উত্তর : এশার ছালাত বিলম্ব করে আদায় করা জায়েয। কারণ এশার ছালাতের ওয়াক্ত অর্ধরাত্রি পর্যন্ত অবশিষ্ট থাকে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আর তোমরা যখন এশার ছালাত আদায় করবে, তখন জেনে রেখ এশার ছালাতের সময় থাকে অর্ধেক রাত পর্যন্ত’ (মুসলিম হা/৬১২; মিশকাত হা/৫৮১)। অন্যান্য ওয়াক্তের ছালাত প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব হ’লেও এশার ছালাত শেষ ওয়াক্তে আদায় করা মুস্তাহাব। আবু বারযাহ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) এশার ছালাত দেরীতে আদায় করা পসন্দ করতেন (বুখারী ২/৪৭০)। আনাস (রাঃ) বলেন, একরাতে নবী করীম (ছাঃ) এশার ছালাত অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলেন। অতঃপর ছালাত আদায় করে তিনি বললেন, লোকেরা নিশ্চয়ই ছালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। শোন! তোমরা যতক্ষণ ছালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা ছালাতেই ছিলে (বুখারী হা/৫৭২)। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আমি আমার উম্মতের পক্ষে কষ্টকর না জানলে (প্রত্যেক) ওযূর সাথে মিসওয়াক করা ফরয করতাম এবং এশার ছালাত অর্ধেক রাত পর্যন্ত দেরী করে পড়তাম’ (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/১৪৮; ছহীহুল জামে‘ হা/৫৩১৯)। অতএব এশার ছালাত বিলম্ব করে এর সাথে কিয়ামুল লায়েল আদায় করে নেওয়া জায়েয।

প্রশ্নকারী : আহমাদ, মতিহার, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/১২৪) : বাড়ীতে অবস্থানকালে অধিকাংশ সময় যদি মহিলাদের মাথায় কাপড় না থাকে তাহ’লে পাপ হবে কি?
প্রশ্ন (১/৮১) : আমার পিতা হাইস্কুলের গণিত শিক্ষক, যেখানে ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা করে। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত শিক্ষকতা করার পর যে পেনশন পাবেন সেটা কি ছেলে হিসাবে আমার জন্য হালাল হবে?
প্রশ্ন (২৯/২৬৯) : আবুবকর (রাঃ)-এর ছেলে মুহাম্মাদ কি ওছমান (রাঃ)-কে হত্যায় জড়িত ছিলেন?
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি? - -রাসেল মিয়াঁ, পালবাড়ী, নরসিংদী।
প্রশ্ন (৩৩/১৯৩) : সন্তানের নাম রাখার ব্যাপারে শরী‘আতের কোন দিক-নির্দেশনা আছে কি? আমার ‘বিপ্লব’ নামের ব্যাপারে কোন পরামর্শ আছে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : দাঊদ (আঃ) এক মহিলার প্রেমে পড়েছিলেন মর্মে মুফাসসিরগণ যে বক্তব্য দিয়ে থাকেন তা কি সঠিক?
প্রশ্ন (১১/৪১১) : হজ্জ বা ওমরাহ পালনের ক্ষেত্রে মাথা ন্যাড়া করা বা ছাটার ক্ষেত্রে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (২৪/১০৪) : অতি বৃষ্টির কারণে অনেক পুকুর ভেসে যায়। ফলে চাষ করা মাছ পুকুরের ঘের থেকে বেরিয়ে যায়। অনেকে সেই মাছ ধরে। সেই মাছের মালিক পাওয়া যায় না। এমতাবস্থায় ঐ মাছ ধরা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : ফরয-সুন্নাত ছালাতের সিজদা বা তাশাহহুদের সময় তওবা-ইস্তেগফারের দো‘আসমূহ পাঠ করা যাবে কি? - -আশরাফুল আলম, ময়মনসিংহ।
প্রশ্ন (৩১/৩১১) : জুম‘আর মসজিদে না নিয়মিত জামা‘আত কায়েম হয় এরূপ মসজিদে ই‘তিকাফ করার নির্দেশনা দেওয়া হয়েছে? আর নারীরা কি বাড়িতে ই‘তিকাফ করতে পারবে? - -নাবীলাউত্তরা, ঢাকা।
প্রশ্ন (৪০/৪৪০) : ছালাতের মধ্যে ক্রন্দন করার বিধান কি? রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে এভাবে ক্রন্দন করার দলীল পাওয়া যায় কি?
প্রশ্ন (৮/৪৮) : হাজীগণ কখন হালাল হয়ে যান? - -রফীকুল ইসলাম, বর্ষাপাড়া, গোপালগঞ্জ।
আরও
আরও
.