উত্তর : আদম সন্তানের আমল লিপিবদ্ধ করার জন্য দু’জন ফেরেশতা নির্ধারিত থাকেন, যারা মানুষের ডানে ও বামে অবস্থান করেন। আল্লাহ বলেন, ‘যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে’ (ক্বাফ ১৭)। ডান দিকের ফেরেশতা সৎ আমল ও বাম দিকের ফেরেশতা গোনাহ লিপিবদ্ধ করে থাকেন (কুরতুবী, তাফসীর ইবনে কাছীর)। ফেরেশতাদ্বয় সর্বাবস্থায় মানুষের পাশে থাকেন, কেবল প্রস্রাব-পায়খানা, স্ত্রী সহবাস ও গোসলের সময় তারা দূরে সরে থাকেন’ বলে যে হাদীছ প্রচলিত আছে, তা ‘খুবই দুর্বল’ (ضعيف جدًا) (সিলসিলাযঈফাহহা/২২৪৩)। তবে আল্লাহ লজ্জাশীলতাকে ভালবাসেন। তাই এসব সময়ে পর্দা করার নির্দেশ রয়েছে (আবুদাঊদ, নাসাঈ, মিশকাতহা/৪৪৭)। দূরে থাকার অর্থ এটা নয় যে, ফেরেশতারা অগোচরে থাকেন। বরং আল্লাহ বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী সর্বদা তার নিকটে থাকে’ (ক্বাফ ১৮)। অন্যত্র তিনি বলেন, ‘অবশ্যই তোমাদের উপর রয়েছে তত্ত্বাবধায়কগণ’। ‘সম্মানিত লেখকবৃন্দ’। ‘তারা সবকিছু অবগত হন, যা তোমরা কর' (ইনফিত্বার ১০-১২)। এক্ষণে ঐ ফেরেশতাগণের পরিবর্তন হয়, না একই ফেরেশতা স্থায়ীভাবে থাকেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না।




প্রশ্ন (৩১/৪৩১) : মহিলাদের গার্মেন্টসে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৭/২৯৭) : কুরআনে বলা হয়েছে স্বজাতীয় মহিলা ব্যতীত অন্যদের সামনে পর্দা করতে হবে। এক্ষণে অমুসলিম মহিলাদের সামনে পর্দা করতে হবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার কফিনকে ঘিরে সরকারিভাবে যে শ্রদ্ধা জানানো হয় এবং যে সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা হয় তা-কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৮/৩০৮) : প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের ‘আক্বীদা ইসলামিয়াহ’ এবং মক্কার আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহমাদ রচিত ‘সহজ আক্বীদা বা ইসলামের মূল বিশ্বাস’ বই পড়ে জানলাম আল্লাহর কথার বর্ণ ও শব্দ আছে, যা কানে শোনা যায়। অথচ ‘ফিক্বহুল আকবারে’ লেখা আছে, ‘উপকরণ ও বর্ণ ছাড়াই আল্লাহ পাক কথা বলেন’। কোনটি সঠিক? এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আক্বীদা কী?
প্রশ্ন (৩২/৩১২) : ঈদুল ফিৎর ও ঈদুল আযহার দিনে ঈদগাহ সজ্জিত করার হুকুম কি? - -শহীদুল্লাহ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (৩৫/২৩৫) : ছালাতে ক্বিরাআত পাঠের সময় মাখরাজ ও টানসমূহের দিকে খেয়াল করতে গিয়ে অর্থ বুঝা বা ভাবাবেগ ধরে রাখতে পারি না। এক্ষণে উভয়ের মাঝে কোনটির প্রতি অধিক লক্ষ্য রাখা যরূরী? - -আযহার আলী, নাটোর।
প্রশ্ন (২৭/১৪৭) : আলক্বামা-এর মৃত্যুকালীন প্রচলিত ঘটনাটির সত্যতা আছে কি? - -নূরুল আমীন, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (২৬/১৪৬) : জনৈক আলেম বলেন, টয়লেটে থাকা অবস্থাতেও সালাম প্রদান বা গ্রহণ করতে হবে। একথার সত্যতা আছে কি? - -মামূন. মুহাম্মাদপুর, ঢাকা।
প্রশ্ন (৮/১৬৮) : খুৎবা চলাকালীন সময়ে প্রয়োজনীয় বাক্যালাপ করা যাবে কি? - -ইলিয়াস, রংপুর।
প্রশ্ন (২০/১০০) : মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা যাবে কি? পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/৩২২) : কোন ব্যক্তি রহমত ও বরকত লাভের আশায় কোন সৎ ব্যক্তিকে ডেকে বা কোন সৎ লোক কারো বাড়িতে বেড়াতে আসলে তাকে সাধারণভাবে নফল ছালাত পড়তে বলতে পারবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : জন্মের কয়েক ঘন্টা পর বাচ্চা মৃত্যুবরণ করলে তার আক্বীক্বা দিতে হবে কি?
আরও
আরও
.