উত্তর : কোন কোন সময়সূচীতে ঢাকা ব্যতীত অন্য যেলায় সাহারী-ইফতারীর সময় নিরূপণের ক্ষেত্রে ঢাকাকে কেন্দ্র ধরে যেলাসমূহের দ্রাঘিমার দূরত্ব অনুযায়ী সময় নির্ধারণ করা হয়। ফলে অন্য যেলাগুলির সাথে ঢাকার সময়ের পার্থক্য এবং সাহারী ও ইফতারের ক্ষেত্রেও সময়ের পার্থক্য সারা বছর একই হয়। কিন্তু তাতে পুরোপুরি সঠিকভাবে সময় নিরূপণ করা সম্ভব হয় না। কেননা বাস্তবতা হ’ল পৃথিবী সূর্যকে পূর্ব-পশ্চিমে প্রদক্ষিণ কালে সবসময় ২৩.৫ ডিগ্রী কোণে হেলে থাকে। ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্ব সারা বছর কমবেশী হয়। যার ভিত্তিতে দিন-রাত্রির প্রভেদ রেখা নির্দিষ্ট ডিগ্রীতে অবস্থান না করে মাস ভেদে বাঁকা হয়, আবার সোজা হয় এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রতিদিনই কিছুটা কমবেশী হয়। সেকারণ ঢাকার সাথে অন্যান্য যেলাসমূহের সময়ের পার্থক্যও সব দিন একরকম থাকে না। ‘যুবসংঘে’র সূচীটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির অনুসরণে এবং বাংলাদেশ আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থার প্রদত্ত ঢাকাসহ অন্যান্য যেলাসমূহের সময়সূচী অনুযায়ী প্রস্ত্তত করা হয়েছে। আল্লাহ সর্বাধিক অবগত (বিস্তারিত দ্রঃ আত-তাহরীক, জুন ২০১৬, প্রবন্ধ : জ্যোতির্বিজ্ঞানের নিরিখে যেলাসমূহের মাঝে সময়ের পার্থক্যের কারণ)।






প্রশ্ন (৩০/৪৩০) : অজান্তে কবরের উপর মসজিদ নির্মিত হওয়ার পর এখন করণীয় কি? জানার পর উক্ত মসজিদে ছালাত আদায় হবে?
প্রশ্ন (২১/৬১) : পিতা-মাতার মাঝে গন্ডগোল লাগলে সন্তানের করণীয় কি? - -উম্মে হাসীবারেহাইয়ের চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/৯৬) : যে বিবাহে খরচ কম সে বিবাহে বরকত বেশী। এ হাদীছ সঠিক কি?
প্রশ্ন (৮/৮৮) : মায়ের গোসলের পানি দ্বারা বরকত হাছিল করা যাবে কি? - -মুবারক হোসাইন, আটঘরিয়া, পাবনা।
প্রশ্ন (১৫/২৯৫) : আমি গোপনে কিছু টাকা মসজিদে দান করার প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমার পিতা-মাতা অসহায়। এমতাবস্থায় প্রতিশ্রুত অর্থ থেকে কিছু অংশ তাদের পিছনে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (১৬/২৯৬) : ছালাত আদায়কালে আমার বাম পাশের কোন মুছল্লী ছালাত ছেড়ে চলে গেলে আমি কিভাবে কাতার পূরণ করব? - -আতীকুল ইসলাম, বরিশাল।
প্রশ্ন (১৩/১৭৩) : জন্মদিন উপলক্ষে নবজাতক ছেলেকে স্বর্ণের আংটি বা চেইন দেওয়া হয় এবং বিবাহ উপলক্ষে বরকে স্বর্ণালংকার উপহার দেয়া হয়। এগুলো কি শরী‘আত সম্মম?
প্রশ্ন (৪০/৪০০) : বর্তমানে দেখা যাচ্ছে পিতার কবরে পুত্রকে বা স্ত্রীর কবরে স্বামীকে কবরস্থ করা হচ্ছে। এরূপ করা শরী‘আতসম্মত কি? - আব্দুল্লাহিল কাফী, ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (১৫/৫৫) : স্বপ্নদোষ হ’লে অলসতা বা ঠান্ডার কারণে ফজরের পূর্বে গোসল না করে যোহরের ওয়াক্তে ক্বাযা আদায় করলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন মুসলমান জনপ্রতিনিধি বা নেতৃস্থানীয় ব্যক্তি কি অমুসলিমদের মন্দির বা পূজা উদ্বোধন করতে পারে?
প্রশ্ন (১৮/৪৫৮) : সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে উল্লেখিত আল-বাক্বিয়াতুছ ছালিহাতু (الباقياتالصالحات) বলতে কি বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৯/৩৩৯) : ফার্মেসীতে পিল সহ জন্মনিয়ন্ত্রণের নানাবিধ মাধ্যম বিক্রয় করা জায়েয হবে কি?
আরও
আরও
.