উত্তর : ইমাম স্পষ্ট শিরকে জড়িত থাকলে কিংবা মসজিদ শিরক-বিদ‘আত যুক্ত হ’লে অন্য মসজিদে গিয়ে জুম‘আর ছালাত আদায় করবে। অধিক জ্ঞান অর্জন বা বড় জামা‘আতে অংশগ্রহণ করার জন্য অন্য মসজিদে যেতে কোন বাধা নেই (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৪১-২৪২)। কিন্তু আশেপাশে জামে মসজিদ থাকা অবস্থায় বিচ্ছিন্নভাবে অল্প সংখ্যক ব্যক্তি দোকানে বা কোন স্থানে জুম‘আর ছালাত আদায় করা জায়েয নয় (ইবনু বায, ফৎওয়া নূরুন ‘আলাদ দারব ১৩/১৮৭)। কেননা তা জুম‘আর মূল উদ্দেশ্য ব্যাহত করে। জমহূর ওলামায়ে কেরামের মতে জুম‘আর ছালাতের জন্য মসজিদ শর্ত নয়। যেমনটি ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত আছারে এসেছে, তিনি বাহরাইনবাসীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা জুম‘আর ছালাত আদায় কর, যেখানেই থাক না কেন (মুছান্নাফ ইবনু আবী শায়বা হা/৫০৬৮; সনদ ছহীহ, ইরওয়া হা/৫৯৯-এর আলোচনা, আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা‘আহ ১/৩৫১)। তবে তার জন্য যৌক্তিক কারণ থাকতে হবে। তাছাড়া এভাবে পৃথক জুম‘আর ছালাত আদায়ে সমাজে নতুন ফিৎনা সৃষ্টি  হবে, যা মোটেও কাম্য নয়।

রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আযান শুনতে পেয়েও বিনা ওযরে মসজিদে যায় না তার ছালাত সিদ্ধ হবে না’। রাবী আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, ‘ওযর’ হচ্ছে ভয় ও অসুস্থতা (ইবনু মাজাহ হা/৬৫২; মিশকাত হা/১০৭৭; ছহীহ আত-তারগীব হা/৪২৬)।






প্রশ্ন (১৩/৪৫৩) : বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, মদীনায় সাত ফক্বীহ ছিলেন তাঁদের নাম কি?
প্রশ্ন (১/২৮১) : স্বামী ও স্ত্রী দু’জনেই যদি নেক আমল করে তাহ’লে মৃত্যুর পর তাদের দু’জনের সাক্ষাৎ হবে কি?
প্রশ্ন (২/৩২২) : ওছমান বিন আফফান (রাঃ)-কে দেখে ফেরেশতারা কেন লজ্জিত হতেন? - -মুহাম্মাদ আব্দুল মুমিন, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (১৮/১৩৮) : সফরে ক্বাযা হওয়া একাধিক ছালাত বাসায় পৌঁছে ক্বাযা আদায় করলে তা পুরো আদায় করতে হবে কি?
প্রশ্ন (১২/২৯২) : সরকারী এমপিওভুক্ত মাদ্রাসায় যাকাত, ফেৎরা, ওশর, কুরবানীর চামড়া ইত্যাদি গ্রহণ করা এবং তা প্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : চাকুরীর জন্য বছরের অধিকাংশ সময় জাহাযে অবস্থান করতে হয়। এভাবে সারা বছর ক্বছর ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্নঃ (১০/২৫০) : কোন লোক বিবাহের পরে স্ত্রীর সাথে কোন রূপ সম্পর্ক না রাখলে এবং তালাকও না দিলে তার পরিণতি কী হবে?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমি তৃতীয়বারের মত হজ্জে যেতে চাই। কিন্তু একই পরিমাণ খরচে স্ত্রী-সন্তানসহ ওমরাহ করা সম্ভব। এক্ষণে আমার কোনটা করা অধিক ছওয়াবপূর্ণ হবে?
প্রশ্ন (২০/২২০) : সূরা ফাতিহা এত বরকতময় যে এটি নাযিল হওয়ার সময় ইবলীসও কেঁদেছিল। উক্ত ঘটনা সঠিক কি?
প্রশ্ন (৬/২৪৬) : প্রচলিত তাবলীগ জামা‘আত যে বিদ‘আতী দল তার কারণ জানিয়ে বাধিত করবেন
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক নারীর সাথে জনৈক পুরুষের অনৈতিক সম্পর্ক ছিল। এক্ষণে উক্ত নারীর মেয়েকে সে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : বর্তমানে জমি বন্ধক নেওয়া হচ্ছে এভাবে- দশ বা ত্রিশ হাযার টাকা কেউ অন্যের নিকট থেকে নিচ্ছে এক বিঘা বা দুই বিঘা জমি তাকে দিচ্ছে। ঐ টাকা যতদিন ফেরত না দিবে ততদিন সে জমি ভোগ করতে থাকবে। উক্ত পদ্ধতি কি শরী‘আত সম্মত ?
আরও
আরও
.