উত্তর : সন্তানের সকল সৎকর্মের ছওয়াব পিতা-মাতা সমানভাবে পাবেন মর্মে সুস্পষ্ট কোন দলীল পাওয়া যায় না। বরং যে সকল সৎকর্ম পিতা-মাতার মাধ্যমে বা প্রচেষ্টায় সন্তান শিখেছে তার ছওয়াব পিতা-মাতা পাবেন (ইবনু তায়মিয়াহ, জামেঊল মাসাইল, ৪/২৬৬-২৭৫)। রাসূল (ছাঃ) বলেন, কেউ যদি কাউকে সুপথ প্রদর্শন করে, তবে সে ব্যক্তি তার অনুসারী সকলের ছওয়াবের সমান ছওয়াব পাবে। এতে তাদের নিজস্ব ছওয়াবে কোনরূপ কম করা হবে না’ (মুসলিম হা/২৬৭৪; মিশকাত হা/১৫৮)। এছাড়া সন্তানের বিশেষ কোন সৎকর্মের ছওয়াব পিতা-মাতাও পাবেন। কারণ সন্তান পিতা-মাতারই উপার্জন (আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/২৭৭০)। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করবে, কুরআনের ইলম অর্জন করবে ও সে অনুযায়ী কাজ করবে, ক্বিয়ামতের দিন তাঁর পিতা-মাতাকে নূরের মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর মতো এবং তাঁর পিতা-মাতাকে দুনিয়ার সবকিছুর চেয়ে মূল্যবান পোশাক পরানো হবে। তারা বলবেন, কিসের জন্য আমাদের এসব পরানো হয়েছে? তাঁদেরকে বলা হবে, তোমাদের সন্তান কুরআন শিক্ষা করেছে, এজন্য তোমাদেরকে এভাবে সম্মানিত করা হচ্ছে’ (হাকেম হা/২০৮৬; ছহীহুত তারগীব হা/১৪৩৪; ছহীহাহ হা/২৮২৯)। অত্র হাদীছ থেকে বুঝা যায়, সন্তানের তেলাওয়াতসহ অন্যান্য সৎকর্মে পিতা-মাতা উপকৃত হবেন। তবে শায়খ আলবানী (রহঃ) বিভিন্ন হাদীছের সমন্বয়ে মন্তব্য করেন, নেক সন্তানের প্রতিটি সৎকর্মের ছওয়াব পিতা-মাতা সমানহারে পাবেন (আহকামুল জানায়েয ১৭১ পৃ.)।






প্রশ্ন (২৮/৪২৮) : পিতৃপরিচয়হীন জারজ সন্তানকে মাতার সাথে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : করোনা ভাইরাসে আক্রান্ত হ’লে ফরয ছিয়াম পালনের বিধান কি? এমতাবস্থায় মারা গেলে ক্বাযা ছিয়ামের কি হবে? - -আজমাল, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩০/২৩০) : ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে কি? এ অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামী হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : আমি গর্ভাবস্থায় স্ত্রীকে এক তালাক দিয়েছি। এরপর সে পিতার বাড়িতে চলে যায়। তিন মাস পরে বাচ্চা প্রসবের পূর্বে মিটমাট হয়ে যায়। এক্ষণে নতুন বিবাহের প্রয়োজন রয়েছে কি? - -শরীফুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/৩৮৬) : ধানকাটার মৌসুম হওয়ায় আমাদের এলাকার অধিকাংশ কৃষক ছিয়াম রাখতে পারে না। তাদের জন্য বিধান কি হবে? - -আতাউর রহমান, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৪০/৪০০) : মাসবূক যদি দ্বিতীয় রাক‘আতে ইমামের সাথে যোগদান করে আর ইমাম ভুল করে পাঁচ রাক‘আত ছালাত আদায় করে সালাম ফিরায়, তাহ’লে মাসবূক কি ইমামের সাথে সালাম ফিরাবে? না আরো এক রাক‘আত আদায় করে সালাম ফিরাবে? একইভাবে ইমাম যদি ভুলবশতঃ তৃতীয় রাক‘আত শেষে সালাম ফিরায় এবং পরক্ষণে দাঁড়িয়ে অবশিষ্ট রাক‘আত আদায় করে, সেক্ষেত্রে মাসবূক কি করবে? - -আব্দুল্লাহ আল-মামূনছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩৪/১৫৪) : মসজিদে কবর দেয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ (ছাঃ)-এর কবর মসজিদের ভিতরে হওয়ার কারণ কি?
প্রশ্ন (৯/৩৬৯) : রাগান্বিত অবস্থায় ঋতুবতী স্ত্রীকে একত্রে তিন তালাক দিলে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আমার স্ত্রী অধিকাংশ সময় বসে ছালাত আদায় করে এবং সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার ওযর পেশ করে। এরূপ ওযরে অধিকাংশ ওয়াক্তে বসে ছালাত আদায় করলে তা কবুলযোগ্য হবে কি? - কামরুল ইসলামকুলিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১৯/২৯৯) : সঊদী আরবে কোন কোন খতীব ছাহেব খুৎবার শেষের দিকে দু‘হাত তুলে মুনাজাত করেন। খুৎবার মধ্য এভাবে হাত উঠিয়ে মুনাজাত করার বিধান কি?
প্রশ্ন (৯/৯) : আমাদের এলাকায় প্রতিযোগিতামূলক খেলা হয়, যেখানে সকল দলের নিকট থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। সে টাকা দিয়ে আয়োজনের খরচ এবং পুরস্কার ক্রয় করা হয়। এরূপ আয়োজনে অংশগ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/২৭২) : হাদীছে আউয়াল ওয়াক্ত বলতে কি বুঝানো হয়েছে? আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা কতটুকু গুরুত্বপূর্ণ? - মুহাম্মাদ মুহসিন কলারোয়া, সাতক্ষীরা।
আরও
আরও
.