উত্তর : ছাহাবায়ে কেরামের সঠিক সংখ্যা সম্পর্কে ছহীহ সূত্রে কিছু বর্ণিত হয়নি। তবে ইমাম মুসলিম (রহঃ)-এর উস্তাদ আবূ যুর‘আহ্ রাযী এর সংখ্যা এক লক্ষ চৌদ্দ হাযার বলে উল্লেখ করেছেন (খতীব বাগদাদী, আল-জামে‘ ২/২৯৩)। কারো মতে, এর সংখ্যা এক লক্ষ চবিবশ হাযার। সৈয়ূতী এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন (সাফারীনী, গিযাউল আলবাব ১/৩১)। ৯ম হিজরীতে তাবুক অভিযানে গমনকালে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সৈন্য সংখ্যা ছিল ত্রিশ হাযার (যাদুল মা‘আদ ৩/৫২৬)। এদের প্রত্যেকের পরিবারে গড়ে পাঁচজন করে সদস্য থাকলেও তাদের সংখ্যা দেড় লাখে পৌঁছে যাবে। তাছাড়া যুদ্ধে সবাই যাননি এবং যেতে পারেননি। অতঃপর বিদায় হজ্জে উপস্থিত তাঁর সাথী সংখ্যা ছিল ১ লক্ষ ১৪ হাযার (সাখাবী, ফাৎহুল মুগীছ ৪/৪৯-৫৪)। তাদের বাইরেও সারা আরবে বহু মুসলিম ছিলেন। যারা রাসূলুল্লাহ (ছাঃ)-কে দর্শন করেছেন ও তাঁর সাথে সাক্ষাৎ করেছেন। অতএব ছাহাবীদের সংখ্যা সঠিক জানা না গেলেও তা যে অগণিত ছিল, তাতে কোন সন্দেহ নেই। আল্লাহ সর্বাধিক অবগত।






প্রশ্ন (২৮/৩০৮) : মহিলাদের সাদা স্রাবের কারণে কি ওযূ ভঙ্গ হয়? - -আয়েশা পারভীন, মাদারগঞ্জ, জামালপুর
প্রশ্ন (১৩/৩৭৩) : ছালাতে ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : তিন ব্যক্তির দো‘আ কবুল করা হয় না। (১) যে ব্যক্তির দুশ্চরিত্রা স্ত্রী আছে, কিন্তু সে তাকে তালাক দেয় না। (২) যে ব্যক্তির অন্য লোকের কাছে পাওনা আছে, কিন্তু সে তার স্বাক্ষী রাখেনি। (৩) যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিয়ো না’ হাদীছটির বিশুদ্ধতা এবং ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২২/১০২) : ঔষধ খাওয়ার সময় পাঠ করার জন্য নির্দিষ্ট কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৫/১৬৫) : ছহীহ মুসলিমের একটি হাদীছে এসেছে, রাসূলুল্লাহ (ছাঃ)-কে ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ওয়াসওয়াসাই সুস্পষ্ট ঈমান। উক্ত হাদীছের সঠিক ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৬৩) : ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানী করার বিধান কি? ঋণ পরিশোধ না করে কুরবানী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : জনৈক আলেম বলেন, একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের এসে তাকে ৩টি প্রশ্ন করল। (ক) কোন জায়গায় সুর্যের আলো কেবল একবার পড়েছে আর কোনদিন পড়েনি। (খ) ৭জন শিশু তিনদিন বয়সে কথা বলেছে। তারা কারা (গ) একই মায়ের সন্তান জমজ দুই ভাই, একইদিনে জন্ম নেন ও একই দিনে মারা যান। কিন্তু তাদের মৃত্যুর পার্থক্য ১০০ বছর। উক্ত ঘটনা কি সঠিক?
প্রশ্ন (৯/২০৯) : চার রাক‘আত বিশিষ্ট সুন্নাত ছালাতের প্রতি রাক‘আতেই কি অন্য সূরা মিলাতে হবে? না প্রথম দু’রাক‘আতে মিলালেই যথেষ্ট হবে?
প্রশ্নঃ (৩৬/৩৫৬) : বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক হ’লে বিবাহের পর ঐ পাপ মাফ হবে কি?
প্রশ্ন (২৫/১৮৫) : হজ্জের খরচ বহন করার মত মূল্যমানের জমি থাকা সত্তেব্ও যদি কেউ হজ্জ পালন না করে মারা যান, তাহ’লে তিনি গোনাহগার হবেন কি?
প্রশ্ন (১৬/৩৩৬) দুই ঈদের রাতে নির্দিষ্ট কোন ইবাদত আছে কি? এছাড়া ঈদের রাতে ইবাদত করলে হৃদয় জীবিত থাকে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : আমার যৌনাঙ্গ দিয়ে সর্বদা এক প্রকার হলদে রস বের হয়। আমি তা ধুয়ে ওযূ করে ছালাত আদায় করি। কিন্তু মাঝে মধ্যে ভুলে না ধুয়ে ওযূ করেই ছালাত আদায় করে ফেলি। এক্ষণে আমার ছালাত কি বাতিল হয়ে যাবে? - -নাজীবা খাতুন, সিলেট।
আরও
আরও
.