উত্তর : ওযূর পর জরায়ুর রাস্তা দিয়ে বাতাস বের হ’লে বিশুদ্ধ মতে ওযূ ভেঙ্গে যাবে (নববী, আল-মাজমূ‘ ২/৪; ইবনু কুদামাহ, মুগনী ১/১২৫)। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, স্পষ্টভাবে বায়ূর শব্দ বা গন্ধ না পেলে ওযূ করতে হবে না (ইবনু মাজাহ হা/৫১৫; মিশকাত হা/৩১০; ছহীহুল জামে‘ হা/৭৫৭২)। আর এটা হাদীছে উল্লিখিত বায়ুর অন্তর্গত। সুতরাং এমতাবস্থায় ওযূ ভেঙ্গে যাবে। তবে হানাফী-মালেকী বিদ্বানগণ, শায়খ উছায়মীন ও শায়খ বিন বায মনে করেন, জরায়ু থেকে নির্গত বাতাসে ওযূ ভঙ্গ হবে না। কারণ এটি কোন অপবিত্র স্থান থেকে বের হয় না। তাছাড়া হাদীছে এ ব্যাপারে স্পষ্ট কোন দলীল নেই (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২৮০; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৯৭; রাদ্দুল মুহতার ১/১৩৬ পৃ.)। তবে অধিকতর সতর্কতার জন্য ওযূ করাই কর্তব্য। কারণ যে স্থান থেকে বীর্য বের হ’লে গোসল ওয়াজিব হয়ে যায়; হায়েয, নিফাস বা ইস্তিহাযা বের হ’লে অপবিত্র হয়ে যায়; সে স্থান থেকে বায়ু বের হ’লে একই বিধান কার্যকর হওয়াই বিধেয়।

প্রশ্নকারী : তহূরা বেগম, নওগাঁ।






বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (২০/৩০০) : ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যেবান হবে। উক্ত হা ব্যক্তি তার ভাইয়ের উপকারের জন্য সচেষ্ট হবে এবং তার উপকার সাধন করবে, সে দশ বছর ধরে ইতিকাফকারীর চেয়েও মর্যাদাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৩/১৭৩) : জনৈক অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করলে মসজিদে ১০ শতক জমি দান করবেন বলে মানত করেন। কিন্তু সুস্থ হওয়ার পর উক্ত জমি মসজিদের পরিবর্তে গোরস্থানে দিতে চায়। এটা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (৪/৪) : ঠিকাদারী পেশা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : আয়কর ফাঁকি দিলে গুনাহগার হ’তে হবে কি? ফ্রি ল্যান্সিং করে বিদেশী বিভিন্ন কাজ করে দিয়ে যে উপার্জন করা হয় তার উপর আয়কর দেওয়া আবশ্যক কি? - -মুজাহিদুল ইসলাম, ছেউড়িয়া, কুষ্টিয়া।
প্রশ্ন (৮/৩৬৮) : মালদ্বীপে অবস্থানরত অনেক প্রবাসী ভাই বিভিন্ন রিসোর্টে চাকুরী করেন। যেখানে মদ, শূকরের মাংস পরিবেশন ও যেনা-ব্যভিচার খুবই সাধারণ বিষয়। পর্যটকদের এসব সরবরাহের জন্য তাদেরকেই সহযোগিতা করতে হয়। এক্ষণে এসব চাকুরী জায়েয হবে কি?
প্রশ্ন (১২/২৯২) : শেষ যামানায় আল্লাহর অবাধ্যতা ব্যতীত জীবিকা অর্জন সম্ভব হবে না- মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -আমীনুল ইসলাম, নোয়াখালী সদর, নোয়াখালী।
প্রশ্ন (২৫/৬৫) : বিচ্ছেদের কারণে আমার পিতা আমার মায়ের বা আমার সাথে কোন সম্পর্ক রাখেন না। আমি মায়ের কাছে বড় হয়েছি, বিয়েতে পিতার কোন ভূমিকা ছিল না। মায়ের বান্ধবী ও আত্মীয়দের অনুমতিতে বিয়ে সম্পন্ন হয়, পরে তালাকও হয়েছে। এ বিয়ে ও তালাক কি জায়েয হয়েছে? না হ’লে বাবার অনুমতিতে পুনরায় বিয়ে করলে কি তা জায়েয হবে?
প্রশ্ন (৩১/২৭১) :জামা‘আতে ছালাত আদায়কালে মাঝখানের কাতারে থাকা অবস্থায় হঠাৎ ওযূ নষ্ট হয়ে গেলে মুছল্লীদের ভিড় ঠেলে সেখান থেকে বের হওয়া বেশ কষ্টকর ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২১/১০১) : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী বা কম হয়ে গেলে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২১/৪২১) : মসজিদ সম্প্রসারণের সময় কারণবশতঃ যাকাত, ফিতরা ও ওশরের টাকা আদায়কৃত মূল অর্থের সাথে মিশে গেছে, যার পরিমাণ কারো জানা নেই। এক্ষণে এরূপ মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/২৫৯) : যমযম কূপের পানি পানের যে দো‘আ প্রচলিত আছে, তা কি ছহীহ? اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
প্রশ্ন (২/৩২২) : জনৈক বিদ্বান বলেন, দাজ্জাল ও ইমাম মাহদী আসার পূর্বে ছোট ছোট দাজ্জাল ও ইমাম মাহদী আসবে। একথার সত্যতা আছে কি?
আরও
আরও
.