উত্তর : পিতা-মাতাকে বুঝিয়ে ছালাতের জামা‘আতে যেতে হবে। কেননা সন্তান বালেগ বা বয়ঃপ্রাপ্ত হ’লে তার জন্য জামা‘আতের সাথে ছালাত আদায় করা ওয়াজিব। কেউ যদি আযান শোনার পরেও ওযর ছাড়া বাড়িতে ছালাত আদায় করে, তাহ’লে সে গুনাহগার হবে (নাসাঈ হা/৮৫০; ছহীহুত তারগীব হা/৪২৯)। এমনকি রাসূল (ছাঃ) বিনা ওযরে বাড়িতে ছালাত আদায়কারীদের বাড়ি পুড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে বলেন, ‘যে ব্যক্তি আযান শুনেছে, অথচ জামা‘আতে হাযির হয়নি, তার ছালাত নেই; যদি তার কোন গ্রহণীয় ওযর না থাকে’ (দারাকুৎনী হা/১৫৫৫; মিশকাত হা/১০৭৭; ছহীহুত তারগীব হা/৪২৬)। এক্ষণে কেউ যদি বাড়িতে ছালাত আদায় করে তাহ’লে তার ছালাতের ফরযিয়াত আদায় হয়ে যাবে। তবে সে ওয়াজিব পরিত্যাগ করার জন্য গুনাহগার হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৭০)। অতএব পিতা-মাতার উচিৎ বাধা না দিয়ে বরং সন্তানকে সাথে করে মসজিদে গিয়ে জামা‘আতে ছালাত আদায় করা। আর নিরাপত্তাজনিত বিশেষ কোন কারণ থাকলে সেটি স্বতন্ত্র এবং তা শারঈ ওযরের মধ্যে অন্তর্ভুক্ত (বাক্বারাহ ২/২৮৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ময়মনসিংহ।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক আলেম বলেন পুরুষরা হলুদ কাপড় পরিধান করতে পারবে না। কিন্তু লাল কাপড় পরিধান করতে পারবে। এর সত্যতা জানতে চাই। - -আব্দুর রহমান উসামা, দক্ষিণপাড়া, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (১৬/৯৬) : আমি একটি ইট ভাটায় কাজ করি। কাজের সূত্রে আমি দু’টি ভাটা থেকে টাকা নিয়ে বর্ষা মৌসুমে শ্রমিকদের অগ্রিম ১০-২০ হাযার টাকা দিয়ে থাকি, যা পরবর্তীতে মজুরী থেকে কর্তন করা হয়। আর আমাকে পরিচালনাকারী হিসাবে কিছু টাকা দিয়ে থাকে। কেউ যদি ঠিকভাবে কাজ না করে তাহ’লে আমার প্রাপ্য টাকা থেকে দন্ড দিতে হয়। এক্ষণে উক্ত কাজ আমার জন্য বৈধ হচ্ছে কি? - -এম আহাদ আলী, ঝিনা-ঝালপুকুর, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক ব্যক্তি বলেন, ছিয়ামরত অবস্থায় দিনের বেলা সিগারেট খাওয়া যাবে। কারণ এটি শরীরে কোন পুষ্টি যোগায় না। বরং ক্ষতি করে। সুতরাং এটি ছিয়ামভঙ্গকারী খাবার নয়। একথার সত্যতা আছে কি? - -আব্দুন নূর, কোনাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (৩১/১৫১) : ইমামের সালাম ফিরানোর পর বাকী ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে রাফউল ইয়াদায়েন করতে হবে কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (২৮/৬৮) : আমি একজন পল্লী চিকিৎসক। আমার মাধ্যমে কোন রোগী কোন ডায়াগনস্টিক সেন্টারে নীত হ’লে উক্ত সেন্টারের পক্ষ থেকে আমাকে কিছু কমিশন দেওয়া হয়। তবে এজন্য রোগীর নিকট থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। অন্যান্য রোগীর মতই নেওয়া হয়। উক্ত কমিশন নেওয়া কি বৈধ?
প্রশ্ন (১২/১৩২) : ইস্তেখা-রার দো‘আ ফরয ছালাতের শেষ তাশাহহুদের মধ্যে পাঠ করা যাবে কি? - -রুকসানা ইয়াসমীন, খুলনা।
প্রশ্ন (১৮/৪৫৮) : মহিলাদের জন্য বাড়িতে থাকা অবস্থায় ফরয ছালাত জামা‘আতে না একাকী পড়া উত্তম?
প্রশ্ন (৩/৪৩) : হজ্জ বা ওমরা করতে গিয়ে এক ব্যক্তি একাধিক ওমরা করতে পারবে কি? যেমন ওমরা করে মদীনায় গেল। ফিরে এসে আবার ওমরা করল এমনটি করতে পারবে কি? কিংবা একই ব্যক্তি বিভিন্ন ব্যক্তির নামে ওমরা ও ত্বওয়াফ করতে পারে কি?
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (১১/১৩১) : ক্বিয়ামতের দিন মসজিদ, মাদরাসা, কা‘বাঘর ও কুরআন মাজীদ ইত্যাদি অক্ষত থাকবে। এমর্মে বর্ণিত হাদীছের কোন সত্যতা আছে কি? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৯/৪০৯) : কাঁধ খোলা থাকে এরূপ পোষাক পরে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.