উত্তর : পুরুষেরা নারীদের মত এবং নারীরা পুরুষদের মত পোষাক পরবে না। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা পুরুষের সাথে মহিলার এবং মহিলার সাথে পুরুষের সাদৃশ্য পোষণকারীকে অভিসম্পাত করেছেন’ (বুখারী, মিশকাত হা/৪৪২৯)। তবে সাধারণভাবে নকশাদার পোষাক পরা যাবে। পুরুষদের জন্য নকশাদার চাদর পরিধান দোষের নয়। কারণ নকশা সৌন্দর্যের অন্তর্ভুক্ত, যা গ্রহণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে আদম সন্তান! তোমরা প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর (আ‘রাফ ৭/৩১)। তবে তাতে যেন বাহুল্য না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া ছালাতের সময় অধিক নকশাদার, ছবিযুক্ত বা লেখাযুক্ত পোষাক পরা যাবে না, যা মুছল্লীর মনোযোগ বিঘ্নিত করে (বুখারী হা/৩৭৩; মিশকাত হা/৭৫৭)। উল্লেখ্য যে, নকশা যদি রেশমের সুতার হয়, তবে তা সামান্য অংশ বা চার আঙ্গুলের বেশী জায়গায় হওয়া যাবে না (মুসলিম হা/২০৬৯; মিশকাত হা/৪৩২৪, নববী, শরহ মুসলিম উক্ত হাদীছের ব্যাখ্যা দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : হাফীযুল ইসলাম, পলাশবাড়ী, নীলফামারী।







প্রশ্ন (৩৯/৩৯) : একটি মেয়ের সাথে সম্পর্ক থাকায় এক পর্যায়ে পেটে সন্তান চলে আসলে মায়ের পরামর্শে সন্তান নষ্ট করা হয়। পরবর্তীতে মেয়ের পরিবার পুরোপুরি রাযী থাকলেও আমার পরিবার ঐ মেয়ের সাথে বিবাহ দিতে রাযী নয়। এক্ষণে পিতা-মাতার অমতে ঐ মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২৯/২৬৯) : বিভিন্নভাবে এলার্ম দিয়েও ফজরের ছালাতে নিয়মিতভাবে সঠিক সময়ে উঠতে পারি না। পিতা-মাতাও আমার প্রতি ক্ষোভবশত আমাকে ডেকে দেন না। এত্থেকে পরিত্রাণের জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (১০/২১০) : পরীক্ষার্থীদের জন্য যে বিদায় অনুষ্ঠান করা হয়, এটা কি বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে? - -নি‘আমুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১২/২৯২) : ইক্বামতের শব্দগুলো দু’বার করে বলতে হবে, না একবার করে বলতে হবে?
প্রশ্ন (২৯/৩৮৯) : বর-কনে বাসর ঘরে জামা‘আতে ২ রাক‘আত ছালাত আদায় করবে কি? করতে হ’লে এর নিয়ম কি?
প্রশ্ন (৪০/২৪০) : হারাম এলাকায় প্রাণী হত্যার বিধান কি? মশা বা অনুরূপ প্রাণী মারলে এর হুকুম কি হবে? - -আল-আমীন, সন্তোষপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৩৫৬) : কোন ব্যবসায়ী বাজারে মিথ্যা কথা বলে কোন পণ্য অধিক মূল্যে বিক্রি করে, তবে তার পুরো উপার্জনই হারাম হয়ে যাবে কি?
প্রশ্ন (৪/২০৪) : মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : হাজী ক্যাম্পে জনৈক হাজী ছাহেব বলেন যে, ক্বিয়ামতের মাঠে একজন হাজী ৪০০ জন মানুষকে সুফারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একথা কি ঠিক?
প্রশ্ন (২৯/৩৪৯) : মাথা মাসাহ করার পদ্ধতি কি? মাথা একবার না তিনবার মাসাহ করা যরূরী?
প্রশ্ন (৬/৪০৬) : আয়না দেখার বিশেষ কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (১৬/৫৬) : আমি যে অফিসে চাকরি করি সেখানে একটি ফান্ড ছিল। দুই বছর হওয়ার পর মালিক পক্ষ থেকে ফান্ডের টাকা চার শতাংশ সূদসহ সবাইকে ফেরৎ দেওয়া হয়েছে। উক্ত সূদী অর্থের ক্ষেত্রে আমার করণীয় কি?
আরও
আরও
.