উত্তর : বিতরের ক্বাযা জোড় সংখ্যায় আদায় করা যায়। কারণ আয়েশা (রাঃ) বলেন, যদি কখনো নবী করীম (ছাঃ) নিদ্রা বা প্রবল ঘুমের চাপের কারণে তাহাজ্জুদ ছালাত আদায় করতে না পারতেন, তাহ’লে তিনি দিনে (চাশতের সময়) ১২ রাক‘আত ছালাত আদায় করতেন (মুসলিম হা/৭৪৬; মিশকাত হা/১৫২৭)। এক্ষণে যারা এক রাক‘আত বিতরে অভ্যস্ত তারা দু’রাক‘আত আদায় করবে। যারা তিন রাক‘আতে অভ্যস্ত তারা চার রাক‘আত আদায় করবে। এভাবে যারা এগারতে অভ্যস্ত তারা বারো রাক‘আত আদায় করবে (ইবনু তায়মিয়াহ, মাজমূঊল ফাতাওয়া ২৩/৯০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/৩০০; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১১৪)। আর কেউ যদি বেজোড় সংখ্যা ঠিক রেখে আদায় করে তাতেও কোন দোষ নেই। কারণ ক্বাযা ছালাতের নিয়ম হ’ল যতটুকু ছুটে যাবে, ততটুকু আদায় করবে। আর যদি কেউ ওযর ছাড়া বিতর ছালাত ত্যাগ করে তাহ’লে ক্বাযা আদায় করা যরূরী নয় (ফাৎহুল বারী ২/৪৮০; ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ২/১২২-১২৩)।

প্রশ্নকারী : রণি* আহমাদ, নওদাপাড়া, রাজশাহী।

[*স্রেফ আহমাদ নাম রাখুন (স.স.)]







প্রশ্ন (২৭/২৬৭) : যেসব বিবাহে যৌতুক আদান-প্রদান হয়, সেসব বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : শাওয়াল মাসের ছয়টি ছিয়াম পালনের ফযীলত কি? রামাযানের ক্বাযা ছিয়াম থাকলে তা আগে করতে হবে না শাওয়ালের ছিয়াম আগে পালন করতে হবে?
প্রশ্ন (৯/২০৯) : রামাযান মাসে কুরআন খতমের কোন গুরুত্ব রয়েছে কি?
প্রশ্ন (২১/৩৪১) : বাম হাতে কুরবানীর পশু যবহ করা যাবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : প্রচলিত আছে, মহল্লায় কেউ মারা গেলে তার পরিবারে ৪ দিন রান্না করা যাবে না। প্রতিবেশীরা মৃত ব্যক্তির পরিবারকে ৪ দিন গোশত, বিরিয়ানী ও পানীয় ইত্যাদি খাওয়াতে হবে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৭/২৫৭) : সকল নবী-রাসূল কি হজ্জ পালন করেছেন?
প্রশ্ন (১৬/৪৫৬) : পিতা মারা যাওয়ার পর মামারা আমার আম্মুর দেখাশোনা করেন, বিয়ে দেন এবং বিয়ের সময় স্বেচ্ছায় একটি ঘর নির্মাণ করে দেন। পরবর্তীতে আম্মু ১০ হাযার টাকা ধার নেন, যা পরিশোধ করা হয়নি। এখন এই খরচের অজুহাতে মামারা আম্মুর পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ (প্রায় ৩ বিঘা) দিচ্ছেন না। তারা বলছেন যে, বিয়ের খরচ ও লালন-পালনের বিনিময়ে তারা জমি দিবেন না। এমতাবস্থায় আম্মুর জমির অধিকার বাতিল হয়ে যাবে কি? আমাদের পক্ষ থেকে সেই জমি দাবী করা জায়েয হবে কি?
প্রশ্নঃ (১০/২৯০) : আমরা শুনেছি, পিতার আগে ছেলে মারা গেলে সেই ছেলের সন্তানেরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিছ হয় না। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/১৬০) : রাসূল (ছাঃ)-কে তাঁর চাচা আবু ত্বালেব যে দুশমনদের হাত থেকে রক্ষা করেছিলেন এর বিনিময়ে কি তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন? তার অবস্থা কি হবে?
প্রশ্ন (৩৩/৩৩) : ঈদ ও তারাবীহ্র ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : সূরা আলে ইমরান ১০২ নং আয়াতে বর্ণিত মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য কি? আর মুহসিন কাকে বলে? - আব্দুল্লাহ আল-মাসঊদ, সোনাতলা, বগুড়া।
প্রশ্ন (৬/২৮৬) : যে ব্যক্তি রামাযান মাসে একটি নফল ইবাদত করে, সে অন্য মাসে একটি ফরয আদায় করার সমান নেকী লাভ করবে। আর যে ব্যক্তি একটি ফরয ইবাদত করে, সে অন্য মাসে ৭০টি ফরয ইবাদত আদায়ের ছওয়াব পাবে। হাদীছটি ছহীহ কি?
আরও
আরও
.