উত্তর : আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দেন তা  গ্রহণ  কর এবং  যা নিষেধ করেন,  তা থেকে বিরত হও’ (হাশর ৫৯/৭)। আর তিনি কোন কথাই বলেন না আল্লাহর ‘অহী’ ব্যতীত (নাজম ৫৩/৩-৪)। অতএব তাঁর আনীত ইসলামের ছোট-বড় সকল বিধানই মর্যাদার দিক দিয়ে সমান। ছাহাবায়ে কেরাম সকল আদেশ-নিষেধকে সমান মর্যাদা দিতেন ও তা পালনের জন্য জীবনপাত করতেন। অতএব গুরুত্বের বিবেচনায় কমবেশী হ’লেও মর্যাদায় সবই সমান। বিশেষ করে দাড়ি রাখাটা হ’ল একটি নিদর্শনমূলক সুন্নাত। যেটি সকল নবী-রাসূলের পালিত সুন্নাত। এটি রাসূল (ছাঃ)-এর সুন্নাত অনুযায়ী রাখতে হবে, অন্যের অনুকরণে নয়। অতএব শরী‘আতে যে বস্ত্ত যেভাবে বলা হয়েছে, সেভাবেই পালন করতে হবে। মূল ও শাখা বলে পার্থক্য বা হালকা করা যাবে না। ফক্বীহগণ শব্দ দু’টি ব্যবহার করে থাকেন গুরুত্ব বুঝানোর জন্য। হালকা বা অবজ্ঞা করার জন্য নয়।






প্রশ্ন (৩৯/৩১৯) : ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে এলে ছিয়াম ভঙ্গ হবে কি? - -আব্দুল খবীর, মৈশালা, রাজবাড়ী।
প্রশ্ন (২০/৩০০) : একসময় গান-বাজনা করতাম এবং ছাত্র-ছাত্রীদের শিখাতাম। এখন সেপথ থেকে ফিরে আসলেও শিখানোর কারণে ঐ ছাত্র-ছাত্রীদের কৃত গোনাহের যে অংশ নিয়মিতভাবে আমার আমালনামায় যোগ হচ্ছে, তা থেকে বাঁচার উপায় কি?
প্রশ্ন (৩/২৪৩) : বার বার বলা সত্ত্বেও পিতা যাকাত আদায় করে না। এক্ষণে সন্তানের জন্য তার অর্থ গ্রহণ করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৫/৫) : মূসা (আঃ) মালাকুল মউতকে থাপ্পড় মেরে তার এক চোখ কানা করে দিয়েছিলেন- এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১২/২১২) : নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দু’টি কি নির্ভরযোগ্য? এগুলি পড়ে আমল করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : সরকারী প্রশাসনিক ক্যাডার পর্যায়ে চাকুরী করলে দেশের সার্বিক উন্নয়নে কিছু অবদান রাখা সহজ হয়। পুলিশ প্রশাসনে গেলে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। এসব ক্ষেত্রে দিন দিন ধার্মিক মানুষের সংখ্যা কমছেই। এ দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এদিকে এগিয়ে যাওয়া যরূরী কি? না কি দ্বীনী জ্ঞান বিতরণের পথেই থাকা যরূরী?
প্রশ্ন (২৫/৩৪৫) : খালাতো বোনের সাথে আমার বিবাহ পারিবারিকভাবে ঠিক হয়ে আছে। এক্ষণে আমি কি তার সাথে প্রয়োজনীয় কথা বা সাক্ষাৎ করতে পারব?
প্রশ্ন (২৩/৪৬৩) : ‘একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গেল এবং আরেক ব্যক্তি জাহান্নামে গেল’ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/৪২৭) : অসুস্থতা, দুর্বলতা বা অন্য কারণে দাঁড়াতে অক্ষম ব্যক্তির জন্য কি ইমামতি করা বৈধ? এ ক্ষেত্রে মুক্তাদীগণ কিভাবে তার পেছনে ইক্তেদা করবে?
প্রশ্ন (২১/৩৬১) : আমি ছালাত, ছিয়াম সহ নিয়মিত সৎআমলে অভ্যস্ত। কিন্তু কিছুদিন থেকে হস্তমৈথুনে জড়িয়ে পড়েছি। কোনভাবেই এথেকে বিরত থাকতে পারছি না। এর বিধান কি এবং এথেকে বাঁচার জন্য কোন আমল বা দো‘আ আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ফুলবাড়ী, ময়মনসিংহ।
প্রশ্ন (২৯/৪২৯) : অশালীন গান-বাজনা শ্রবণের পরিণতি কি? ‘এদের কানে উত্তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? মিউজিক যুক্ত ইসলামী গান শ্রবণ করা যাবে কি?
প্রশ্ন (২১/২৬১) : যবেহ না করে (মেরে না ফেলে) জীবিত অবস্থায় মাছের আঁইশ, পাখনা, পেট অথবা কাটার আগে মাথায় আঘাত বা মাটিতে আছাড় দিয়ে মারা এসব ব্যাপারে ইসলামের হুকুম কি? - -এজায আহমাদ, সারিয়াকান্দি, বগুড়া।
আরও
আরও
.