উত্তর : শূকরের মত কুকুরও সত্ত্বাগতভাবে নাপাক। সেকারণে কুকুর পালনে নিষেধ করা হয়েছে (মুসলিম হা/১৫৭৪, ২১০৬)। তাছাড়া কুকুরের লালা ও মলমূত্র মুছল্লীর কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায় (তায়সীরুল আল্লাম ২/২০৯)। এদের লালায় ভয়ংকর জীবাণু থাকে, যার স্পর্শকৃত পাত্র সাতবার ধৌত করার বিধান রয়েছে (মুসলিম হা/২৭৯, ২৮০, উছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৬/৪২৯-৪৩০)। এমনকি এই প্রাণী বাড়িতে থাকলে সে বাড়ীতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না (বুখারী হা/৩৩২২)। তবে সব কুকুর পালন নিষিদ্ধ নয়। যেমন শিকারের কাজে ব্যবহৃত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং পাহারায় নিয়োজিত কুকুর পালন করা জায়েয (মায়েদা ৫/৪; বুখারী হা/২৩২২; মুসলিম হা/১৫৭৪)। তবে এমন কুকুরকেও গৃহাভ্যন্তরে প্রবেশ করতে দেয়া যাবে না (বুখারী হা/৩৩২২)।






প্রশ্ন (১১/৩৩১) : আমি ফরয ও নফল আমলের ক্ষেত্রে নিয়ত করতে ভুলে যাই। এতে আমার আমল কবুল হবে কি? - -মাহতাবুদ্দীনঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (৩/৮৩) : অবৈধ উপায়ে গর্ভবতী হ’লে গর্ভচ্যুত করার বিধান কি? এতে মানব হত্যার ন্যায় গুনাহগার হ’তে হবে কি? গুনাহ হ’লে উক্ত গর্ভবতীর জন্য করণীয় কি?
প্রশ্ন (২/২৮২) : প্রতিবেশী একজন অভাবী। দামী জমি-জমা আছে। কিন্তু দুনিয়াবী কারণে তা বিক্রি করতে পারে না। তাদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : একাধিক পোষাকের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা কি? যেমন একেক দিন একেক বোরক্বা পরিধান করা যাবে কি? এটা কি অপচয়ের মধ্যে গণ্য হবে?
প্রশ্ন (৩৬/৪৭৬) : ঢাকা বিমানবন্দর হ’তে বা হাজী ক্যাম্প থেকে ইহরাম বাঁধা যাবে কি? - -আলতাফ হোসাইন, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (১২/৩৩২) : পিতা ছেলেকে তার পক্ষ থেকে হজ্জ করার জন্য অছিয়ত করে গেলে আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?
প্রশ্ন (৬/৩২৬) : আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে অনেক সময় পরীক্ষা করার জন্য ফল মালিকের অনুমতি ব্যতীত ১/২টি ফল খেয়ে থাকি। এভাবে অনুমতি ব্যতীত ফল খাওয়া গুনাহ হবে কি?
প্রশ্ন (৬/১২৬) : জুম‘আর দিন ফজরের ছালাতে মুছল্লীদের অবস্থা বিবেচনায় সূরা সাজদাহ এবং দাহর অর্ধেক করে পাঠ করলে তা সুন্নাহ সম্মত হবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : সন্তান প্রসবকালীন সময়ে কোন মহিলা মৃত্যুবরণ করলে তিনি কি শহীদের মর্যাদা লাভ করবেন?
প্রশ্ন (৩৪/২৩৪) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (২৮/২৬৮) : আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) গোঁফ এত ছোট করতেন যে চামড়ার শুভ্রতা দেখা যেত। তিনি গোঁফ ও দাড়ির মধ্যবর্তী স্থানের লোম কেটে ফেলতেন (বুখারী)। আমরা এর বিপরীত করি কেন?
প্রশ্ন (২০/২০): অফিসে ডিউটি চলাকালে ওয়াইফাই চালানো নিষেধ হওয়া সত্ত্বেও আমি তা হ্যাক করে ব্যবহার করি। এতে আমার গুনাহ হবে কি?
আরও
আরও
.