উত্তর : কবরে যতদিন মুমিনের লাশের কোন অংশ বাকী থাকবে, ততদিন তাকে সম্মান করতে হবে। কোন সাধারণ অজুহাতে কবরের সম্মান হানিকর কোন কিছু করা যাবে না (ফিক্বহুস সুন্নাহ ১/৩০১; আলবানী, তালখীছ ৯১ পৃ.; ছালাতুর রাসূল (ছাঃ) ‘কবর ও লাশ বিষয়ে’ জ্ঞাতব্য ২৪৩ পৃ.)। সুতরাং রাস্তা নির্মাণের পূর্বেই বিষয়টি লক্ষ্য করা উচিৎ ছিল যে, কবরে লাশের অস্তিত্ব আছে কি না। এক্ষণে বহুদিনের পুরোনো কবর হ’লে নিজ অবস্থাতেই ছেড়ে দেবে। আর বেশী দিনের পুরোনো না হ’লে বা লাশের অস্তিত্ব থাকতে পারে এমন ধারণা হ’লে সম্ভবপর রাস্তা খুঁড়ে দেহাবশেষ স্থানান্তর করবে। খলীফা মু‘আবিয়া (রাঃ) মদীনায় পানির নালা করার জন্য পুরাতন কবর সমূহ স্থানান্তর করার নির্দেশ দিয়েছিলেন (ইবনুল মুবারক, আল-জিহাদ হা/৯৮)।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, পলাশ, নরসিংদী।







বিষয়সমূহ: কবর
প্রশ্ন (২৭/২২৭) : ‘আখেরী চাহার সোম্বা’ কাকে বলে। শরী‘আতে এরূপ কোন দিবসের অনুমোদন আছে কি? - -নাঈমুর রহমান নাঈম।
প্রশ্ন (৫/৫) : মাগরিবের ছালাতের সুন্নাত শেষ করার পর নিয়মিতভাবে দু’রাক‘আত নফল ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/১১) : নিজ মায়ের প্রতি সন্তানের যে হক আদায় করা কর্তব্য সৎমায়ের জন্যও কি একই রকম হক আদায় করা আবশ্যক?
প্রশ্ন (১২/৫২) : জনৈক ব্যক্তি অনেক ফযীলত মনে করে প্রতিদিন সূরা বাক্বারাহর প্রথম ৫ আয়াত তেলাওয়াত করেন। এর বৈধতা আছে কি?
প্রশ্ন (১১/৩৩১) : অনেক সময় প্রসবকালীন জটিলতা বা সিজারিয়ান অপারেশনকালে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান যে, মা ও সন্তানের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এ ধরনের সংকটময় অবস্থায় পরিবার এবং মা- কার কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত?
প্রশ্ন (৬/৪৬) : কেউ তওবা করলে সঙ্গে সঙ্গে কি তার আমলনামা থেকে গুনাহসমূহ মুছে ফেলা হবে?
প্রশ্ন (৩৭/৪৩৭) : মৃত্যুসংবাদ প্রচার করার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৬/৪০৬) : গান শোনা কি জায়েয? গান শুনলে কী ধরনের গুনাহ হয়?
প্রশ্ন (৩/৪৪৩) : আমি কয়েক লক্ষ টাকা দিয়ে জমি ইজারা নিয়ে ফসল করছি। এক্ষণে আমি টাকার উপরে যাকাত দিব না কেবল ওশর দিলেই চলবে?
প্রশ্ন (২২/৪৬২) : সাপের বিষ ঔষধসহ নানা উপকারী কাজে ব্যবহৃত হয়। আবার মানুষের মৃত্যুরও কারণ হিসাবে গণ্য হয়। এক্ষণে বিষাক্ত সাপ লালন-পালন করে তার বিষ বিক্রি করে উপার্জন করা যাবে কি?
প্রশ্ন (৩২/২৩২) : ফরয গোসল পুকুরে নেমে করা যাবে কি? এতে কি পানি অপবিত্র হয়ে যাবে?
প্রশ্ন (১/৩৬১) : আমার স্ত্রীর ৪ ভরি ৫ আনা স্বর্ণ ও দেড় লক্ষ টাকা এবং আমার অবিবাহিত মেয়ের ১ ভরি ১ আনা স্বর্ণ আছে। অন্যদিকে আমি ঋণগ্রস্ত এবং স্ত্রী ও মেয়ের কোন আয় নেই। এক্ষণে তাদের সম্পদ যাকাতযোগ্য কি? যাকাত দিতে হ’লে কার উপর দেয়া ফরয?
আরও
আরও
.