উত্তর : কুরআন তেলাওয়াত বুঝে করুক বা না বুঝে করুক প্রতিটি হরফের বিনিময়ে দশটি নেকী রয়েছে (তিরমিযী হা/২৯১০; মিশকাত হা/২১৩৭)। তবে বুঝে পাঠ করলে অতিরিক্ত ছওয়াব পাওয়া যাবে। কেননা কুরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য হ’ল উপদেশ গ্রহণ করা, যার জন্য কুরআন বুঝা আবশ্যক। আল্লাহ বলেন, ‘এটি এক বরকতমন্ডিত কিতাব, যা আমরা তোমার প্রতি নাযিল করেছি। যাতে লোকেরা এর আয়াত সমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে’ (ছোয়াদ ৩৮/২৯)। তিনি আরও বলেন, তবে কি তারা কুরআন গবেষণা করে না? নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ? (মুহাম্মাদ ৪৭/২৪)। ছাহাবায়ে কেরাম কুরআনের দশটি আয়াত শুনলে তা না বুঝে আর দশটি আয়াতের দিকে অগ্রসর হতেন না (বায়হাক্বী হা/৫৪৯৫, ৩/১১৯; হাকেম হা/২০৪৭, ১/৭৪৩)। তাছাড়া যারা কুরআন বুঝেনা তাদের বিষয়ে আল্লাহ বলেন, আর তাদের মধ্যে একদল নিরক্ষর ব্যক্তি রয়েছে, যারা আল্লাহর কিতাবের কিছুই জানে না কেবল একটা ধারণা ব্যতীত। তারা স্রেফ কল্পনা করে মাত্র (বাক্বারা ২/৭৮)। সুতরাং কুরআন না বুঝে তেলাওয়াত করলে ছওয়াব পাওয়া যাবে। তবে বুঝে পড়া, অনুধাবন করা ও তদনুযায়ী আমল করাই কুরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য ও অধিক ছওয়াবের কারণ। সুতরাং প্রত্যেক মুসলামানের উচিৎ সাধ্যমত কুরআন বুঝে ও অনুধাবন করে পড়া এবং তদনুযায়ী আমল করা (ইবনুল ক্বাইয়িম, মিফতাহু দারিস সা‘দাহ ১/১৮৭; উছায়মীন, ফাতাওয়া নুরুন আলাদ-দারব ৪৭)। এজন্য পাঠ করুন : হাফাবা প্রকাশিত ‘কুরআন অনুধাবন’ বই।

প্রশ্নকারী : রিয়াযুল ইসলাম

ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।






প্রশ্ন (৮/১২৮) : জনৈক কলামিস্ট একটি পত্রিকায় লিখেছেন যে, মহানবী (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধর্মের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে তার ব্যবহারিক দিকগুলো অবশ্যই যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন ও পরিবর্তন করবে’। উক্ত মর্মে সত্যিই কোন হাদীছ আছে কি? - -এ্যাডভোকেট এস এম আব্দুর রশীদ,সিরাজগঞ্জ জজকোর্ট, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৯/৪৬৯) : এমন কোন আমল আছে কি যা করলে আমি কবরের চাপ থেকে মুক্তি পাব?
প্রশ্ন (২৯/১০৯) : এসির ঠান্ডায় অসুবিধা দেখিয়ে কিছু মুছল্লী মূল জামা‘আতের সাথে ৬-৭ কাতার দূরত্ব রেখে মসজিদের বারান্দায় ছালাত আদায় করে। এভাবে কাতার ফাঁকা রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : একজন দ্বীনদার ব্যক্তির পক্ষে ব্যাংকে চাকুরী করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : হস্তমৈথুন করা কতটুকু অপরাধ? এর বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/১৫১) : আমি ২৫ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী চাকুরীজীবি। বিবাহের সময় সিদ্ধান্ত ছিল সংসারের প্রয়োজন হ’লে চাকুরী ছেড়ে দিবে। কিন্তু সে এখন কিছুতেই চাকরী ছাড়ছে না। চাকরীস্থল আমার বাসা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। সপ্তাহে ৩/৪ দিন সে ওখানে থাকে। চাকুরী ছেড়ে দিতে বললে সংসারে অশান্তি সৃষ্টি করে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৭/১১৭) : নানীর মৃত্যুর দু’মাস পূর্বে আমার মা মারা যান। নানীর পূর্বে মা মারা যাওয়ায় আমরা কি নানীর সম্পত্তি পাব? বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী আমরা পেয়েছি। এই সম্পত্তি নেওয়ায় আমরা গুনাহগার হব কি?
প্রশ্ন (২৯/৬৯) : মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ পড়ে ক্ষমা চাইতে হবে? দো‘আগুলো বাংলা উচ্চারণসহ জানতে চাই। উক্ত দো‘আগুলো ছালাতের মধ্যে ও ছালাতের বাইরে হাত তুলে করা যাবে কি?
প্রশ্ন (১০/৪৫০) : বিবাহের সময় কনে মেকআপ নষ্ট হওয়ার ভয়ে ওযূর পরিবর্তে তায়াম্মুম করে ছালাত আদায় করলে তার ছালাত শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৯/৪৯) : ফজরের ছালাত ক্বাযা হয়ে গেলে তা সুযোগ বা স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করতে হবে? নাকি পরের ওয়াক্ত তথা যোহর ছালাতের সাথে আদায় করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (১৭/৩৩৭) : মালিকের অনুমতি ছাড়া কর্মচারী ক্রেতাদের বাকীতে পণ্য বিক্রয় করতে পারবে কি?
প্রশ্ন (১২/২১২) : একটি পারিবারিক কবরস্থান ছিল যেখানে প্রথম ৪০ বছর পূর্বে এবং সর্বশেষ ১০ বছর পূর্বে লাশ দাফন করা হয়। বর্তমানে ঐ পরিবারের সদস্যরা সরকারী কবরস্থানে লাশ দাফন করে। আর তারা পারিবারিক কবরস্থানটিকে ড্রেজার দিয়ে ভেঙ্গে পরিষ্কার করেছে। তারা জায়গাটিতে চাষাবাদ করবে বা বিক্রয় করে দিবে। এক্ষণে লাশের সাথে এমন আচরণ করা সমীচীন হয়েছে কী?
আরও
আরও
.