উত্তর :  সন্তানকে সার্বিক প্রতিপালনই পিতা-মাতার মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালন না করলে তাদেরকে আল্লাহর নিকট জবাবদিহিতার সম্মুখীন হ’তে হবে। রাসূল (ছাঃ) বলেন, মহিলা ও তার স্বামী তার সন্তানের দায়িত্বশীল। অতএব তাদেরকে স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে (বুখারী হা/২৪০৯, মুসলিম হা/৪৮২৮)। সার্বিক দায়িত্ব সমূহের মধ্যে রয়েছে যেমন (১) তাদের ভরণ-পোষণের জন্য খরচ করা (বাক্বারাহ ২/২৩৩; বুখারী হা/৫৩৬৪) (২) আকীকা দেওয়া (বুখারী হা/৫৪৭১) (৩) সুন্দর নাম রাখা (মুসলিম হা/২১৩৯, ২১৩২; তিরমিযী, মিশকাত হা/৪৭৫২, ৪৭৭৪) (৪) খাৎনা করা (বুখারী হা/৫৮৯১; মিশকাত হা/৪৪২০) (৫) দ্বীনী জ্ঞান ও আমল শিক্ষা দেওয়া। যেমন ছালাত শিক্ষা প্রদান এবং প্রয়োজনে প্রহারকরণ (আবুদাউদ হা/৪৯৫; মিশকাত হা/৫৭২, ১২৪০) (৬) সময়মত বিবাহ দেওয়া (ইবনু মাজাহ হা/১৮৬৩; ছহীহাহ হা/১০৬৭) (৭) তাদের জন্য দো‘আ করা (ইবরাহীম ১৪/৪০) এবং (৮) তাদেরকে উপদেশ দেওয়া (লোকমান ৩১/১৩) ইত্যাদি।

-সায়মা, রাজশাহী।







প্রশ্ন (৭/৮৭) : বর্তমান বিভিন্ন অনলাইন ব্যবসার ক্ষেত্রে বড় বড় কোম্পানী যে অনলাইন সুবিধাগুলো দেয়। যেমন প্রোডাক্ট কিনলে ১৫ থেকে ২০% ডিসকাউন্টের পাশাপাশি কোম্পানিতে নতুন মেম্বার এড করলে তার জন্য বোনাস, সাথে তাদের ক্রয়-কৃত প্রোডাক্ট থেকেও একটা লভ্যাংশ পাওয়া যায়। যেমন DXN কোম্পানী ইত্যাদি। এই সুবিধা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/৫৮) : সূর করে বক্তব্য দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : ‘সুপারী’ খাওয়ার ব্যাপারে শারঈ বিধান কি? - -আব্দুল হাকীম, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১৩/৪১৩) : ছালাতুর রাসূল (ছাঃ) বইয়ে জানাযার ছালাত ৫-৯ তাকবীরেও পড়া যায় বলা হয়েছে। এক্ষণে চারের অধিক তাকবীরে কীভাবে ছালাত আদায় করব?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে কোন ব্যক্তি সাহারী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে দেখল যে, সময়সূচী মোতাবেক আর মাত্র ১ মিনিট বাকি আছে। সে ব্যক্তি ছিয়াম পালনের নিয়তে এক গ্লাস পানি পান করে নিল। এক্ষণে সাহারী না খাওয়ার কারণে তার ছিয়াম নষ্ট হবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : সামান্য পরিমাণে সোনা রয়েছে এরূপ হাতঘড়ি পুরুষদের জন্য ব্যবহার করা যাবে কি? - মাযহারুল ইসলাম, সিঙ্গাপুর।
প্রশ্ন (২৮/১৮৮) : পিতা আমাকে নটরডেম কলেজে ভর্তি হওয়ার নির্দেশ দিয়েছেন। মিশনারী স্কুল হওয়ায় সেখানে ক্রুশ চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরিধান করা অপরিহার্য। এরূপ প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : মালয়েশিয়ায় সাপ্তাহিক ছুটি রবিবার হওয়ায় এখানে শুক্রবারেও ডিউটি করতে হয়। ফলে জুম‘আর ছালাতে যাওয়া সম্ভব হয় না। অফিসের কোন স্থানে বা বাসায় জুম‘আ আদায়ের কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : আমার পিতা ২০১২ সালে সঊদী আরবে মৃত্যুবরণ করলে সেখানেই কবরস্থ হন। এখন তার কবরের অংশবিশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কি?
প্রশ্ন (০৩/৩৬৩) : আরাফাহর ময়দানে অবস্থানকালে যোহর ও আছরের ছালাত কিভাবে আদায় করতে হবে? - শেফালী, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (১২/২১২) : ফজরের ওয়াক্ত হওয়ার কিছু পূর্বেই আমাকে গাড়িতে চাকুরীস্থলের উদ্দেশ্যে রওয়ানা হ’তে হয়। বাসায় ফজর পড়লে ওয়াক্ত হয় না আবার গাড়িতে পড়লে বার বার দিক পরিবর্তন হয়। এক্ষণে ছালাত আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি? - নাঈম, সিঙ্গাপুর।
প্রশ্ন (২৫/১০৫) : গভীর সমুদ্রে ইউনুস (আঃ) মাছের পেটে চল্লিশ দিন অবস্থান করেন। অতঃপর এক দ্বীপে প্রখর রৌদ্রের মধ্যে ক্ষুধার্ত ও অচেতন অবস্থায় মাছ উগরে ফেলে দেয়। আল্লাহ সেখানে একটি লাউ গাছ সৃষ্টি করেন এবং সুস্বাদু লাউ ফলান। এক পর্যায়ে একটি বকরী এসে তাঁর পাশে দাঁড়ালে তিনি প্রাণ ভরে দুধ পান করলেন। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
আরও
আরও
.