উত্তর : ছালাতের ভিতরে পরকাল বা মৃত্যুর কথা স্মরণ করলে ছওয়াব কমবে না। বরং মনোযোগী হওয়ার জন্য অধিকহারে মৃত্যু ও পরকালকে স্মরণ করাই উত্তম। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফলকাম হবে মুমিনগণ। যারা তাদের ছালাতে ভীত-বিনয়ী (মুমিনূন ২৩/১-২)। রাসূল (ছাঃ) বলেন, তুমি তোমার ছালাতে মৃত্যুকে স্মরণ কর। কারণ মানুষ যখন তার ছালাতে মৃত্যুকে স্মরণ করে, তখন যথার্থই সে তার ছালাতকে সুন্দর করে। আর তুমি সেই ব্যক্তির মত ছালাত পড়, যে মনে করে যে, এটাই তার জীবনের শেষ ছালাত। তুমি প্রত্যেক সেই কর্ম থেকে দূরে থাক, যা সম্পাদনের কারণে তোমাকে (অপরের নিকটে) ক্ষমা চাইতে হয় (ছহীহাহ হা/২৮৩৯; ছহীহুল জামে‘ হা/৮৪৯)। অতএব ছালাতে মৃত্যুকে স্মরণ করা ছালাতে মনোযোগী হওয়ার অন্যতম মাধ্যম।

প্রশ্নকারী : মুহাম্মাদ আরীফুল ইসলাম, গাযীপুর, ঢাকা।


 






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৪/১৪) : রোগমুক্তির জন্য যবহ করা বা ছাদাক্বা করা জায়েয হবে কি? আমার পিতা স্ট্রোক করলে মা একটা ছাগল যবহ করে ছাদাক্বা করতে বলেন। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : আমি একজন রিক্সা চালক। প্রতি মাসে ৮/১০ দিন ঢাকায় এসে রিক্সা চালাতে হয়। এক্ষেত্রে আমি ছালাত ক্বছর করতে পারি কি?
প্রশ্ন (১৯/১৯) : কিছু মানুষকে দেখা যায়, দো‘আ করার সময় ভুল করে। যেমন বলে, আল্লাহ তুমি অমুককে জাহান্নামের ভালো স্থান দান কর। এমন দো‘আ কবুল হবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি যেনার শাস্তির অনুরূপ? - -আব্দুল হালীমবীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৩/৪৩৩) : পিস টিভি সহ কোন কোন ইসলামিক টিভিতে বালক-বালিকাদের ইসলামী গানের তালে তালে নৃত্য ও অভিনয় উপস্থাপিত হয়। এগুলি কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৫/৩৫) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাতের সাথে যদি আমাদের ছালাতে মিল না থাকে, তাহ’লে সে ছালাত কি আল্লাহর দরবারে কবুল হবে? যেমন মাযহাবী ভাইদের ছালাত?
প্রশ্ন (৩/৮৩) : যোহর ও আছর ছালাতে ইমামের পিছনে কি সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পাঠ করতে হবে?
প্রশ্ন (৩৫/২৩৫) : ২৫ বছর আগে আমি একটি কোম্পানীর শেয়ার কিনি। বর্তমানে তা মূল টাকার চাইতে অনেক গুণ বেশী দামে বিক্রি হচ্ছে। এখন বর্তমানের বর্ধিত মূল্য গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (২০/২০) : কাউকে যাকাতের মাল প্রদানের সময় তাকে জানানো যরূরী কি? - -ইলিয়াস সরকার, জামালপুর।
প্রশ্ন (৫/৮৫) : আমার ভাই-ভাতিজা পুরোপুরি কবরপূজারী মুশরিক। তাই তারা আমার সম্পত্তিতে অংশীদার হবে ভেবে আমি আমার তিন মেয়ের নামে সকল সম্পদ লিখে দিয়েছি। এটা জায়েয হয়েছে কি? কবরপূজারীরা সম্পদের অংশীদার হবে কি? - -আব্দুল্লাহ আল-মামূন, নিজখামার, খুলনা।
প্রশ্ন (১৯/৪৫৯) : জনৈকা নারীকে জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে বিবাহে বাধ্য করা হয়। পরিবারের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী চুপ ছিল। সরকার পরিবর্তনের সুযোগে স্ত্রী গোপনে কোর্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দেয় এবং অন্য একটা ছেলেকে বিবাহ করে। গত প্রায় একবছর ডিভোর্স দেয়া স্বামীর সাথে কোন শারীরিক সম্পর্ক নেই। কিছুদিন পর ১ম স্বামী নিজ থেকেই তাকে তালাক দেয়। এক্ষণে গোপনে করা বিবাহটা জায়েয হয়েছে কি?
আরও
আরও
.