উত্তর : ঈদগাহে মেহরাব ও মিম্বর করার কোন দলীল পাওয়া যায় না। বরং রাসূল (ছাঃ) ফাঁকা ময়দানে ছালাত আদায় করতেন। আব্দুল্লাহ্ ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) যখন ঈদের দিন বের হ’তেন তখন একটি বর্শা নিয়ে আসার জন্য নির্দেশ দিতেন। অতঃপর সেটিকে তাঁর সামনে পুঁতে দেয়া হ’ত। সেটিকে সুতরা বানিয়ে তিনি ছালাত আদায় করতেন। এমতাবস্থায় লোকেরা তাঁর পিছনে থাকত (বুখারী হা/৪৯৪; মুসলিম হা/৫০১, আবুদাঊদ হা/৬৮৭)। তিনি ঈদের ময়দানে মিম্বর ছাড়াই দাঁড়িয়ে খুৎবা দিতেন। পরবর্তীতে মারওয়ান ইবনুল হাকাম মদীনার গভর্ণর থাকাকালীন ঈদের ময়দানে মিম্বর তৈরী করেন (বুখারী ১/১৩১)।  ছাহাবী, তাবেঈ ও তাবে‘ তাবেঈদের থেকেও এ মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। অতএব ঈদগাহে মেহরাব ও মিম্বর নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে। তবে ঈদগাহ হেফাযতের উদ্দেশ্যে প্রাচীর দেওয়া এবং কিবলার স্থানে চিহ্ন রাখায় কোন দোষু নেই।






প্রশ্ন (৩৩/৩৯৩) : ইহরাম বাঁধার নিয়ম বিস্তারিত জানতে চাই। - আবু যায়েদ, বাসাইল, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৫/৩৫৫) : আমি যে মসজিদে মুওয়াযযিন এবং ইমাম হিসাবে দায়িত্ব পালন করি, বর্ষাকালে প্রচুর ঝড়-বৃষ্টির মধ্যে মাঝে মাঝে সেখানে যেতে ভয় লাগে। ফলে সেই সব ওয়াক্তে মসজিদে আযান ও ছালাত হয় না। এতে কি আমি গুনাহগার হব?
প্রশ্ন (৩৯/২৩৯) : যদি কেউ ভুলবশতঃ আমার নম্বরে ফ্লেক্সিলোড করে এবং পরে টাকা ফেরত না চায়। সেক্ষেত্রে আমার করণীয় কি? - -খোন্দকার নাছীফ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৪/১৬৪) : আল্লাহর ৯৯টি নামের হাদীছটি ছহীহ না যঈফ। জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/১১০) : প্রশ্ন : মৃত পিতা-মাতার নামে ইফতার মাহফিল করা যাবে কি? তাতে ধনী-গরীব সবাই শরীক হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : বিবাহযোগ্য যুবতী মেয়ে ঘরে রেখে হজ্জে গেলে নাকি হজ্জ কবুল হবে না। এ কথা কি সত্য?
প্রশ্ন (৬/২০৬) : এশার ছালাতের পর বিতর পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পর পুনরায় বিতর পড়তে হবে কি?
প্রশ্ন (১/২৮১) : জনৈক লেখক বলেন যে, বাঁশির শব্দে ইবনু ওমর (রাঃ) কানে আঙ্গুল দেয়াতে গান হারাম হয়েছে তা বলা যায় না (সৌভাগ্যের পরশমণি)। আবার রাসূল (ছাঃ) নিজে কানে আঙ্গুল দিয়েছিলেন কিন্তু ইবনু ওমর (রাঃ)-কে তা করতে বলেননি। রাসূলুল্লাহ (ছাঃ) ও খলীফাদের যুগে বাদ্যযন্ত্র ও গান নিষেধ ছিল না; বরং তা উপভোগ করা হত (তাবারী)। তিনি আরো বলেন, কুরআনে এমন কোন আয়াত নেই যা গানকে হারাম করে। তাই ইবনে হাজার, ইবনু খাল্লিকান, জালালুদ্দীন সুয়ূত্বী, গাযালী প্রমুখ বিদ্বানদের মতে বাদ্যযন্ত্রসহ গান শোনা বৈধ। যদি তা সৎ উদ্দেশ্যে এবং কল্যাণকর কথা হয়। উক্ত দাবীগুলো কি সত্য? সৌভাগ্যের পরশমণি’ এবং ‘এহইয়াউ উলূমিদ্দীন’ বইগুলো কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (১৬/৩৭৬) : জমি বন্ধক নেওয়া বা দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১৮/৫৮) : জামা‘আতে ছালাতের এক বা দুই রাক‘আত ছুটে যাওয়ার পর যোগদান করে ভুলে ইমামের সঙ্গে ডানে অথবা উভয় পাশে সালাম ফিরানোর পর স্মরণ হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩০/২৭০) : স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেয়া ও কবরে শুইয়ে দিতে পারবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : দেশের বিভিন্ন এলাকায় দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যায় আগরবাতি জ্বালানোর প্রচলন রয়েছে। শারঈ দৃষ্টিকোন থেকে বিষয়টি বৈধ কি? - -মাযহারুল ইসলাম, মিরপুর, ঢাকা।
আরও
আরও
.