উত্তর : মোজার উপর মাসাহ করা বৈধ হওয়ার জন্য হাদীছে কোন প্রকার বিশেষ মোজাকে শর্ত করা হয়নি। আরবী ভাষায় চামড়ার তৈরী মোজাকে ‘খুফ’ এবং সূতা বা কাপড়ের তৈরী মোজাকে ‘জাওরাব’ বলা হয়। রাসূলুল্লাহ (ছাঃ) চামড়ার তৈরী মোজার উপরে মাসাহ করেছেন (বুখারী হা/২০২; মুসলিম হা/২৭৪; মিশকাত হা/৩৯৯)। তিনি কাপড়ের তৈরী মোজার উপরেও মাসাহ করেছেন (আবুদাউদ হা/১৫৯; তিরমিযী হা/৯৯; ইবনু মাজাহ হা/৫৫৯; মিশকাত হা/৫২৩)। এছাড়া কেউ যদি জুতার উপর মাসাহ করে ছালাত আদায় করতে চায় তাকে সেই জুতা পরেই ছালাত আদায় করতে হবে। জুতা খুলে ফেললে ওযূ বিনষ্ট হবে (মাজমূ‘ ফাতাওয়া বিন বায ২৯/৬৯)।






প্রশ্ন (২২/১৪২) : আমার অনেক আত্মীয়-স্বজন আছে, যাদের অলস টাকা পড়ে আছে। তারা আমাকে অনির্ধারিত হারে লাভ-লসের ভিত্তিতে ঋণ দিতে চায়। কিন্তু মুদিখানার ব্যবসায় লাভের হিসাব রাখা কঠিন। এক্ষণে আমি যদি তাদের টাকা নিয়ে আনুমানিক কিছু কিছু লাভ দেই তবে তা সূদ হবে কি? সূদ হ’লে এরূপ অর্থ গ্রহণের পদ্ধতি কি?
প্রশ্ন (২০/৩০০) : ছিয়াম অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ দেওয়া যাবে কি? - -নাসরীন সুলতানা, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৫/৪০৫) : আমি কলেজ ছাত্র। ছালাতের সময় আমার ক্লাস থাকে। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৪০/৪৪০) : মাসিক আত-তাহরীকের প্রশ্নোত্তর বিভাগে দেখলাম, মৃত ব্যক্তির শোক সংবাদ প্রচার করা জাহেলিয়াত। আবার অন্য পৃষ্ঠায় কয়েক জনের মৃত্যু সংবাদ দেওয়া আছে। এর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২০/৪৬০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে গুনাহ হবে কি? ট্রেনে চলাচলকালে অনেক সময় টিকেট না থাকলে টিটিকে কিছু হাদিয়া দিলে যাওয়ার ব্যবস্থা হয়। এভাবে যাতায়াত করা জায়েয হবে কি?
প্রশ্ন (১২/১২): ফজরের ছালাতে ঘুম থেকে দেরী করে ওঠার কারণে ছালাত শুরুর সময় দেখি নিষিদ্ধ সময় শুরু হয়েছে। এসময় কি অপেক্ষা করতে হবে, নাকি ছালাত শুরু করতে হবে?
প্রশ্ন (১৯/২১৯) : বিবাহ ঠিক হওয়ার পর বিবাহ পড়ানোর কিছুদিন দেরী আছে। এক্ষণে পাত্রীর সাথে পাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : রামাযান মাসে মিথ্যা কথা বললে বা মিথ্যা সাক্ষ্য দিলে কি ছওম ভঙ্গ হয়ে যাবে? - -আবুল কালামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১০/৩৭০) : সাড়ে বারো ভরি স্বর্ণ থেকে একই পরিবারভূক্ত অবিবাহিত ছেলে-মেয়েকে কিছু অংশ দান করে নিজের কাছে সাড়ে সাত ভরির কম জমা রাখলে উক্ত সোনার যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : শাওয়াল মাসের ৬টি ছিয়াম রাখার ফযীলত কি? এগুলি কি ধারাবাহিকভাবে আদায় করতে হবে? কারণবশতঃ উক্ত মাসে আদায় করতে না পারায় পরের মাসে ক্বাযা আদায় করলে কি এর নেকী পাওয়া যাবে?
প্রশ্ন (১৮/৯৮) : সিরিয়ার শাসকগোষ্ঠী আলাভী বা নুছায়রিয়াদের আক্বীদা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৮/২৯৮) : প্রশ্ন : জনৈকা বিবাহিতা নারীর ইচ্ছার প্রেক্ষিতে তার পরিবার তার স্বামীর নিকট থেকে তালাক গ্রহণ করে এবং একই দিনে তাকে আমার সাথে বিবাহ দেয়। এরপর গত ৫ মাসে একত্রে বসবাস করলেও একাধিকবার সে পিতার বাড়িতে চলে যায়। বর্তমানে সে ভালোভাবে আমার সাথে সংসার করতে চায়। এক্ষণে ইদ্দত পালন না করায় উক্ত বিবাহ সঠিক হয়েছিল কি? সংসার করতে হ’লে আমাদের করণীয় কি?
আরও
আরও
.