উত্তর : জুম‘আর ছালাত আদায় করা প্রত্যেক সক্ষম পুরুষের জন্য ওয়াজিব (আবুদাঊদ হা/১০৬৯, ১৯১৫; ছহীহুল জামে‘ হা/৩১১১)। অতএব কাজের অজুহাতে তা পরিত্যাগ করার সুযোগ নেই। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমাদেরকে জুম‘আর দিন ছালাতের জন্য আহবান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ’ (জুম‘আ ৬২/৯)। এক্ষণে উক্ত প্রতিষ্ঠানে জুম‘আর ছালাত আদায়ের ব্যবস্থা না থাকলে কর্তৃপক্ষের নিকট আবেদন করবে। অনুমতি না পেলে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে কৃতকর্মের জন্য অনুতপ্ত হৃদয়ে তওবা করতে হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি যরূরী কারণ ছাড়াই পর পর তিন জুম‘আ পরিত্যাগ করল, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন (ইবনু মাজাহ হা/১১২৬; ছহীহুত তারগীব হা/৭২৮)।






প্রশ্ন (১/৮১) : জনৈক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় ছাদ নেই। পাশের ভবন থেকে বাড়ির ভিতর দেখা যায়। এক্ষণে অসৎ উদ্দেশ্য ছাড়াই জানালা দিয়ে তাকানোতে তাদের নারীদের দিকে চোখ পড়লে গুনাহ হবে কি?
প্রশ্ন (১২/১৩২) : ছোট-বড় শিরকের কারণে আমল ধ্বংস হয়ে যাবে কি? শিরক থেকে তওবা করার পর পূর্বে কৃত নেকীর কাজের কোন ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : এক ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা সারারাত তাহাজ্জুদ ছালাত আদায়ের চেয়েও উত্তম মর্মে প্রচলিত বর্ণনাটি ছহীহ কি?
প্রশ্ন (২৪/১০৪) : দ্বীনী ইলম অর্জনকারী ব্যক্তি জান্নাতে নবীগণের সমমর্যাদার অধিকারী হবেন -কথাটি কি সঠিক?
প্রশ্ন (২৪/১০৪) : আমি হোস্টেলে থেকে রাত জেগে পড়ার কারণে ফজরে সঠিক সময়ে উঠতে পারি না। তাই ফজরের ওয়াক্ত শেষ হওয়ার ১৫-২০ মিনিট পূর্বে ছালাত আদায় করি। এভাবে নিয়মিত একাকী ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : ব্যাঙের পেশাব কাপড়ে লাগলে তাতে ছালাত আদায় করা যাবে কি? - .
প্রশ্ন (৩৭/৩৫৮) : উট, গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদির পেশাব-পায়খানা কাপড়ে লাগলে সেই কাপড়ে ছালাত হবে কি? আলেমদের মাঝে এ নিয়ে নানা মত রয়েছে। সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/৫০) : কোন ছাত্রের পিতার উপার্জন যদি হারাম হয় তাহ’লে তাকে পড়িয়ে উপার্জিত টাকা কি হালাল হবে?
প্রশ্ন (৮/৩৬৮) : নারীরা পুরুষদের উপর তলায় অবস্থান করে ছালাত আদায় করলে নারী-পুরুষ উভয়ের ছালাত কবুল হয় না। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : মাযার কেন্দ্রিক মসজিদে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২০/২৬০) : ‘দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ’ কথাটি কি হাদীছ? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৩২৭) : বিকাল থেকে পুরো রাত মাসিকের রক্ত দেখা যাচ্ছিল না। ভাবলাম বন্ধ হয়ে গেছে। রাতে আমরা মিলিত হই। সকালে রক্ত পুনরায় আসা শুরু হয়। এক্ষণে ভুলবশত সহবাস করে ফেলায় গুনাহগার হ’তে হবে কি? এক্ষেত্রে করণীয় কি?
আরও
আরও
.