উত্তর : এভাবে ছালাত ছেড়ে দিতে বলা সঠিক হয়নি। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যদি সূর্য ওঠার আগে ফজরের ছালাতের একটি সিজদা পেয়ে যায়, তাহ’লে সে যেন তার ছালাত পূর্ণ করে’ (বুখারী হা/৫৫৬; মিশকাত হা/৬০২)। ঘুমের কারণে বা ছালাতের কথা ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই ছালাত আদায় করবে। এক্ষেত্রে নিষিদ্ধ সময় ধর্তব্য নয়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন ছালাতের সময় ঘুমিয়ে থাকে অথবা তা ভুলে যায়, সে যখন স্মরণ করবে তখনই তা আদায় করবে’ (বুখারী হা/৫৯৭; ছহীহাহ হা/৩৯৬)। এর ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, ‘যদি কোন মুসলিমের ঘুম বা ভুলে যাওয়ার মতো ওযর থাকে এবং সে ওয়াক্তের মধ্যে ছালাত আদায় করতে না পারে, তাহ’লে ওযর দূর হওয়ার পর তাকে ছালাত কাযা করতে হবে, যদিও তা নিষিদ্ধ সময়ের মধ্যে হয়’ (ইবনু কুদামাহ, মুগনী ২/৮০, ৫১৫)।

প্রশ্নকারী : মোতাহার হোসাইন, মিরপুর, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১১/৯১) : কারো উপর অন্যায়ভাবে আক্রমণ করা হ’লে সেক্ষেত্রে প্রতিহত করা না ছবর করা উত্তম হবে?
প্রশ্ন (২৬/১০৬) : লিখিতভাবে তালাক দেয়ার কোন সরাসরি দলীল হাদীছে আছে কি? যদি না থাকে তাহ’লে এভাবে তালাক দেয়া বৈধ হবার কারণ কি? - -আব্দুল্লাহ সাজিদ, ঢাকা।
প্রশ্ন (১৭/৩৩৭) ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে আসলে ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : স্বামী আমার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করেছেন। কিন্তু তিনি আমার প্রতি দায়িত্ব ওকর্তব্য যথাযথ ভাবে পালন করেন। অথচ আমি এটা মানসিকভাবে মেনে নিতে পারি না এবং কষ্ট পাই। এজন্য স্বামী গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩২/৭২) : পাশ্চাত্যের দেশ সমূহে যেসব হালাল পশুর গোশত পাওয়া যায়, তা হয়তো আল্লাহ বা কারু নামে যবেহ করা হয় না। বরং ইলেক্ট্রিক শক বা গুলি করে হত্যা করা হয়। যেহেতু এখানকার অধিকাংশ আহলে কিতাব। তাই এই গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : জুম‘আ ও যোহর ছালাতের সময় কি একই? যদি তাই হয়, তবে খুৎবা লম্বা না করে জুম‘আর ছালাত আউয়াল ওয়াক্তে আদায় করাই কি উত্তম হবে?
প্রশ্ন (১৫/১৩৫) : বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ বছর বা ১০০ বছর পূর্তি ঘটা করে পালন করা হয়। এরূপ করা কি শরী‘আতসম্মত? - -হাবীবুর রহমানবাংলাদেশ সেনাবাহিনী, রাজশাহী।
প্রশ্ন (১/১) : হাতে মেহেদী দেওয়ার কারণে মহিলাদের হাত মোযা ব্যবহার করা আবশ্যক কি?
প্রশ্ন (২৪/৪২৪) : আযানের সময় যেমন উত্তর দিতে হয়, তেমনি এক্বামতের সময়ও কি একইভাবে উত্তর হবে?
প্রশ্ন (২/২৮২) : এক রাক‘আত বিতর ছালাত জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (১০/১৭০) : ইউরোপে বসবাসকারী নাগরিকরা ক্রিসমাস উপলক্ষে বোনাস পেয়ে থাকে। উক্ত বোনাসের টাকা নিজের জন্য খরচ করা যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : যাকাতের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে কি?
আরও
আরও
.