর মৃত্যুসন উল্লেখ করে বলেন, আল্লাহ তা‘আলা এই বছর মুসলমানদেরকে অমুক বিদ‘আতী থেকে রেহাই দেন (আল-বিদায়াহ ১২/৩৩৮)।

তবে মৃতব্যক্তিকে গালমন্দ করা যাবে না। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা মৃতদের গালি দিয়ো না। কেননা তারা তাদের কর্মফলের প্রতি ধাবিত হয়েছে’ (বুখারী হা/১৩৯৩; মিশকাত হা/১৬৬৪ ‘জানায়েয’ অধ্যায়)। বর্তমান যুগে স্রেফ দলীয় বিদ্বেষবশতঃ কোন ব্যক্তির বিপদে বা মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হয় ও মিষ্টি বিতরণ করা হয়, তা চরম ধৃষ্টতা ও শিষ্টাচার বিরোধী। এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

-ইমরান, সিলোনিয়া, দাগনভূঞা, ফেণী।






প্রশ্ন (৫/২৮৫) : ইমাম বা মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব থাকায় নিজ মহল্লার মসজিদ ছেড়ে অপর মহল্লার মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -আব্দুল্লাহ, সাতক্ষীরা।
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি? - -রাসেল মিয়াঁ, পালবাড়ী, নরসিংদী।
প্রশ্ন (১৩/৩৩৩) : মোবাইল, টেলিভিশন, সাউন্ডবক্স ইত্যাদি মেরামত করা জায়েয কি? এসব গান-বাজনা ও সিনেমা দেখার কাজে ব্যবহার করা হয় তা জানা সত্ত্বেও মেরামত করা যাবে কি? - -মুহাম্মাদ ইকবাল হোসাইন কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (৪০/১২০) : কুনূতে রাতেবা পাঁচ ওয়াক্ত ছালাতে বিশেষ করে ফজরের ছালাতে নিয়মিত পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২৪/১৮৪) : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না মর্মে কোন দলীল আছে কি?
প্রশ্ন (২৩/৬৩) : জনৈক বক্তা বলেন, সূরা বাক্বারায় এমন একটি আয়াত আছে যা লিখে ঘুমন্ত স্ত্রীর বুকের উপর দিলে তার জীবনের অপসন্দ কর্মগুলো সব বলে দিবে। আয়াতটি কত নম্বর?
প্রশ্ন (২৪/২৪) : কোন ব্যক্তির সাথে কয়েক মিনিটের ব্যবধানে আবার সাক্ষাৎ হ’লে পুনরায় সালাম দিতে হবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : আমি জর্ডান প্রবাসী। এখানে অনেকেই বলে থাকেন ডেড সি গযব নাযিলের স্থান হওয়ায় এখানে গোসল করা জায়েয নয়। একথা কি ঠিক?
প্রশ্ন (৩/১২৩) :যমযম পানির সাথে অন্য পানি মিশ্রণ জায়েয হবে কি? বা যমযমের সাথে অন্য পানি মিশিয়ে পান করলে কোন উপকার পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশুনা শেষে সূদী কারবারের কারণে ব্যাংকে চাকুরী করতে পারছে না। এক্ষণে হিসাব বিভাগের সাথে জড়িত শরী‘আত অনুমোদিত কোন কোন ক্ষেত্রে চাকুরী করা যেতে পারে?
প্রশ্ন (৩৯/৩১৯) : হায়েয শেষ হওয়ার পর ফরয গোসলের পূর্বে কি সহবাস করা জায়েয?
প্রশ্ন (১৪/১৪) : অমুসলিম নারী বা পুরুষকে বিবাহের ক্ষেত্রে শারঈ বিধান কি?
আরও
আরও
.