উত্তর : প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহা পাঠ করতে হবে।  জেহরী ছালাতে ইমামের পিছনে কেবল সূরা ফাতিহা পাঠ করবে। আর যোহর ও আছর তথা সের্রী ছালাতে ইমামের পিছনে ১ম ও ২য় রাক‘আতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা এবং শেষ ২ রাক‘আতে কেবল সূরা ফাতিহা পাঠ করতে হবে। জাবের (রাঃ) বলেন, আমরা যোহর ও আছর ছালাতের প্রথম দু’রাক‘আতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ দু’রাক‘আতে কেবল সূরা ফাতিহা পাঠ করতাম (ইবনু মাজাহ হা/৮৪৩, সনদ ছহীহ)।  কেবল  সূরা  ফাতিহা  পাঠ করলেও যথেষ্ট হবে (মুসলিম হা/৪৫১)।

তবে শেষ দু’রাক‘আতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো যায়। আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যোহরের প্রথম দু’রাক‘আতে ৩০ আয়াত পরিমাণ এবং শেষের দু’রাক‘আতের প্রতি রাক‘আতে ১৫ পনের আয়াত পরিমাণ পাঠ করতেন (মুসলিম হা/৪৫২)। আলবানী (রহঃ) বলেন, শেষ দু‘রাক‘আতে সূরার ফাতিহার সাথে অন্য সূরা মিলানো সুন্নাত হওয়ার ব্যাপারে অত্র হাদীছে দলীল রয়েছে (ছিফাতু ছালাতিন নবী (ছাঃ) ১১৩ পৃ.)। উছায়মীন (রহঃ) বলেন, শেষ দু’রাক‘আতেও মুক্তাদী ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করতে পারে (মাজমূ‘ ফাতাওয়া ১৫/১০৮)।

প্রশ্নকারী : শফীউদ্দীন আহমাদ, পাথরঘাটা, বরগুনা।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৬/২৬) : মসজিদের দেওয়ালের কোন অংশে মুছল্লীদের স্মরণ করানোর উদ্দেশ্যে কালেমায়ে ত্বাইয়েবা, শাহাদত বা অন্য কিছু আরবীতে লেখা যাবে কি?
প্রশ্ন (৫/২৮৫) : একটি ছেলে বোবা অর্থাৎ কথা বলতে পারেন না। সে কিভাবে ছালাত আদায় করবে? - -হুমায়ূন আহমাদ, বেনাপোল, যশোর।
প্রশ্ন (৫/২৮৫) : ‘বিশ্বনবীর কথা’ নামক বইয়ে আছে, মুহাম্মাদ (ছাঃ) ভূমিষ্ট হওয়া মাত্রই সিজদায় পড়ে ‘ইয়া উম্মাতী’ ‘ইয়া উম্মাতী’ বলেছিলেন। একথা কি সত্য?
প্রশ্ন (১/৮১): সিজদারত অবস্থায় দুই হাতের কনুই ও নিতম্ব মাটিতে বিছিয়ে দিয়ে ছালাত আদায় করলে ছালাত হবে কি? ছহীহ দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৫) : আমার কাপড়ের দোকানে থ্রি পিছ বিক্রি করা হয়, যাতে ঐ পোষাকটি পরিহিতা বেপর্দা নারীর ছবি থাকে। যা দেখে ক্রেতা কাপড়টি পরলে কেমন দেখাবে তা বুঝতে পারে। এক্ষণে উক্ত ছবি রাখা বৈধ হবে কি? এছাড়া মেয়েদের মাথাকাটা প্লাস্টিকের মূর্তিতে কাপড় ঝুলিয়ে রাখা যাবে কি?
প্রশ্ন (২২/১৪২) : বেশীরভাগ প্রাথমিক বিদ্যালয়ের সকল কক্ষেই শিক্ষা উপকরণ হিসাবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে এই সব কক্ষেই ছালাত আদায় করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : আল্লাহ তা‘আলা বলেন, তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও উলুল আমরের আনুগত্য কর। উলুল আমর বলতে কাকে বুঝানো হয়েছে? তারা কি একাধিক হবেন?
প্রশ্ন (০২/৪০২) : বিবাহের মোহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজ্জে যেতে ইচ্ছা করে, তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? - আকলীমা খাতুন, বগুড়া।
প্রশ্ন (২১/২১) : দু’টি অংশ বিশিষ্ট প্রচলিত কালেমায়ে ত্বাইয়েবার প্রচলন কবে থেকে শুরু হয়?
প্রশ্ন (১৫/৩৭৫) : মোহর পরিশোধের নিয়ত ব্যতীত স্ত্রী সহবাস করলে ঐ ব্যক্তি ক্বিয়ামতের দিন ব্যভিচারী হিসাবে গণ্য হবে কি? - -আশরাফুল আলমরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩১) : ছহীহ বুখারীতে ‘জানাযা’ অধ্যায়ের ৫৬ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ)-এর ‘আছার’ রয়েছে যে, তিনি জানাযার তাকবীর সমূহে হাত উঠাতেন। উক্ত আছারটি কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (৩৮/১৫৮) : ১০ বছর আগে আমাদের বিবাহ হয়। স্বামী শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার কথা বললে গালি দেয়। আমার অনেক কষ্ট হয়। আমার করণীয় কি?
আরও
আরও
.