উত্তর : সরকারের যে কোন বৈধ কর্মে সহযোগিতা করায় কোন বাধা নেই। ভ্রান্ত আক্বীদা-বিশ্বাস পোষণ করলে সেজন্য সরকারই দায়ী থাকবে। আল্লাহ বলেন, ‘প্রত্যেকেই স্বীয় অপকর্মের জন্য দায়ী হবে এবং কেউ অন্য কারো (পাপের) ভার বহন করবে না’ (আন‘আম ৬/১৬৪)। আর নির্বাচন কোন কুফরী কাজ নয়। অতএব এই দায়িত্ব পালন করলে তা কুফরী কাজে সহযোগিতা করা হবে না। এমনকি ‘জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস’ বলা বা ধারণা করা কুফরী মন্তব্য হ’লেও উক্ত বাক্যের কারণে কোন মুসলমানকে ঢালাওভাবে কাফের বলা যাবে না। তারা ফাসেক হ’তে পারে কিন্তু ইসলামের গন্ডি থেকে বহির্ভূত নয়। সূরা মায়েদাহ ৪৪, ৪৫ ও ৪৭ আয়াতে বর্ণিত কাফের, যালেম ও ফাসেক-এর ব্যাখ্যায় ইবনু আববাস (রাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম অস্বীকারকারী, সে কাফের। আর যে আল্লাহর হুকুমকে স্বীকার করে কিন্তু তা বাস্তবায়ন করে না বা কার্যক্ষেত্রে বিপরীত করে সে যালেম এবং ফাসেক (ফাৎহুল ক্বাদীর ২/৪৫; তাফসীর ইবনু কাছীর)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।






বিষয়সমূহ: রাজনীতি
প্রশ্ন (২৭/২২৭) : ছিয়ামরত অবস্থায় কাউকে জোরপূর্বক কিছু খাইয়ে দেওয়া হ’লে উক্ত ছায়েমের জন্য করণীয় কি? তার কাফফারা দিতে হবে কি? ঐদিন সে ছিয়াম রাখবে না ছেড়ে দেবে?
প্রশ্ন (১১/২১১) : মুছল্ল­ীর সামনে কোন ময়লা থাকলে, সিজদায় গিয়ে তা ফুঁ দিয়ে বা হাত দিয়ে সরানো যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : পশু-পাখির জন্য দো‘আ করার বিধান কি? পশু-পাখি অসুস্থ হ’লে তাদের সুস্থতা কামনা করে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২০/৬০) : কোন দুষ্টু জিন যদি কোন নারীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহ’লে উক্ত নারীর করণীয় কি? এতে কি তার গর্ভধারণের সম্ভাবনা আছে?
প্রশ্ন (১৮/১৮) : ফেরেশতাগণের নামে সন্তানের নাম রাখা যাবে কি? - -মেহেদী হাসানকানসাট, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (১৯/১৩৯) : একসাথে একাধিক মাইয়েতের উপর একবার জানাযার ছালাত পড়লে তা কি ছহীহ হবে? নাকি প্রত্যেকের জন্য পৃথক জানাযা করতে হবে? - -তাওহীদুল ইসলামমাষ্টারপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৯/৪৯) : খাদ্য গ্রহণের পর মেযবানের জন্য পঠিতব্য দো‘আটি পাঠ করলেই যথেষ্ট হবে, না খাবার শেষের দো‘আটিও পাঠ করতে হবে?
প্রশ্ন (৩৫/৩৯৫) : ছহীহ হাদীছ জানার পর যারা বিদ‘আতী আমলে লিপ্ত হন তাদের পরিণতি কি হবে?
প্রশ্ন (৩২/৩৫২) : রামাযান মাসে দিনের বেলায় কেউ যদি ভুল করে পূর্ণরূপে খাদ্যগ্রহণ করে ফেলে, তাহ’লে সে কি ঐ ছিয়াম পূর্ণ করবে, নাকি পরে তার ক্বাযা আদায় করবে? - -দীদারুল ইসলাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
প্রশ্ন (১/২৮১) : শূকরের গোবর সার হিসাবে ব্যবহার করা যাবে কি? এ থেকে উৎপাদিত শাক-সবজি খাওয়ার হুকুম জানতে চাই।
প্রশ্ন (৩৫/২৭৫) : ছালাতের সময় জামার হাতা গুটিয়ে রাখায় কোন বাধা আছে কি? - -আরীফ, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৬/৪৬) : নারীদের জন্য বিভিন্ন ইসলামী সংগঠন, ফাউন্ডেশন ইত্যাদির সাথে জড়িত থেকে দ্বীনী কাজ করা জায়েয হবে কি?
আরও
আরও
.