উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কেননা হাদীছটি পর্যালোচনা সাপেক্ষ। প্রথমত উক্ত হাদীছ দ্বারা স্বর্ণ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। দ্বিতীয়ত আয়েশা (রাঃ) কর্তৃক এর বিপরীত আমল বর্ণিত হওয়ায় তা মানসূখ বলে কতিপয় বিদ্বান অভিমত ব্যক্ত করেছেন (বায়হাক্বী, মা‘রিফাতুস সুনান ওয়াল আছার হা/৮২০৩)। তৃতীয়ত বিদ্বানগণ এর সনদকে যঈফ বলেছেন (তিরমিযী হা/৬৩৭; ইবনু হাযম, আল-মুহাল্লা ৪/১৮৮)। উল্লেখ্য যে, যারা উক্ত হাদীছকে ছহীহ গণ্য করেছেন তারা মনে করেন, আংটির সাথে অন্য গহনা থাকলে তা মিলিয়ে নিছাব পরিমাণ হ’লে যাকাত দিতে হবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/১৬০; আশ-শারহুল মুমতে‘ ৬/২৭৭)।

প্রশ্নকারী : আমীনুল ইসলাম, ভালুকা, ময়মনসিংহ।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (৩৯/৩৯) : এনবিআরের কোন কর্মকর্তা-কর্মচারী অফিস চলাকালীন দাফতরিক দায়িত্বের বাইরে করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজ করে ১,০০০ টাকা পারিশ্রমিক গ্রহণ করার মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জন করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৭/৭৭) : মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ব্যাংকে কয়েক বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট করে মাসিক ভিত্তিতে কিছু টাকা জমাতে চাই। লভ্যাংশ দান করে দেয়ার নিয়তে এটা করলে কি অন্যায় কাজে সহযোগিতার শামিল হবে? - -ফরীদুল ইসলাম, চৌড়হাস, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমার পিতা তাঁর বোনদের পৈত্রিক সম্পত্তি ভাগ করে না দিয়েই মারা গেছেন। এক্ষেত্রে সন্তান হিসাবে আমার করণীয় কি?
প্রশ্ন (১২/১৭২) : স্বামীর পায়ের নীচে স্ত্রীর জান্নাত এবং মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত মর্মে যে কথা সমাজে চালু আছে তার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (১৯/৪৫৯) : মসজিদের ভিতর জানাযার ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার তিন বছর বয়সে পিতা দ্বিতীয় বিবাহ করে আমার মাকে তালাক দেন। তারপর মা আমাকে এ পর্যন্ত নানা বাড়ি রেখে বড় করে সুপ্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে পিতা কখনো কোন ভূমিকা পালন করেননি। এমনকি আমি যেন তার সম্পদের অংশ না পাই সেজন্য দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে না থাকায় সকল সম্পদ মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমার বৃদ্ধ পিতা চান আমি তার দেখাশোনা এবং সার্বিক সহযোগিতা করি। কিন্তু মা চান আমি যেন তা না করি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৮/১৩৮) : ছালাতের উদ্দেশ্যে বের হওয়া থেকে শুরু করে ছালাত শেষে বেরিয়ে আসা পর্যন্ত কি কি আদব রক্ষা করা মুছল্লীদের জন্য আবশ্যক?
প্রশ্ন (২০/৩০০) : আমার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। তারা চাচ্ছে এখনই তাদের নামে জমি-জমা রেজিস্ট্রি করে দেই। এরূপ কাজ করা জায়েয হবে কি? - -ফয়ছাল শেখকিষাণগঞ্জ, বিহার, ভারত।
প্রশ্ন (১২/১২) : ‘যে গোত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে সেই গোত্রে রহমত নাযিল হয় না’-মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মুহাম্মাদ আজমল, ভূগরইল, রাজশাহী।
প্রশ্ন (১৪/৩৩৪) :ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৬/৬) : সহশিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ ক্লাসের সময় মেয়েদের দ্বারা কুরআন তেলাওয়াত করানো যাবে কি? - -রবীউল ইসলাম, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৪/৩৬৪) : বুখারী ৫৬১০ নং হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) মদ, মধু ও দুধের মধ্যে দুধ পান করেছিলেন। এ হাদীছের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.