উত্তর : অন্যায়ভাবে কৃত এরূপ বদদো‘আ কবুল হবে না। কেননা আল্লাহ বলেন, ‘আর যদি আল্লাহ মানুষের প্রতি দ্রুত অনিষ্ট করতেন, যেমন তারা দ্রুত কল্যাণ চায়, তাহ’লে তাদের আয়ুষ্কাল শেষ হয়ে যেত’ (ইউনুস ১০/১১)। এর তাফসীরে ইবনু কাছীর (রহঃ) বলেন, রাগান্বিত অবস্থায় কেউ নিজের, সন্তানের বা সম্পদের বিরুদ্ধে দো‘আ করলে আল্লাহ তার বিশেষ রহমতে অবকাশ দেন (তাফসীরে ইবনু কাছীর ২/৫৫৪, অত্র আয়াতের তাফসীর দ্রষ্টব্য)। উল্লেখ্য যে, পিতার জন্য কখনও উচিৎ হবে না এমন বদদো‘আ করা। কেননা পিতা-মাতার দো‘আ কবুলযোগ্য তা ভালো হোক বা খারাপ হোক (আহমাদ হা/১০৭১৯; ছহীহুল জামে‘ হা/৩০৩১)। সেজন্য রাসূল (ছাঃ) সন্তানদের বিরুদ্ধে দো‘আ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমরা নিজেদের বিরুদ্ধে, নিজেদের সন্তান-সন্ততির বিরুদ্ধে, নিজেদের ধন-সম্পদের বিরুদ্ধে বদ দো‘আ করো না। (কেননা হয়তো এমন হ’তে পারে যে,) তোমরা আল্লাহ্র পক্ষ থেকে এমন একটি সময় পেয়ে বস, যখন আল্লাহ্র কাছে যা প্রার্থনা করবে, তোমাদের জন্য তা কবুল করে নেবেন (মুসলিম হা/৩০০৯; মিশকাত হা/২২২৯)। অপরদিকে সন্তানেরও উচিৎ হবে, পিতা-মাতার সাথে বাকচারিতায় সর্বোচ্চ ভদ্রতা ও নম্রতা অবলম্বন করা এবং পিতা-মাতা অসন্তুষ্ট হয়, এমন কাজ করে ফেললে বিনয়াবনতচিত্তে ক্ষমা চেয়ে নেয়া।

প্রশ্নকারী : ইমরান বিন ছাদিক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।







প্রশ্ন (৩১/২৭১) : জনৈক আলেম বলেন, ফজরের ছালাতের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ বলা বিদ‘আত। এ কথা কি সত্য? - -আব্দুল মালেক আখন্দ, বাসাইল, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন ব্যক্তি সূদে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছে না। এক্ষণে তার কোন আত্মীয় বা ছেলেমেয়ে যদি উক্ত ঋণ পরিশোধ করে দেয় তবে ঋণ শোধকারী না ঋণ গ্রহণকারী ব্যক্তি গুনাহগার হবে?
প্রশ্ন (১১/১৭১) : পানিজাহাজে বা নৌযানে আরোহণের সময় কোন দো‘আ পাঠ করতে হবে?
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/৩৯৮) : দাজ্জাল আসবে ক্বিয়ামতের পূর্বে। কিন্তু রাসূল (ছাঃ) কর্তৃক দাজ্জালের ফিৎনা থেকে পানাহ চাওয়ার কারণ কি ছিল?
প্রশ্ন (১২/২১২) : ছালাতরত অবস্থায় অজান্তে বের হওয়া মযী ছালাত শেষ হওয়ার পর বুঝতে পারলে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৫/২৮৫) : হাড়ের তৈরি পাত্রে খাওয়া ও পান করার বিধান কি? - -শাহাদাত হোসাইন, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (১/৪৪১) : জান্নাত ও জাহান্নাম কয়টি ও কি কি? নাম সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪/৪৪৪) : ছালাতে রাফঊল ইয়াদায়েন সহ ছহীহ হাদীছ ভিত্তিক আমলসমূহ করলে মসজিদের অনেক মুছল্লী গাল-মন্দ করে। এক্ষণে সাময়িকভাবে এগুলি করা থেকে বিরত থাকা যাবে কি? - -আহমাদ সোহাগ, চট্টগ্রাম।
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/২২৪) : এ্যাপার্টমেন্ট বিল্ডিং-এর ৫০ মিটার দূরত্বে বড় জামে মসজিদ রয়েছে। এক্ষণে ১০-১৫ জন নিয়ে বিল্ডিংয়ের নীচ তলায় স্থায়ীভাবে ওয়াক্তিয়া জামা‘আতের ব্যবস্থা করা ঠিক হবে কি? - মাহফূয, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (২৮/২২৮) : স্বামীর চাচা বা মামা তথা চাচা শ্বশুর বা মামা শ্বশুর কি স্ত্রীর মাহরাম হিসাবে গণ্য হবেন। তাদের সামনে কি পর্দা করতে হবে?
আরও
আরও
.