উত্তর : দুই সিজদার মাঝে প্রচলিত দো‘আটি ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। যেমন কোন কোন হাদীছে কেবল ‘রাবিবগ ফিরলী, রাবিবগ ফিরলী’ (আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও) অংশটুকু এসেছে (আবুদাউদ হা/৮৫০, ৮৭৪; ইবনু মাজাহ হা/৮৯৭, ৮৯৮ ; মিশকাত হা/১২০০; ইরওয়া হা/৩৩৫, সনদ ছহীহ)। আবার কোন হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) পাঁচটি বিষয় প্রার্থনা করতেন (আবুদাউদ হা/৮৫০; মিশকাত হা/৯০০, সনদ ছহীহ)। আবার কোন হাদীছে এসেছে, তিনি দুই সিজদার মাঝে সাতটি বিষয় প্রার্থনা করতেন (ইবনু মাজাহ হা/৮৯৮; আলবানী, ছিফাতু ছালাতিন্নবী ১৫৩ পৃ.)। সেজন্য ইমাম নববী (রহঃ) বলেন, হাদীছে বিভিন্ন শব্দযোগে মোট সাতটি বিষয় প্রার্থনা করা হয়েছে। যার সবগুলি একত্রে পাঠ করা উত্তম (নববী, আল-মাজমূ‘ ৩/৪৩৭)। উক্ত সাতটি বিষয় হ’ল- ‘আল্লাহুম্মাগফিরলী ওয়ারহাম্নী ওয়াহ্দিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুকনী ওয়ারফা‘নী’। অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রূযী দান করুন, আমার মর্যাদা উন্নীত করুন’ (ইবনু মাজাহ হা/৮৯৮)।

প্রশ্নকারী : মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।






প্রশ্ন (২৯/১০৯) : বিবাহের খুৎবা বর নিজেই পড়তে পারবে কি? এছাড়া উকীল পিতার কোন স্থান শরী‘আতে আছে কি? - -ইনসান আলী, দিনাজপুর।
প্রশ্ন (১১/২১১) : পিতা-মাতার অবাধ্য হয়ে বিবাহ করলে বৈধ হবে কি? - -আযীযুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২০/৩৮০) : মৃত ব্যক্তির রূহের মাগফেরাতের জন্য কোন নির্দিষ্ট দিনে বা বছরে একবার সবাই মিলে ইস্তেগফার করার কোন বিশেষ ফযীলত আছে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : সমাজে প্রচলিত আছে যে, মৃত মানুষের কবর সংরক্ষণের জন্য দেওয়া প্রাচীর ভেঙ্গে যাওয়ার পর কেউ তা জ্বালানী হিসাবে ব্যবহার করলে তার প্যারালাইসিস হবে। একথার সত্যতা আছে কি? এটা ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম বলেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কিছু নারী। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। এখানে বিভিন্ন হালাল কাজের সাথে একটি সূদী কাজও বিদ্যমান। যেমন প্রতি মাসে কোম্পানী কারো কাছ থেকে সূদের উপর টাকা নিলে সেই প্রফিটের টাকা দিয়ে আসা। এমতাবস্থায় আমার চাকুরীটা হালাল হবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : ছালাতে সালাম ফিরানোর সময় দুই দিকেই ‘ওয়া বারাক্বা-তুহু’ বলা যাবে কি?
প্রশ্ন (৩/২০৩) : জনৈক ব্যক্তি ইমাম হওয়ায় যুবতী মেয়েদেরকে বাধ্য হয়ে পড়াতে হয়। এক্ষণে কিভাবে পড়ালে শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (৪০/৩২০) : মসজিদের নিজস্ব জমিতে স্থায়ীভাবে মসজিদ নির্মাণের স্বার্থে নির্মাণকালীন সময়ের জন্য পার্শ্ববর্তী সরকারী জমিতে সরকারের অনুমতিক্রমে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করে সেখানে জুম‘আ-জামা‘আত কায়েম করা যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : লাইলী-মজনু নিয়ে সমাজে প্রচলিত কাহিনীসমূহের কোন ভিত্তি আছে কি? তাদের জান্নাতে বিবাহ হওয়ার বিষয়টির সত্যতা আছে কি? - -রায়হানুদ্দীন, চৌগাছা, যশোর।
প্রশ্ন (৩৬/৭৬) : হিন্দুদের পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া বা শুভেচ্ছা বিনিময় করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?
আরও
আরও
.