উত্তর : এর সাথে প্রচলিত ‘চিল্লা’ প্রথার কোন সম্পর্ক নেই। আল্লাহ বলেন, ‘অতঃপর তোমরা দেশে চার মাসকাল পরিভ্রমণ কর ও জেনে রেখ যে, তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন’ (তওবা ৯/২)। ৯ম হিজরীতে যখন রাসূল (ছাঃ) তাবূক যুদ্ধ থেকে ফিরে আসেন তখন এ সূরা নাযিল হয়। এসময় তিনি আবুবকর (রাঃ)-এর নেতৃত্বে একদল ছাহাবীকে হজ্জ আদায় করার জন্য প্রেরণ করেন এবং মুশরিকদেরকে জানিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন যে, পরের বছর থেকে তারা আর হজ্জ করতে পারবে না। পরক্ষণেই রাসূল (ছাঃ) ঘোষণাকারী হিসেবে আলী (রাঃ)-কে আবুবকর (রাঃ)-এর অনুসরণ করার নির্দেশ প্রদান করেন। মুশরিকদের যাদের সাথে চার মাসের কমে নিরাপত্তা চুক্তি ছিল এবং যাদের সাথে কোন চুক্তি ছিল না এবং যাদের সাথে সময় নির্ধারণ না করে চুক্তি ছিল তাদের সকলকে চার মাস মক্কায় নিরাপদে চলাফেরার অনুমতি প্রদান করা হয়। যা দ্বিতীয় আয়াতে উল্লেখ করা হয়েছে। কিন্তু যাদের সাথে চার মাসের অধিক সময়ের জন্য নিরাপত্তা চুক্তি ছিল, চতুর্থ আয়াতে তাদের সাথে কৃত চুক্তির মেয়াদ পূর্ণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, এর পরের বছর ১০ম হিজরীতে রাসূল (ছাঃ) মুশরিকমুক্ত মক্কায় বিদায় হজ্জ করেন।

অতএব মুশরিকদেরকে চার মাসের বা চার মাসের অধিক  সময়ের চুক্তির মেয়াদকাল পর্যন্ত মক্কায় নিরাপদে চলাফেরার অনুমতি প্রদানের সাথে বর্তমান যুগের ইলিয়াসী তাবলীগের তিন চিল্লার সম্পর্ক তৈরী করা কুরআনের আয়াতের অপব্যাখ্যা ছাড়া কিছুই নয়।






প্রশ্ন (৭/৮৭) : পিতা মারা যাওয়ার পর মা তার গহনা খুলে আমাকে দিয়ে দিয়েছে। তার ধারণা এসময় গহনা পরে থাকলে স্বামীর বিপদ হবে। এ ধারণা সঠিক কি?
প্রশ্ন (৪/২৮৪) : যারা গান-বাজনা, ঢোল-তবলাকে ইবাদতের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে, তাদের পরিণাম কী হবে?
প্রশ্ন (৭/৪৭) : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৭/৩১৭) : হজ্জব্রত পালনকালে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের সাথে মোবাইলে, ভিডিও কলে যোগাযোগ রাখা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : মাথা মাসাহ করার পর ঘাড় মাসাহ করতে হবে কি? এ বিষয়ে দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/১২১): ঢাকার একটি পুরাতন মাসিক ইসলামী পত্রিকার অক্টোবর ২০১০ সংখ্যায় প্রশ্নোত্তরে বলা হয়েছে, মৃত ব্যক্তি বা প্রিয় নবী (ছাঃ)-এর নামে নফল নামায পড়া শুধু জায়েযই নয়, বরং অনেক ভাল কাজ। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৮/৩১৮) : আমার মায়ের সাথে পিতার বিরোধ লেগেই থাকে। এই সুযোগে আমার মা নানীর বাড়ি চলে যায়। কাযী অফিসে ছয় মাস পূর্বের তালাকনামা লিখে পিতার নিকট পাঠিয়ে দেয় এবং একই দিনে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিবাহ সঠিক হয়েছে কি?
প্রশ্ন (১/৪১) : এশার পর দাওয়াতী কাজ, পড়াশুনা ইত্যাদি শেষ করতে আমার রাত ২-টা বেজে যায়। ফলে সকাল ৭-৮ টার আগে ঘুম ভাঙ্গে না। আমি শুনেছি সকালে যখনই ঘুম ভাঙবে তখন ফজরের ছালাত আদায় করলেই যথেষ্ট হবে। আমি সেটাই করি। এক্ষণে এটা নিয়মিত করা জায়েয হবে কি? - -তাইফুল ইসলাম, বদরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বিকাশ এবং ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং এজেন্ট। গ্রাহক থেকে প্রতি ১০০০ টাকায় ২০ টাকা নগদ আদায় করে। এই ২০ টাকা সে, ব্যাংক ও সিম কোম্পানীর মাঝে সয়ংক্রিয় ভাবে ভাগ হয়ে যায়। এক্ষণে উক্ত লভ্যাংশ সূদের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : মসজিদ কমিটি জুম‘আর দিন জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের আন্ডার গ্রাউন্ডে মহিলাদের ছালাতের ব্যবস্থা করেছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/৩০২) : পিতা-মাতার অবাধ্য হয়ে বিবাহ করলে বৈধ হবে কি?
প্রশ্ন (৩২/১৫২) : বুখারী ৪০২৪ নং হাদীছে উল্লেখ রয়েছে ওছমান (রাঃ)-এর হত্যাকান্ডের পর আর কোন বদরী ছাহাবী জীবিত ছিলেন না। কিন্তু ইতিহাসে প্রমাণিত যে আলী (রাঃ) চতূর্থ খলীফা হিসাবে দায়িত্ব পালন করেন। এর সমাধান কি? - -মাসঊদ রানা, শৈলকুপা, ঝিনাইদহ।
আরও
আরও
.