উত্তর : কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের পূর্বের লোকেরা তাদের নবী ও সৎ লোকদের কবরের উপর মসজিদ নির্মাণ করত। সাবধান! তোমরা কবরের উপর মসজিদ নির্মাণ করো না। আমি তোমাদেরকে এথেকে কঠোরভাবে নিষেধ করছি’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭১৪ ‘মসজিদ সমূহ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ)। ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, তোমরা কবরের দিকে ফিরে ছালাত আদায় কর না এবং কবরের উপরে ছালাত আদায় করো না’ (ত্বাবারাণী কাবীর, সিলসিলা ছহীহাহ হা/১০১৬)।

এক্ষণে উক্ত কবরটি যদি বহু পুরাতন হয় এবং তার কোন চিহ্ন না থাকে তাহ’লে কবর স্থানান্তরের প্রয়োজন নেই (ফিক্বহুস সুন্নাহ ১/৩০১ পৃঃ; তালখীছু আহকামিল জানাইয, পৃঃ ৯১)। আর কবর নতুন হ’লে এবং তার চিহ্ন বুঝা গেলে, তা স্থানান্তর করতে হবে। মদীনায় মসজিদ নির্মাণের সময় সেখানে মুশরিকদের কবর আছে জানতে পারলে রাসূল (ছাঃ) কবরটি খনন করে অন্যত্রে দাফন করার নির্দেশ দিয়েছিলেন (বুখারী হা/৪২৮)। 






প্রশ্ন (৮/১২৮) : কারু নিকট থেকে যদি আমি অর্থ নিয়ে এ শর্তে ব্যবসা করি যে, আমার যা লাভ বা ক্ষতি হোক না কেন, প্রতি মাসে আমি তাকে নির্দিষ্টভাবে ৮ হাযার টাকা করে লাভ দিব। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : আমার স্ত্রী নিজের ইচ্ছামত পর্দা করে। মাহরাম, গায়ের-মাহরামের ব্যাপারে কোন সাবধানতা অবলম্বন করে না। এ ব্যাপারে শারঈ বিধান বুঝাতে গেলে পরিবারে নানা অশান্তি সৃষ্টি করে। এক্ষণে শান্তি বজায় রাখার জন্য তাকে তার মত চলতে দিলে আমাকে দাইয়ূছ হিসাবে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : ছিয়াম অবস্থায় ডায়াবেটিস রোগীদের ইনসুলিন গ্রহণের বিধান কি? বিশেষতঃ যাদের দিনে কয়েকবার গ্রহণের প্রয়োজন হয়।
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (১৯/৯৯) : ফরয ছালাতের জন্য ওযূ করে মসজিদে গেলে হজ্জের ছওয়াব পাওয়া যায় মর্মে কোন হাদীছ আছে কি? - -মুরাদ হোসাইন, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৯/১৯) : স্বামী বা স্ত্রীর কেউ যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তবে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে কি? এরূপ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (৩১/২৭১) :জামা‘আতে ছালাত আদায়কালে মাঝখানের কাতারে থাকা অবস্থায় হঠাৎ ওযূ নষ্ট হয়ে গেলে মুছল্লীদের ভিড় ঠেলে সেখান থেকে বের হওয়া বেশ কষ্টকর ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৬/২৮৬) : ক্বাযা ছালাত নিষিদ্ধ সময়ে আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : মেডিসিনের সাহায্যে নারীদের সুন্দর হওয়া কি জায়েয?
প্রশ্ন (১৫/৪৫৫) : রাসূল (ছাঃ) নারীদেরকে বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এ দু’টিকে ত্রুটি বলার পিছনে হিকমত কি?
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ)-এর বংশতালিকা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/২৫৯) : যমযম কূপের পানি পানের যে দো‘আ প্রচলিত আছে, তা কি ছহীহ? اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
আরও
আরও
.