উত্তর : গন্ধ ছড়ায় এমন কিছু মহিলারা ব্যবহার করবে না। সেটি সুগন্ধি নামে বিক্রি হৌক বা অন্য নামে বিক্রি হৌক। রাসূল (ছাঃ) বলেন, ‘পুরুষরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে গমন করে তাহ’লে সে একজন ব্যভিচারিণী বলে গণ্য হবে’ (নাসাঈ হা/৫১২৬; মিশকাত হা/১০৬৫; ছহীহুল জামে‘ হা/৪৫৪০)। তিনি আরো বলেন, যে মহিলা গায়ে সুগন্ধি মেখে মসজিদের দিকে বের হয় এজন্য যে, তার সুবাস পাওয়া যাবে, তাহ’লে তার ছালাত গৃহীত হবে না যে পর্যন্ত না সে নাপাকীর নিমিত্ত ফরয গোসলের ন্যায় গোসল করে (আবুদাঊদ হা/৪১৭৪; মিশকাত হা/১০৬৪; ছহীহাহ হা/১০৩১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে। আর নারীদের সৌন্দর্য হচ্ছে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে (নাসাঈ হা/৫১১৭; মিশকাত হা/৪৪৪৩; ছহীহুল জামে‘ হা/২০৬৫)। তবে নারীরা নারীদের মাঝে বা বাড়িতে মাহরামের মাঝে অবস্থানকালে যেকোন সুগন্ধি ব্যবহার করতে পারে (মানাবী, ফায়যুল ক্বাদীর ৩/১৯০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/৪০)। এছাড়া বাইরে সুগন্ধ ছড়ায় না এমন কোন হালকা সুবাসযুক্ত ক্রিম ব্যবহারে দোষ নেই। সর্বোপরি সাধ্যমত আল্লাহকে ভয় করে চলতে হবে (তাগাবুন ৬৪/১৬)।

প্রশ্নকারী : মা‘ছূমা মনি*, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।

*[শুধু মা‘ছূমা নাম রাখুন (স.স.)}







বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (১৬/১৬) : জনৈক লোকের শরীরে তাবীয থাকায় রাসূল (ছাঃ) তার বায়‘আত গ্রহণ করেননি। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২০/৩০০) : স্বামী বা স্ত্রীর মধ্যে কোন একজন ছালাত আদায় না করলে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমাদের একজন কিছুদিন ছালাত আদায় করেনি। কিন্তু বর্তমানে আমরা উভয়েই ছালাত আদায় করি। এক্ষণে আমাদের নতুনভাবে বিবাহ করতে হবে কি?
প্রশ্ন (১৩/৫৩) : শেষ রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে নেমে আসেন। এক্ষণে পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহ’লে হাদীছটির ব্যাখ্যা কী? - -মামূন, সাভার, ঢাকা।
প্রশ্ন (১৪/২১৪) : সকালে সূরা ইয়াসীন এবং সন্ধ্যায় সূরা ওয়াক্বি‘আহ পাঠ করলে সচ্ছলতা আসে কথাটি সত্যতা আছে কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : বিভিন্ন সূরা পাঠের ফযীলত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/৩৯২) : জেনে বা না জেনে চুরিকৃত জিনিস ক্রয় করা যায় কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : মহিলাদের জন্য বাড়িতে থাকা অবস্থায় ফরয ছালাত জামা‘আতে না একাকী পড়া উত্তম?
প্রশ্ন (২২/১০২) : একজন বিধবা যুবতীর দুই সন্তান এখন বালেগ। সে একজন পুরুষকে মাত্র পাঁচ হাযার টাকা মোহর দিয়ে বিবাহ করে এবং তার দুই ছেলেকে বিয়েতে সাক্ষী রেখে কোনরূপ আনুষ্ঠানিকতা ছাড়াই সংসার করছে। এই বিবাহ কি বৈধ হয়েছে?
প্রশ্নঃ (৯/২০৯) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (৮/২৮৮) : আমার মৃত দাদীর সম্পত্তির পরিমাণ প্রায় ২০ শতক। তার ৪ ছেলে এবং ১ মেয়ে। এখন ঐ জমি কিভাবে বণ্টন হবে?
প্রশ্ন (৩৩/৪৩৩) :মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
আরও
আরও
.