উত্তর : নারীদের সর্বাঙ্গ সতরের অন্তর্ভুক্ত। তাদের মুখমন্ডল ঢেকে রাখা ওয়াজিব। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নারী হ’ল গোপন বস্ত্ত। যখন সে বের হয়, তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়’ (তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯, সনদ ছহীহ)। তাই তার মুখমন্ডলসহ সমগ্র শরীর আবৃত করা আবশ্যক। আর মুখ ঢাকার জন্য নিক্বাব একটি শারঈ পদ্ধতি। আসমা বিনতে আবুবকর (রাঃ) বলেন, ‘আমরা পুরুষদের থেকে আমাদের মুখমন্ডল আবৃত রাখতাম..’(ছহীহ ইবনু খুযায়মাহ হা/২৬৯০; মুওয়াত্ত্বা মালেক হা/১০৫০; ইরওয়া হা/১০২৩)। ফাতিমা বিনতে মুনযির বলেন, ‘আমরা আসমা বিনতে আবুবকর (রাঃ)-এর সঙ্গে ইহরাম অবস্থায় আমাদের মুখমন্ডল আবৃত করতাম (মুওয়াত্ত্বা মালেক হা/১৬.১০৫০; ইরওয়া হা/১০২৩, সনদ ছহীহ)। অর্থাৎ ইহরাম আবস্থায় নিক্বাব নিষিদ্ধ থাকলেও পরপুরুষের সামনে মুখমন্ডল আড়াল করা মহিলা ছাহাবী ও সালাফদের আমল দ্বারা প্রমাণিত। অতএব ইহরামের বাইরে সাধারণ অবস্থায় মুখমন্ডল আবৃত করার গুরুত্ব আরও অধিক। শায়েখ ওছায়মীন (রহঃ) বলেন, ইহরাম অবস্থায়ও নারীদের পাশ দিয়ে যখন পর-পুরুষ অতিক্রম করবে, তখন নারীদের জন্য তাদের মুখমন্ডল আবৃত করা ওয়াজিব’ (মাজমূ‘ ফাতাওয়া ২২/১৮৮)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, নারীর জন্য গায়ের মাহরাম পুরুষদের থেকে নিজের মুখমন্ডল আবৃত করা ওয়াজিব, এমনকি সে ইহরাম অবস্থায় থাকলেও (মাজমূ‘ ফাতাওয়া ৩/৩৫৬)। উল্লেখ্য যে, নারীর মুখমন্ডল ও হাতের কব্জি সতরের অন্তর্ভুক্ত কি না এ বিষয়ে ফক্বীহদের মধ্যে মতভেদ রয়েছে। তবে ফিৎনার আশঙ্কা থাকলে গায়ের মাহরাম পুরুষের সামনে মুখমন্ডল আবৃত করা ওয়াজিবএ বিষয়ে সর্বযুগের বিদ্বানগণ একমত। অতএব পর্দার ক্ষেত্রে গায়ের মাহরাম পুরুষের সামনে নারীর মুখমন্ডলসহ সমগ্র শরীর আবৃত রাখা কর্তব্য।

প্রশ্নকারী : ফারীহা তাসনীম, সিলেট।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩৭/৩৭) : সতীসাধ্বী স্ত্রী পাওয়ার জন্য বিশেষ কোন দো‘আ আছে কী?
প্রশ্ন (৩৪/১৫৪): ঈদের ময়দানে ছওয়াবের উদ্দেশ্য ছাড়াই শামিয়ানা টানানো ও সাজ-সজ্জা করার ব্যাপারে শরী‘আতে কোন বাধা আছে কি? থাকলে তা কোন দলীলের ভিত্তিতে, জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/১৩২) : মৃতব্যক্তি কিংবা মুমূর্ষু ব্যক্তির শয্যাপার্শ্বে বসে কুরআন তিলাওয়াত করা যাবে কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/১৫৭) : নফল ছালাত দু’রাক‘আত আদায়ের নিয়তে ছালাত শুরু করে পরবর্তীতে ছালাতের মধ্যেই মত পরিবর্তন করে চার রাক‘আত পড়া যাবে কি? এছাড়া চার রাক‘আতের নিয়ত করে সময় কম থাকায় দু’রাক‘আত পড়ে সালাম ফিরানো যাবে কি? - -নূরুল আমীন, শানকিপাড়া, ময়মনসিংহ।
প্রশ্ন (১৭/৫৭) : অসুস্থতার কারণে পা সামনে রেখে ছালাত আদায় করতে হয়। পাশের মুছল্লীরা মনে করে তার ছালাত হয় না। কেউ বলেন, চেয়ারে বসে ছালাত আদায় করতে হবে। সঠিক উত্তরদানে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/২২৫) : প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ দেশে যেসব ইসলামী বীমা আছে সেগুলো কি সূদমুক্ত?
প্রশ্ন (৩৯/৪৭৯) : আমাদের গ্রাম নদী ভাঙ্গনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। এখানে সকলেই নাভির নীচে হাত বাঁধে। আমি যখন মসজিদে যাই তখন তারা আমাকে জোর করে ওদের মতো ছালাত পড়তে বাধ্য করে। এখন আমার করণীয় কি? - -জাবের আহমাদ, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (২২/২২২) : আমরা দু’বন্ধু রিকশায় আরোহন করে যাচ্ছিলাম। আমার বন্ধুর নিকট লাইসেন্সকৃত পিস্তল ছিল। কৌতুহলবশতঃ হাতে নিয়ে দেখতে গিয়ে হঠাৎ করে একটি গুলি বের হয়ে যায় এবং রিক্সাচালকের গায়ে লেগে সে মারা যায়। এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, কোণাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (১২/১২) : কাদিয়ানীদের প্রতিষ্ঠানে চাকুরী করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৫/২০৫) :কোন বান্দার হক নষ্ট হয়ে থাকলে সেই হক আদায়ের জন্য যদি সেই ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়, তাহ’লে তার পক্ষ থেকে তার ছওয়াবের আশায় ছাদাক্বা করলে বান্দার হক আদায় হয়ে যাবে কি?
প্রশ্ন (২৪/৬৪) : ফজর ও যোহরের ছালাতের পূর্বে যে সুন্নাত ছালাত রয়েছে তা আযানের পূর্বে পড়া যাবে কি?
প্রশ্ন (১৬/৫৬) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর দুধমাতা হালীমা সা‘দিয়া কি ইসলাম গ্রহণ করেছিলেন? তাঁর কবর কোথায় অবস্থিত? - -হারূণুর রশীদ, সাহাপুর, দারুসা, রাজশাহী।
আরও
আরও
.