উত্তর : রাসূল (ছাঃ)-এর পিতা-মাতা তাঁর নবুঅত প্রাপ্তির পূর্বেই মারা গেছেন। ফলে তাঁরা ঈমান আনার সুযোগ পাননি। দ্বিতীয়তঃ রাসূল (ছাঃ)-এর পিতা-মাতার ঈমান আনা সম্পর্কিত যত বর্ণনা এসেছে তার অধিকাংশই জাল। কিছু যঈফ বর্ণনা রয়েছে সেগুলোও পরিত্যাজ্য (আযীমাবাদী, ‘আওনুল মা‘বূদ ১২/৩২৪ পৃ.)। প্রশ্নোল্লেখিত বর্ণনা সম্পর্কে জিজ্ঞেস করা হ’লে ইবনুল জাওযী (রহঃ) বলেন, নিঃসন্দেহে এটি জাল। এই জালকারীরা স্বল্প বিদ্যাধারী মূর্খ। কেননা তারা জানে না যে, কাফের অবস্থায় মৃত্যুর পর পুনরায় জীবন পেয়ে ঈমান আনলেও তা কোন কাজে আসে না’ (আল-মাওযূ‘আত ১/২৮৩)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, তাঁর পিতা-মাতার ঈমান আনয়নের ব্যাপারে কোন মুহাদ্দিছ হাদীছ বর্ণনা করেননি। বরং তারা ঐক্যমত পোষণ করেছেন যে, এ সংক্রান্ত সকল বর্ণনা মিথ্যা ও জাল। এ সম্পর্কে কোন বর্ণনা কোন নির্ভরযোগ্য ছহীহ, সুনান বা মুসনাদের কিতাবে বর্ণিত হয়নি (মাজমূ‘ ফাতাওয়া ৪/৩২৫-২৭)। বরং তাঁর পিতা-মাতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করায় তারা জাহান্নামী হওয়ার ব্যাপারে একাধিক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। যেমন জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে মুশরিক অবস্থায় মৃত তার পিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ও তোমার পিতা জাহান্নামে’ (মুসলিম হা/২০৩)। রাসূল (ছাঃ) মুশরিক অবস্থায় মৃত তাঁর মায়ের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে আল্লাহ তাকে অনুমতি দেননি। কেবল কবর যিয়ারতের অনুমতি দেন’ (মুসলিম হা/৯৭৬)।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।






প্রশ্ন (৩০/৪৭০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর খুৎবার পূর্বে মসজিদে আসতে পারল না, ঐ জুম‘আ থেকে পরবর্তী জুম‘আ পর্যন্ত তার কোন ছালাত কবুল হবে না। এ কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : ছালাতে পবিত্র কুরআনের যেকোন সূরার ৩ আয়াতের কম তেলাওয়াত করলে ছালাত হবে কি?
প্রশ্ন (২৩/২২৩) : মাওলানা আকরম খাঁ, স্যার সৈয়দ আহমাদ, সুলায়মান নদভী মি‘রাজের ঘটনাকে স্বাপ্নিক বলেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/৪০৬) : অনেক চাকুরীজীবী আছেন যারা নির্দিষ্ট সময়ে অফিস করেন না। ফলে জনগণের কষ্ট ও ভোগান্তি হয়। সরকারী নানা জটিলতার কারণে অফিস প্রধানরাও কোন ব্যবস্থা নেন না। এদের পরিণতি কি?
প্রশ্ন (১৩/২৫৩) : আল্লাহর বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হয় না সে রাষ্ট্রের প্রশাসনিক পদে বিশেষতঃ পুলিশ প্রশাসনে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : কোন মহিলা ওযূ করার পরে যদি কোন গায়ের মাহরাম পুরুষ তাকে দেখে ফেলে তাহ’লে তার ওযূ ভঙ্গ হয়ে যাবে কি?
প্রশ্ন (৬/৬) : বর্তমানে প্রচলিত আউটসোর্সিং পেশা গ্রহণে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : ছালাতরত অবস্থায় মুহাম্মাদ (ছাঃ)-এর নাম শুনলে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহে ওয়া সাল্লাম’ বলতে হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : ‘অন্ধ ব্যক্তি স্বীয় অন্ধত্বের উপর ছবর করলে জান্নাতে প্রবেশ করবে’। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/১৯৪) : কোন মুছল্লী জুম‘আর দিনে মিষ্টি (খাজা, বাতাসা) দিয়ে দো‘আ চাইলে সকলে মিলে ছালাতের পর হাত তুলে দো‘আ করা যাবে কি? অনুরূপ ঐ মিষ্টি খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/১৮৯) : সম্প্রতি ‘মিলাদ ও কিয়ামের অকাট্য প্রমাণ’ নামে জনৈক মুফতী একটি বই বের করেছেন। সেখানে আপনাদের প্রকাশিত ‘মীলাদ প্রসঙ্গ’ বইয়ের ও তার বিজ্ঞ লেখকের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে। উক্ত বইয়ে কুরআন-হাদীছের মাধ্যমে মীলাদ-কিয়াম প্রমাণ করা হয়েছে। তাতে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি?
প্রশ্ন (২৬/৩০৬) : উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশে মাহরাম ব্যতীত একাকী গমন করতে এবং অবস্থান করতে পারবে কি?
আরও
আরও
.