উত্তর : প্রথমতঃ মৃত ব্যক্তিকে পশ্চিম দিকে মুখ করে কবরে রাখা উচিত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘উভয় জীবনে মানুষের ক্বিবলা হচ্ছে কা‘বা’ (আবুদাঊদ হা/২৮৭৫, ইরওয়া হা/৬৯০)। আলবানী (রহঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগ হ’তে অদ্যাবধি এরূপ আমলই হয়ে আসছে (আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা নং ১০২)। দ্বিতীয়তঃ ডান কাতে শোয়াবে। এ বিষয়ে স্পষ্ট কোন দলীল না পাওয়া গেলেও ঘুমানোর সময় ডানকাতে শোয়ার ব্যাপারে ছহীহ হাদীছ রয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৩৮৪-৮৫)। সম্ভবতঃ এর উপরে ভিত্তি করেই বিদ্বানগণ মাইয়েতকে ডান কাতে শোয়ানোকে উত্তম বলেছেন (আল-মুহাল্লা ৩/৪০৪, মাসআলা ৬১৫)। উছায়মীন (রহঃ) বলেন, মৃত ব্যক্তিকে চিৎ করে রেখে হাত দু’টি বুকের উপর রাখার বিষয়টি আমরা কোন বিদ্বান হ’তে অবগত নই (ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃঃ ৪২)।




বিষয়সমূহ: তাওহীদ
প্রশ্ন (১৭/৪১৭) : স্ত্রীর মোহরের যাকাত এবং মায়ের অলংকারের যাকাত আদায় করা কি স্বামীর উপর আবশ্যক? এছাড়া স্ত্রী এবং কন্যার অলংকার পৃথকভাবে নিছাব পরিমাণ না হ’লে, তা একত্রিত করে যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : জুম‘আর খুৎবা প্রদানের সময় লাঠি নেওয়া কি যরূরী? দলীলসহ জানতে চাই। - -যুলফিক্বার জামীল, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৫/৩৪৫) : আমরা জানি ১২০ দিন তথা ৪ মাস পরে মাতৃগর্ভে ভ্রূণে রূহ ফুঁকে দেওয়া হয়। এর পূর্বে যেকোন মাধ্যমে ঐ ভ্রূণ ফেলে দিলে গোনাহ হবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : বিয়ের ক্ষেত্রে কুফূ বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ে যদি পরিপূর্ণ দ্বীনদার হয়; কিন্তু আর্থিক বা সৌন্দর্যের ক্ষেত্রে কমতি থাকে, তাহ’লে কুফূ না হওয়ার কারণে বিয়ে বাতিল করা পাত্রের জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : সফর অবস্থায় তাহাজ্জুদের ছালাত আদায়ের পদ্ধতি কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে আছি। প্রতিষ্ঠানের মূলধন ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যবসার সকল লেনদেনের কাজ আমি একাই করে থাকি। এক্ষণে আমার বেতন হালাল হচ্ছে কি?
প্রশ্ন (১০/৩৭০) : আত্মীয়-স্বজনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৭/১৬৭) : জনৈক ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি হজ্জে যেতে চান। কিন্তু সরকারী নিয়মানুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিরা হজ্জে যেতে পারবে না। এক্ষণে তিনি বদলী হজ্জ করাবেন? না সে পরিমাণ অর্থ ছাদাক্বা করে দিবে?
প্রশ্ন (৫/১২৫) : কিয়ামত দিবসে কে কে শাফা‘আত করার সুযোগ লাভ করবেন?
প্রশ্ন (১৯/১৯) : পর্দার ক্ষেত্রে নারীদের মুখমন্ডল ঢেকে রাখা অর্থাৎ নিক্বাব পরিধান করার শারঈ বিধান কি? নারীদের শরীরের কোন কোন অঙ্গ আওরাতের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (২১/৩৮১) : ওযূর পর লজ্জাস্থান বরাবর পানি ছিটানো আবশ্যক কি? এটা কি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য?
প্রশ্ন (৩৯/৩১৯) : চার সন্তানের জনক জনৈক ব্যক্তি বিবাহের ৮-১০ বছর পর থেকে বিগত ১৬ বছর যাবত একই বাসায় থাকলেও স্ত্রী সংসর্গ থেকে দূরে থাকেন এবং পৃথক বিছানায় রাত্রি যাপন করেন। একারণে স্ত্রী তার ব্যাপারে বিভিন্ন সন্দেহ করেন। এমতাবস্থায় তাদের বিবাহ ঠিক আছে কি? এক্ষণে স্বামী বা স্ত্রীর জন্য করণীয় কি? - -ইবরাহীম খলীল, ঢাকা।
আরও
আরও
.