আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, রাজশাহী

দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান

আসসালা-মু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

সম্মানিত সুধী!
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে ছহীহ আক্বীদা স¤পন্ন একদল দ্বীনদার আলেম ও তাক্বওয়াশীল যোগ্য নাগরিক তৈরীর উদ্দেশ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তার শিক্ষা বিভাগের অধীনে দেশের বিভিন্ন যেলায় কয়েকটি মারকায পরিচালনা করছে। নওদাপাড়া আমচত্বর সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে অবস্থিত বিশালায়তন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লে−ক্স যার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। অত্র মারকাযে বর্তমানে বালক ও বালিকা শাখা মিলে প্রায় এক হাযার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। এছাড়া শতাধিক ইয়াতীম-ইয়াতীমা প্রতিপালিত হচ্ছে।
মারকাযের বালিকা শাখাটি (মহিলা সালাফিইয়াহ মাদরাসা) অনতিদূরে ৯ বিঘা জমির উপরে স্থাপিত পৃথক ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। সেখানে ছানাবিয়া (আলিম) শ্রেণী পর্যন্ত প্রায় চারশ’ ছাত্রী অধ্যয়নরত আছে। কিন্তু বর্তমানে সেখানে টিনশেড কক্ষসমূহে দুই শতাধিক আবাসিক ছাত্রী কষ্টকর পরিবেশে অবস্থান করছে। প্রতিবছর বিপুল সংখ্যক ছাত্রী আবাসন সুবিধার অভাবে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেখানে স্থায়ীভাবে বৃহৎ পরিসরে প্রয়োজনীয় ভবনসমূহ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার অধীনে সেখানে তিনটি পাঁচতলা আবাসিক ভবন, একটি একাডেমিক ভবন ও একটি মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ। যাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে।

অতএব দানশীল মুমিন ভাই-বোনদের প্রতি আহ্বান, নেকী অর্জনের অনন্য মাস রামাযানে অত্র প্রতিষ্ঠানের প্রতি আপনার দানের হাত বাড়িয়ে দিন এবং ছাদাক্বায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন! আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন।

অনুদান প্রেরণের ঠিকানা : ইসলামিক কমপ্লেক্স, হিসাব নং- ০০৭১২২০০০০৩৬৬, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।

সার্বিক যোগাযোগ : আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়া (আমচত্বর), রাজশাহী।
ফোন : ০৭২১-৭৬১৩৭৮, মোবাইল : ০১৭১৫-০০২৩৮০, ০১৭১১-৫৭৮০৫৭ (বিকাশ)।










হাদীছ ফাউণ্ডেশন গবেষণা জার্নাল-এর জন্য প্রবন্ধ আহ্বান
আল-ইখলাছ হজ্জ কাফেলা
শিক্ষক/শিক্ষিকা আবশ্যক
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ নীতিমালা
সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২০
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১ম বর্ষ), অক্টোবর ১৯৪৯-সেপ্টেম্বর ১৯৫০
ডা. মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (মিলন)
সংশোধনী
111
তাবলীগী ইজতেমা ময়দান ও দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় প্রকল্পে দান করুন!
শিক্ষক/শিক্ষিকা আবশ্যক
আরও
আরও
.