উত্তর : অভাবী আত্মীয়কে সহযোগিতা করা অধিক গুরুত্বপূর্ণ। কারণ তার আত্মীয়ের প্রয়োজনীয়তা মসজিদে দান করা অপেক্ষা গুরুত্ববহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে, কিভাবে খরচ করবে? বলে দাও যে, ধন-সম্পদ হ’তে তোমরা যা ব্যয় করবে, তা তোমাদের পিতা-মাতা, নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য ব্যয় করবে’ (বাক্বারাহ ২/২১৫)। আবু তালহা আনছারী তার মসজিদে নববীর পাশের মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলে রাসূলুল্লাহ (ছাঃ) তা আত্মীয়-স্বজনের মাঝে দান করার জন্য নছীহত করেন (বুখারী হা/১৪৬১; মুসলিম হা/৯৯৮)। আত্মীয়কে দান করলে দ্বিগুণ ছওয়াব প্রাপ্তির বিষয় বর্ণনা করে নবী করীম (ছাঃ) বলেন, ‘মিসকীনদেরকে দান খয়রাত করা শুধুমাত্র একটি (সাধারণ) দান বলেই গণ্য হয়। কিন্তু আত্মীয়-স্বজনকে দান করলে তাতে দু’টি (ছওয়াব) হয়, (সাধারণ) দান এবং আত্মীয়তা রক্ষা। (এর ছওয়াব) হয় (নাসাঈ হা/২৫৮২; ছহীহুল জামে‘ হা/৩৮৫৮)।

প্রশ্নকারী : উআরাফাত, মুন্সিগঞ্জ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৭/২০৭) : ‘মসজিদে খায়েফে’র নীচে সত্তরজন নবীর কবর রয়েছে। বর্ণনাটির সত্যতা জানতে চাই। - -আব্দুর রহীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১১/৫১) : বিবাহের উদ্দেশ্যে কোন নারী প্লাস্টিক সার্জারী করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে কি?
প্রশ্ন (৩০/৩১০) : ছিয়াম অবস্থায় মযী নির্গত হ’লে ছিয়ামে কোন ক্ষতি হবে কি? এছাড়া নাকে পানি প্রবেশ করলে ছিয়াম ভেঙ্গে যাবে কি? - -ইকরামুল ইসলাম, শার্শা, যশোর।
প্রশ্ন (২৪/১৮৪) : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না মর্মে কোন দলীল আছে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : সন্তান জন্মের ৭ম দিনে যদি কুরবানীর ঈদের দিন হয় তবে ক্রয়কৃত পশু শিশুর আকীকা হিসাবে দিতে হবে, না কুরবানী হিসাবে?
প্রশ্ন (৩৭/৩৭) : মাসজিদুল হারাম ও মাসজিদুল আক্বছা সর্বপ্রথম কে নির্মাণ করেন?
প্রশ্ন (২০/২২০) : রাক‘আত বা জামা‘আত শেষ হয়ে যাওয়ার আশংকায় দৌড়ে গিয়ে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - -আখতারআন্ধারিয়াপাড়া, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৫/১৪৫) : সম্প্রতি অনলাইন প্লাটফর্ম ‘দারাজ’-এ Mystery box নামে পণ্য বিক্রি করছে। কিন্তু সেই বক্সে গ্রাহক কি পণ্য পাবে তা নিশ্চিত নয়। অনেকে যে মূল্যে ক্রয় করছে তার চেয়ে বেশি মূল্যের পণ্য পাচ্ছে। এরূপ অনিশ্চিত পণ্য ক্রয়-বিক্রয় করার বিধান কি?
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (২৮/১০৮) : প্রয়োজনীয় ছবি তোলা ও প্রিন্ট করার ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৫/২০৫) : পবিত্র অবস্থায় তালাক দিতে চাই। কিন্তু স্ত্রী দূরে থাকায় অবস্থা জানি না। এক্ষণে করণীয় কী? - -নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।
প্রশ্ন (৯/২৪৯) : ঋতু অবস্থায় শুকরিয়ার সিজদা করা যাবে কি?
আরও
আরও
.