উত্তর : দো‘আ কবুলের জন্য আল্লাহর প্রশংসা ও রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ করা মুস্তাহাব এবং দো‘আর একটি গুরুত্বপূর্ণ আদব। ফাযালা ইবনে ওবায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) একজন লোককে ছালাতে প্রার্থনা করতে শুনলেন। কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং নবী করীম (ছাঃ)-এর উপর দরূদও পড়েনি। এ দেখে রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, লোকটি তাড়াহুড়ো করল। অতঃপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন, ‘যখন তোমাদের কেউ দো‘আ করবে, তখন সে যেন তার প্রতিপালকের প্রশংসা বর্ণনা করে ও আমার প্রতি দরূদ ও সালাম পেশ করে দো‘আ আরম্ভ করে, তারপর যা ইচ্ছা (যথারীতি) প্রার্থনা করে’ (আবূদাউদ হা/১৪৮১; আহমাদ হা/২৩৯৮২, সনদ ছহীহ)। এছাড়াও ওমর (রাঃ) ও আলী (রাঃ) বলেন, ‘প্রত্যেক দো‘আ ততক্ষণ পর্যন্ত আসমান ও যমীনের মাঝে লটকে থাকে (আকাশে ওঠে না বা আল্লাহর কাছে কবুল হয় না), যতক্ষণ না নবীর উপর দরূদ পাঠ করা হয় (তিরমিযী হা/৪৮৬, ছহীহুত তারগীব হা/১৬৭৫, ১৬৭৬)। ইমাম নববী (রহঃ) বলেন, এ ব্যাপারে বিদ্বানগণ একমত যে, দো‘আর পূর্বে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দরূদ পাঠ করা মুস্তাহাব (আল-আযকার ১৭৬ পৃ.)। আর দরূদে ইব্রাহীমী পাঠ করা উত্তম। তবে সংক্ষেপে দরূদ পাঠ করলেও যথেষ্ট হবে (ছহীহুল জামে‘ হা/৪৭১৬)। অর্থাৎ বলবে, নাহমাদুহু ওয়া নুছাল্লী ‘আলা রাসূলিহিল কারীম, আম্মা বা‘দ। উল্লেখ্য যে, দো‘আর পূর্বে দরূদ পাঠ করা ওয়াজিব নয় (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২৪/২)

প্রশ্নকারী : জাহিদ, সুনামগঞ্জ।








প্রশ্ন (১১/২৫১) : আমার স্ত্রী দ্বীনী ব্যাপারে দারূণ অবহেলা করে। আমি তাকে তালাক দিতে চাই। কিন্তু আমার দেড় বছরের ১টি শিশু সন্তান রয়েছে। এক্ষণে তালাক দেওয়া ঠিক হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (২১/৩৮১) : হাজারে আসওয়াদে মুখ রেখে ক্রন্দন করা সংক্রান্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৩/৪৫৩) : আমার মা আমাদের একটা গরু অসুস্থ হ’লে মানত করে যে, এটি ভালো হ’লে কুরবানী দিবে। এখন আর্থিক সমস্যার কারণে তা বিক্রি করতে চাচ্ছে। এভাবে আর্থিক সমস্যার কারণে মানতের গরু বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১/২৪১) : কবিরাজের মাধ্যমে মেয়ে ও তার পরিবারের সদস্যদের বশ করিয়ে আনুষ্ঠানিক বিবাহ সম্পাদন বৈধ হয়েছে কি? যদি বৈধ না হয় সেক্ষেত্রে আমার করণীয় কি? - নাম প্রকাশে অনিচ্ছুকযাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (২৭/২৬৭) : আমাদের সমাজে প্রচলিত রীতি অনুযায়ী মেয়েরা তাদের পিতার ভিটা-বাড়ী অথবা আবাদী সম্পত্তির যেকোন একটির ওয়ারিছ হ’তে পারবে। আর ছেলেরা উভয় সম্পত্তির অংশীদার হবে। এরূপ করা জায়েয হবে কি? এছাড়া মা কি ছেলের সম্পদের ওয়ারিছ হবে? - -আলী আববাসকালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (২০/৩৪০) : আমার বাড়িতে দীর্ঘ তিন মাস যাবত একটি মোরগ আসছে। যার মালিক খুঁজে পাচ্ছি না। আঁটকিয়ে রাখছি না তবে খাবার খাওয়াচ্ছি। রাতে হেফাযত করার জন্য ঘরের ভিতর রাখি। বেওয়ারিশ এই মোরগ কি আমি বিক্রি করতে বা খেতে পারব? - -সাইফুল ইসলাম, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (২৩/৩৮৩) : ছালাতে ভুলের কারণে সহো সিজদা দিতে ভুলে গেলে এবং কয়েকদিন পর তা মনে আসলে কেবল সহো সিজদা দিলেই হবে না পুরো ছালাত আদায় করতে হবে? - -মুহাম্মাদ ফাতেহ, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (৩৯/১৫৯) : আদম (আঃ) আরশের পায়ায় লেখা কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ দেখে বলেন, আল্লাহ তুমি আমাকে ‘মুহাম্মাদ’ নামের অসীলায় মাফ করে দাও, তখন আল্লাহ তাকে মাফ করেন। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক নারী তার স্বামীর নিকট থেকে খোলা করে পৃথক হয়েছে। উক্ত নারীর দু’টি মেয়ে তার তত্ত্বাবধানে রয়েছে। তিনি তার বড় মেয়েকে কিছুটা দরিদ্র হ’লেও দ্বীনদার এক পাত্রের সাথে বিবাহ দিতে চান। মেয়েও তাতে রাযী। কিন্তু দরিদ্র হওয়ায় পিতা রাযী নন। এক্ষণে উক্ত মহিলা কি নিজে অভিভাবক হিসাবে বিবাহ দিতে পারবে? না সাবেক স্বামীর অনুমোদন লাগবে? - -হাসীবুল ইসলাম, কচুয়া, বাগেরহাট।
প্রশ্ন (৩৩/৩৩) : পিতা-মাতার যদি ভুলও হয়, তবুও তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া বা তাদের বিপরীত বলা জায়েয নয়। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : জনৈক আলেম বলেন, নফল ছালাতে ছানা পাঠ করার কোন বিধান নেই। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : আমি একজনকে টাকা ধার দিয়েছি। সে এখন টাকা পরিশোধ করতে পারছে না। আমি সম্পূর্ণ টাকা তাকে দান করলে নেকী হবে কি?
আরও
আরও
.