উত্তর : উপরোক্ত দু’জন আনছার মহিলা পরস্পরে দু’বোন ছিলেন। তারা রাসূল (ছাঃ)-এর ‘মাহরাম’ ছিলেন (বুখারী হা/২৭৮৯; মুসলিম হা/২৩৩১)। ইমাম নববী বলেন, রাসূল (ছাঃ) যে তাদের উভয়ের মাহরাম ছিলেন, সে ব্যাপারে সকল বিদ্বান একমত। কিন্তু কি সম্পর্কের কারণে মাহরাম ছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন তারা দু’বোন রাসূল (ছাঃ)-এর দুগ্ধসম্পর্কীয় (রেযা‘ঈ) খালা ছিলেন। কেউ বলেছেন, তাঁর পিতা অথবা দাদার খালা ছিলেন। কেননা রাসূল (ছাঃ)-এর দাদা আব্দুল মুত্ত্বালিবের মা ছিলেন মদীনার বনু নাজ্জার গোত্র’ (নববী, শরহ মুসলিম ১৩/৫৭, ৫৮, ১৯১২ নং হাদীছের ব্যাখ্যা দ্রঃ)। সে হিসাবে তারা ছিলেন রাসূল (ছাঃ)-এর মাতুল গোষ্ঠী। সেকারণ হিজরতের পরে তিনি তাদের কাছেই আশ্রয় নিয়েছিলেন।






প্রশ্ন (২/৩৬২) : আমার ১০ বছরের ছোট ভাই দেখতে অনেক সুন্দর। এলাকায় ওর মত আর কাউকে পাওয়া যায় না। ইদানীং সে প্রায়ই অসুস্থ থাকছে। ওষুধ খাইয়ে কোন কাজ হচ্ছে না। কারো বদ নযর লাগার কারণে এরকম হ’তে পারে কি? সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২১/২১) : জানাযার ছালাত জামা‘আতের সাথে হওয়া সত্ত্বেও সেখানে পায়ে পা মিলাতে হয় না কেন?
প্রশ্ন (৮/২৮৮) : ওমর (রাঃ)-এর চিঠির মাধ্যমে নীলনদের পানি প্রবাহিত হওয়ার ঘটনাটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৪৫) : পুরুষদের সাথে নারীদের ঈদের ছালাত আদায়ের ব্যবস্থা না থাকলে একই ইমাম পুরুষদের ছালাত আদায় করিয়ে পরে মহিলাদের নিয়ে পৃথক জামা‘আত খুৎবা সহ ছালাত আদায় করাতে পারবে কি? - -ইহসান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/২৪) : রাসূল (ছাঃ) হজ্জের সময় জাবালে রহমতে খুৎবা প্রদান করেছিলেন। অথচ বর্তমানে মসজিদে নামিরায় কেন খুৎবা দেওয়া হচ্ছে? - -আসমাউল আলমহরিমোহন সরকারী স্কুল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/২৩৮) : মেডিকেল বা অন্যান্য শিক্ষার প্রয়োজনে মানুষের কঙ্কাল বাড়ীতে রাখা যাবে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : যিনি মুরশিদ তিনি রাসূল। কখনো তিনি খোদা হন। এ কথা শুধু লালন নয় কুরআনও বলে। এর প্রমাণে তারা আলে ইমরান ৩১; নিসা ৮০, ১৫০; কাহ্ফ ১১০ আয়াত দলীল হিসাবে পেশ করে। উক্ত দাবী কি সঠিক? লালনের ভক্ত এই শ্রেণীর লোকদের অবস্থা পরকালে কী হবে?
প্রশ্ন (৩/৪৩) : জুম‘আর খুৎবার পর মসজিদে প্রবেশ করলে যোহরের ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : যারা ছালাত আদায় করে না বা শিরকে লিপ্ত, তাদের জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : মাসজিদুল আক্বছায় যদি কোন ব্যক্তি ছালাত আদায় করেন, তাহ’লে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে’ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - সুলতান আহমাদ মুরাদপুর, চট্টগ্রাম।
প্রশ্ন (১১/৩৭১) : সূদ আদান-প্রদানকারী ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দেওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৬) : যাকির নায়েকের বক্তব্য থেকে জানা যায় যে, হিন্দুদের ‘বেদ’ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলিতে বহু বক্তব্য রয়েছে, যা কুরআন ও হাদীছের বিধি-বিধান ও বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে সেগুলি কি আল্লাহ প্রেরিত ছহীফা, নাকি মানব রচিত কোন গ্রন্থ? সঠিক উত্তর দানে বাধিত করবেন।
আরও
আরও
.