উত্তর : সামর্থ্যহীন ব্যক্তির জন্য একটি পশু দ্বারাও পুত্র সন্তানের আক্বীক্বা দেয়া জায়েয। যেমন ইবনু আববাস (রাঃ) বলেন, ‘রাসূল (ছাঃ) হাসান ও হুসাইন (রাঃ)-এর পক্ষ থেকে একটি করে দুম্বা আক্বীক্বা করেছেন’ (আবূদাঊদ হা/২৮৪১; মিশকাত হা/৪১৫৫; ইরওয়া হা/১১৬৭)। ইমাম নববী বলেন, সুন্নাত হ’ল ছেলের জন্য দু’টি  বকরী  এবং  মেয়ের  জন্য একটি বকরী। কেউ একটি দিলে সুন্নাত আদায় হয়ে যাবে (আল-মাজমূ‘ ৮/৪০৯)। উছায়মীন (রহঃ) বলেন, যদি কারো নিকট একটি ছাগল থাকে তাহ’লে একটিই যথেষ্ট হবে। তবে সামর্থ্য থাকলে ছেলের জন্য দু’টি ছাগল আক্বীক্বা দেওয়াই উত্তম’ (আশ-শারহুল মুমতে‘ ৭/৪৯২)। আর এর গোশত বণ্টনের বিষয়টি কুরবানীর গোশতের মত। অর্থাৎ তিন ভাগে ভাগ করে ফকীর-মিসকীন, প্রতিবেশীকে দিবে ও নিজে খাবে (বাহুতী, আর-রওযুল মুরাববা‘ ১/১৯৮)। আর আক্বীকার নিয়তে ছাগল কিনে ইয়াতীমখানায় দান করলেও আক্বীকা হয়ে যাবে। তবে সবটুকু দান না করে নিয়ম মাফিক বণ্টন করাই উত্তম (মুগনী ২২/৪)।

-আব্দুর রহমান বিন ওবায়দুল্লাহ

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।






প্রশ্ন (২০/৪২০) : জুম‘আর দিন খুৎবা শ্রবণ করা ওয়াজিব এবং ২ রাক‘আত ছালাত আদায় করা সুন্নাত। এক্ষণে ওয়াজিব বাদ দিয়ে ২ রাক‘আত ছালাত আদায় না করে খুৎবার পর ২ রাক‘আত ছালাত আদায়ের সুযোগ দেওয়াই কি সুন্নাত সম্মত হবে না?
প্রশ্ন (২০/৩৪০) : পাঁচ ওয়াক্ত ছালাতের আগে-পিছের সুন্নাত অলসতাবশতঃ আদায় না করলে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৯/২৯) : রাসূল (ছাঃ)-এর কবর খনন, লাশ চুরির অপচেষ্টা ইত্যাদি সম্পর্কে অনেক ঘটনা শোনা যায়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া যাবে কি? এতে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (২০/২০): কোন মানুষের নাম তাকে অপমান করার জন্য বিকৃত করা যাবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) অবহেলাবশতঃ গত তিনবছর রামাযানের ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এক্ষণে বোধোদয় হওয়ার পর আমার করণীয় কি?
প্রশ্ন (১৫/২১৫) : বুখারীর ৩৮৪৯ নং হাদীছ রয়েছে, জাহেলী যুগে কিছু বানর একটি বানরকে ব্যভিচারের কারণে হত্যা করেছিল। এর দ্বারা অনুমিত হয় যে পশুদের মাঝেও রজমের বিধান রয়েছে। হাদীছটির বোধগম্য ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/৮১) : ২০১৫ সালে জনৈক ব্যক্তির সাথে আমার বোনের বিবাহ হয়। ঝগড়া-বিবাদ করে একাধিকবার সে আমাদের বাড়িতে চলে আসে। সর্বশেষ চলে আসার বিশদিন পর সামাজিক ভাবে ও কাযীর উপস্থিতিতে তালাকের কার্যক্রম আরম্ভ করা হয় এবং উভয়পক্ষ সালিসের সিদ্ধান্ত মেনে নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এক্ষণে উক্ত তালাক কি কার্যকর হয়েছে? এখন আমার বোন অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : ছালাতে সিজদারত অবস্থায় দু’পা কিভাবে রাখতে হবে? দু’পা মিলিয়ে না ফাঁকা রাখবে? - -আব্দুল লতীফ, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৪০/৮০) : আক্বীক্বা ২টি পশুর মধ্যে ১টি পিতার বাসায় এবং অপরটি নানার বাসায় যবেহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : নারীদের জন্য বিভিন্ন ইসলামী সংগঠন, ফাউন্ডেশন ইত্যাদির সাথে জড়িত থেকে দ্বীনী কাজ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৭১) : রাতের বেলা সূরা আলে-ইমরানের শেষ দশ আয়াত পাঠ করার কোন ফযীলত আছে কি?
আরও
আরও
.