উত্তর : বিবাহের খুৎবা বর নিজেই পড়তে পারে। ইবনু হাবীব বলেন, তারা উত্তম মনে করতেন যে, বর প্রথমে আল্লাহর প্রশংসা ও রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ করবে (খুৎবা পাঠ করবে) অতঃপর কনেকে বিবাহের প্রস্তাব দিবে (ইবনু বাত্ত্বাল, শারহুল বুখারী ১৩/২৬০)। ইবনু কুদামা (রহঃ) বলেন, উত্তম হ’ল ঈজাব-কবুলের পূর্বে বর বা অন্য কেউ খুৎবা পাঠ করবে। এরপর বিবাহ সংঘটিত হবে (আল-মুগনী ৭/৬২)

শরী‘আতে উকীল পিতার কোন স্থান নেই। পিতার উপস্থিতিতে অন্য কেউ উকীল হ’তে পারে না। পিতার অনুপস্থিতিতে দাদা, অতঃপর তুলনামূলকভাবে নিকটবর্তী আত্মীয়রা উকীল হবে (মুগনী ৯/৩৫৫)। যেমন মা‘ক্বিল বিন ইয়াসার (রাঃ) তার বোনকে বিবাহ দিয়েছিলেন (বুখারী হা/৫১৩০)






প্রশ্ন (৭/৩৬৭) : শায়খ আলবানী (রহঃ)-এর ছিফাতু ছালাতিন নবী বইয়ে রয়েছে, রাসূলুল্লাহ (ছাঃ) ফজর ছালাতের শেষ বৈঠকে বাম পায়ের উপর বসতেন। অর্থাৎ দু’রাক‘আত বিশিষ্ট ছালাতে নিতম্বের উপর বসা যাবে না; বরং চার রাকা‘আত বিশিষ্ট ছালাতে নিতম্বের উপর বসতে হবে। উক্ত বিষয়ের সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৪২২) : ছালাতে লোকমা দেওয়ার পরও ইমাম পুরোপুরি দাঁড়িয়ে গেছেন। কিন্তু মুক্তাদী বসে থাকায় ইমাম দাঁড়ানো থেকে পুনরায় বসে ছালাত শেষ করেছেন। এভাবে দাঁড়িয়ে গেলে পুনরায় বসা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৯/৯) : রামাযান ব্যতীত অন্য সময়ে বিতর ছালাত জামা‘আতে আদায় করা যাবে কি? - -মাসঊদ রাণা, রাজশাহী।
প্রশ্ন (১০/১৩০) : মসজিদের আন্ডার গ্রাউন্ডে মহিলাদের জন্য কাতারের ব্যবস্থা করা যাবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : শোনা যায় রাসূল (ছাঃ)-এর ছায়া ছিল না। এ বক্তব্য কতটুকু দলীল সম্মত?
প্রশ্ন (২৫/১০৫) : গভীর সমুদ্রে ইউনুস (আঃ) মাছের পেটে চল্লিশ দিন অবস্থান করেন। অতঃপর এক দ্বীপে প্রখর রৌদ্রের মধ্যে ক্ষুধার্ত ও অচেতন অবস্থায় মাছ উগরে ফেলে দেয়। আল্লাহ সেখানে একটি লাউ গাছ সৃষ্টি করেন এবং সুস্বাদু লাউ ফলান। এক পর্যায়ে একটি বকরী এসে তাঁর পাশে দাঁড়ালে তিনি প্রাণ ভরে দুধ পান করলেন। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩১/৩১) : বাধ্যগতভাবে প্রাপ্ত সূদ গরীবদের মাঝে দান না করে ইনকাম ট্যাক্স পরিশোধে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (২৯/১৮৯) : ছালাতে কাতারবন্দী হওয়ার সময় ডান থেকে কাতার করবে না বাম থেকে?
প্রশ্ন (৬/৪৬) : অসীলা কি? কোন কোন অসীলায় প্রার্থনা করা জায়েয? ওমর (রাঃ) কি আববাস (রাঃ)-এর নামে দো‘আ করেছিলেন, না তাকে দো‘আ করার জন্য বলেছিলেন? - -মুনীরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/৬১) : বিবাহের পাত্রীকে বিউটি পার্লারে নিয়ে বা বাড়িতে সাজ-সজ্জা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩১/৪৩১) : ঘরের বিভিন্ন স্থানে কুরআনের আয়াত, দো‘আ, আয়াতুল কুরসী ইত্যাদির ক্যালিগ্রাফী টানিয়ে রাখা যাবে কি?
আরও
আরও
.