উত্তর : শারী‘আতের উৎস হিসাবে কুরআন এবং ছহীহ হাদীছ উভয়টিই আল্লাহর অহী (&নাজম ৩-৪)। তাই উভয়টি দ্বারা উভয়টিকে আল্লাহ তা‘আলা রহিত করেছেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘আমি যখন কোন আয়াত রহিত করে দেই বা তা ভুলিয়ে দেই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মত কোন আয়াত আনয়ন করি (বাক্বারাহ ১০৬)। শরী‘আতে এর বহু দৃষ্টান্ত রয়েছে যেমন- মৃত স্বামীর স্ত্রীর ইদ্দতের সময়কাল প্রথমে এক বছর ছিল (বাক্বারাহ ২৪০)। কিন্তু এই হুকুমকে রহিত করা হয়েছে চার মাস দশ দিনের বিধান নাযিল করে (বাক্বারাহ ২৩৪)। তাছাড়া সূরা নিসার ১৫ নং আয়াতের হুকুম সূরা নূরের ২ নং আয়াত দ্বারা রহিত করা হয়েছে। হাদীছের দ্বারা হাদীছও রহিত হয়। এর প্রমাণ রাসূল (ছাঃ) ইসলামের প্রাথমিক অবস্থায় কবর যিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সে বিধানকে রহিত করে কবর যিয়ারতের অনুমতি প্রদান করেন। অমনিভাবে কুরবানীর গোশত প্রথমে তিন দিনের বেশী জমা রাখতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সে বিধান রহিত করে যতদিন ইচ্ছা জমা রাখার অনুমতি প্রদান করা হয় (মুসলিম হা/৯৭৭; আবুদাঊদ হা/৩৬৯৮; নাসাঈ হা/৫৬৫২)। আর কুরআন দ্বারা সুন্নাতের বিধানকে রহিত করণের উদাহরণ হচ্ছে কিবলা পরিবর্তনের ঘটনা। প্রথমে বায়তুল মুক্বাদ্দাসের দিকে মুখ করে ছালাত আদায় ছিল হাদীছ দ্বারা। যাকে রহিত করে কা‘বার দিকে মুখ ফিরানোর নির্দেশ এসেছে কুরআন দ্বারা (বাক্বারাহ ১৪৪)। জানা আবশ্যক যে, কুরআনের বহু আম বিধানকে হাদীছ দ্বারা খাছ করা হয়েছে। যেমন ছালাতের রাক‘আত ও পদ্ধতি। যাকাতের নিছাব ও যাকাতের পরিমাণ, হজ্জের নিয়মাবলী ইত্যাদি।






প্রশ্ন (১৪/১৩৪) : কোন্ কোন্ জায়গায় রাসূলুল্লাহ (ছাঃ) সম্মিলিত মুনাজাত করেছেন?
প্রশ্ন (১১/২১১) : অমুসলিমদের আয়োজিত ধর্মীয় মেলায় স্টল দিয়ে কিছু বিক্রি করা যাবে কি? - সোহেল রাণা, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৭/১৮৭) : কুরআন হেফয করার পর মুখস্থ না রাখতে পারলে গোনাহগার হবে। একথা কি ঠিক?
প্রশ্ন (৬/৩৬৬) : ছবিযুক্ত টাকা ও পরিচয়পত্র পকেটে রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছেলের অসম্মতি সত্ত্বেও মেয়েপক্ষ জোরপূর্বক ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। কাবিন নামায় সাক্ষী নকল ছিল। না জানিয়ে উচ্চ দেনমোহর নির্ধারণ করেছে। এক্ষণে উক্ত বিবাহ সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : মহিলারা ফরয ছালাত একাকী বা ক্বাযা আদায়ের সময় আযান বা ইক্বামত দিতে পারে কি?
প্রশ্ন (১/১২১) : নারী বা পুরুষ ইহরাম অবস্থায় কাপড় পরিবর্তন করতে পারবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : ইমাম হিসাবে আমি তারাবীহর ছালাত ২ রাক‘আত করে ১০ রাক‘আত ছালাত আদায় করে ১ রাক‘আত বিতর পড়াই। এ পদ্ধতি সঠিক কি? - -বেলালুদ্দীন, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২১/৪২১) : আমার একটি জমি আছে যেটি মসজিদসহ একটি মাদ্রাসা নির্মাণের জন্য দান করতে চাই। তবে আমার বসবাসের জন্য কোন জমি না থাকায় উক্ত কমপ্লেক্সের নির্দিষ্ট একটি অংশকে আমি বসতবাড়ি হিসাবে ব্যবহার করতে চাই, যা দানপত্রের শর্তে উল্লেখ থাকবে। এক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি? - .
প্রশ্ন (৩৮/১১৮) : জনৈক মুফতী বলেছেন, কুরআনের কিছু আয়াত হাদীছ দ্বারা রহিত হয়ে গেছে। যেমন সূরা নূরের ২ নং আয়াতে আল্লাহ বলেন, ব্যভিচারিণীর শাস্তি হচ্ছে ১০০ বেত্রাঘাত এবং ১ বছর কারাদন্ড। কিন্তু ছহীহ বুখারীর হাদীছে আছে তার শাস্তি হবে পাথর মেরে হত্যা করা। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/১৯১): জনৈক পাকিস্থানী ইমাম বলেন, ছালাতের পূর্বে টাখনুর নীচের কাপড় গুটিয়ে নিয়ে অনেকে ছালাত আদায় করে। এতে তার ছালাত হবে না। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৮/২৮) : মহিলারা জানাযা ও কাফন-দাফন কার্যে অংশগ্রহণ করতে পারে কি?
আরও
আরও
.