উত্তর : শূকরের গোশত ক্রয়-বিক্রয় বা প্যাকেটজাত করা নাজায়েয। তা মুসলমানদের জন্য করা হৌক বা কাফেরদের জন্য হোক। কারণ এতে পাপের কাজে সহযোগিতা করা হয়। আর আল্লাহ পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন (মায়েদাহ ৫/২)। আল্লাহ বলেন, ‘বল (হে মুহাম্মাদ)! আমি যা অহি দ্বারা পেয়েছি, তাতে আমি কোন বস্ত্ত হারাম পাই না যা ভক্ষণকারী খাবে। কিন্তু হারাম হ’ল; মৃত জন্তু, প্রবাহিত রক্ত, শূকরের গোশত। কেননা তা নোংরা বা অপবিত্র’ (আন‘আম ৬/১৪৫)

শূকরের গোশত কেবল ভক্ষণই নয়, বরং স্বয়ং আল্লাহ একে অপবিত্র বলেছেন, যার উপর ভিত্তি করে এর বেচাকেনাও নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ যখন কোন বস্ত্ত হারাম করেন, তখন তিনি তার মূল্যও হারাম করেন (আহমাদ হা/২৬৭৮, সনদ ছহীহ)। ইমাম নববী (রহঃ) বলেন, ‘মৃত পশু, মদ ও শূকরের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে এই বিষয়ে ইজমা (সর্বসম্মত মত) রয়েছে যে, এগুলোর প্রত্যেকটির বিক্রয় হারাম’ (শরহ মুসলিম ১১/০৮)। অতএব রিযিক অন্বেষণের বিকল্প পথ খুঁজে নিতে হবে।

প্রশ্নকারী : রিপন খান, জাপান।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৮/৩৬৮) : জনৈক ইমাম ছাহেব খুৎবায় বলেন, ১০ই যিলহজ্জ মিনাতে কংকর নিক্ষেপ করে মাথা মুন্ডন অতঃপর কুরবানী করতে হবে। আগপিছ করলে হজ্জ হবে না। এ কথা কি সঠিক? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৩/৪২৩) : প্রবাসী স্বামী বছরের পর বছর আমাকে ছেড়ে প্রবাসে রয়েছেন। শারীরিক ও মানসিক দিক থেকে আমি দারুণভাবে বিপর্যস্ত। আমার অধিকার নষ্টের কারণে স্বামী কি গোনাহগার হবেন? এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : আমার প্রবাসী স্বামী রাতে নাইট ডিউটির কারণে জামা‘আতে ছালাত আদায় করতে পারেন না। সেকারণ রাত্রি ১১-টার দিকে মসজিদে কয়েকজনকে সাথে নিয়ে জামা‘আত করে ছালাত আদায় করেন। এভাবে নিয়মিত মূল জামা‘আতে না পড়ে পৃথক জামা‘আত করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৩৬৩) : এক ব্যক্তি স্ত্রীকে এক তালাক দেওয়ার পর ফিরিয়ে নিয়ে ৫ বছর সংসার করেছে। পরে ঝগড়ার একপর্যায়ে দ্বিতীয়বার এক তালাক দেয়। অতঃপর ছয় মাস পরে আবারও তালাক দেয়। এমতাবস্থায় তাদের বৈবাহিক সম্পর্কের হুকুম কী?
প্রশ্ন (২১/১৪১) : একই মসজিদে কোন ওয়াক্তে একজন আযান দিল এবং প্রয়োজনে সে বাইরে গেল। এই ফাঁকে আরেকজন এসে পুনরায় আযান দিল। এক্ষণে করণীয় কি?
প্রশ্ন (৬/১২৬) : কথা কাটাকাটির কারণে এবং পরে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে ৬/৭ মাস যাবৎ বান্ধবীর সাথে কথা বলিনি। এক্ষণে এর জন্য কি আমি গোনাহগার হচ্ছি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : কোন কোন ব্যবসায়ী গরু ক্রয় করেন ১ মাস বা ২ মাস পালন করে আবার বিক্রি করেন, তারপর আবার কিছু গরু ক্রয় করেন। ফলে তাদের নিছাব পরিমাণ লাভের অর্থ বা গরু কোন সময়েই ১ বছর স্থিতি লাভ করে না। এমতাবস্থায় তারা যাকাত বের করবেন কিভাবে?
প্রশ্ন (২৬/২২৬) : আর-রাহীকুল মাখতূম গ্রন্থের ২৬৭ পৃঃ বলা হয়েছে, ‘আমার পূর্বে এমন এক যুবককে নবী হিসাবে পাঠানো হয়েছে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের তুলনায় অধিক হবে’। এখানে যুবক বলে কোন নবীকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৩/১৭৩) : জামা‘আতে ছালাতরত অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? - -শাহরিয়ার আব্দুল্লাহ, শিরোইল, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমার পিতা তাঁর বোনদের পৈত্রিক সম্পত্তি ভাগ করে না দিয়েই মারা গেছেন। এক্ষেত্রে সন্তান হিসাবে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : সফর অবস্থায় তাহাজ্জুদের ছালাত আদায়ের পদ্ধতি কি?
প্রশ্ন (২৫/২২৫) : কুরআনের উপর হাত রেখে হলফ করা শরী‘আত সম্মত কি?
আরও
আরও
.