উত্তর : নির্ধারিত সময়ে জামা‘আতের পরে ঐ মসজিদে একাধিক জামা‘আত করা যাবে। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, এক ব্যক্তি (মসজিদে) আগমন করল এমতাবস্থায় যে, রাসূল (ছাঃ) ছালাত শেষ করেছেন। তখন রাসূল (ছাঃ) বললেন, ‘কেউ এই লোকটিকে ছাদাক্বা করবে কি?’ অর্থাৎ তার সাথে ছালাত আদায় করবে কি?’ তখন এক ব্যক্তি দাঁড়াল এবং ঐ লোকটির সাথে ছালাত আদায় করল’ (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/১১৪৬ ‘মুক্তাদীর উপর দায়িত্ব ও মাসবূক-এর হুকুম’ অনুচ্ছেদ, সনদ ছহীহ)। অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, এক মসজিদে একাধিক জামা‘আত হ’তে পারে এবং জামা‘আতে ছালাত আদায়কারী ব্যক্তিও অন্যের সাথে পুনরায় জামা‘আত করতে পারেন (আলবানী, তাহকীক মিশকাত ১/৩৬০ পৃঃ উক্ত হাদীছের টীকা নং ৩)। যেটি তার জন্য নফল হবে। তবে মুসাফিরের জন্য মসজিদে জামা‘আতের আগে বা পরে জামা‘আত করে ছালাত আদায় করা জায়েয।






প্রশ্ন (১৩/৪৫৩) : দ্বিতীয় বিবাহ করার কারণে আমার মা আমার পিতাকে তালাক দেন। বর্তমানে আমি মায়ের সাথে থাকি এবং তাকে দেখাশোনা করি। এক্ষণে আমি সামর্থ্যবান হই বা না হই, পিতাকে দেখাশোনা করার কোন দায়িত্ব আমার আছে কি?
প্রশ্ন (২২/৩৪২) : আমরা রাসূল (ছাঃ)-এর পরিবারের সদস্যাদের মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি বলে সম্বোধন করে থাকি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : নিয়মিতভাবে বিতর ছালাত আদায় না করলে সে কি কবীরা গুনাহগার হিসাবে গণ্য হবে? - -আবু যাহরাহ, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ঝগড়ার মধ্যে স্বামী তার স্ত্রীকে তার সাথে সংসার করতে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে স্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে মহল্লার বখাটে ছেলেরা হস্তক্ষেপ করে বিবাহের কাবিন নামা নিয়ে যায় এবং কাযী অফিসের মাধ্যমে তালাক নামা লিখে এনে উভয়ের অসম্মতিতে - মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, পতেঙ্গা, চট্রগ্রাম।
প্রশ্ন (৩১/৩৫১) : প্রচলিত আছে যে, আরশের নীচে রাসূল (ছাঃ)-এর নাম লেখা ছিল। আদম (আঃ) ঐ নামের অসীলায় ক্ষমা পেয়েছিলেন। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : বর্তমানে কিছু জেনারেল শিক্ষিত ভাই অল্প দ্বীনী জ্ঞান অর্জন করেই দাওয়াতী কাজ শুরু করেন এবং মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। পর্যাপ্ত ইলম অর্জনের আগে এভাবে দাওয়াত ও খুৎবা দেওয়া কতটুকু শরী‘আতসম্মত? একজন ব্যক্তির দাওয়াতী কাজ ও খুৎবা প্রদানের জন্য ন্যূনতম কি পরিমাণ দ্বীনী জ্ঞান থাকা প্রয়োজন?
প্রশ্ন (১৪/৩৩৪) : ব্যক্তির সম্মানে দাঁড়ানো সম্পর্কে বুখারীতে সা‘দ বিন মু‘আয সম্পর্কিত যে হাদীছটি বর্ণিত হয়েছে, তার প্রকৃত ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/২৭৮) : জায়নামাযের পাটিতে নকশা থাকলে ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : শরী‘আতে মৃত ব্যক্তির নামের শেষে (রহঃ) যোগ করার ক্ষেত্রে বিশেষ কোন মাপকাঠি আছে কি? যেকোন মৃত মুসলিমের নামের শেষে ‘রহেমাহুল্লাহ’ যোগ করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : অধিকাংশ মা ছোট ছেলেমেয়েদের কপালের এক পার্শ্বে কাজলের ফোটা দেয়। এর কোন উদ্দেশ্য আছে কি?
প্রশ্ন (৪/৪) : বিবাহ করা সুন্নাত না ফরয? অনেকে বিবাহ করা থেকে বিরত থাকে। শরী‘আতে এর অনুমোদন আছে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : সূরা রহমানের ১৭ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -মেসের আলী, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.