উত্তর : আয়াতের শেষে লম্বা করে টানা যায়। তবে আয়াতের মধ্যে এক আলিফের স্থানে চার আলিফ টানা থেকে বিরত থাকা কর্তব্য। কেউ না জেনে টান দিয়ে পড়লে ছালাত বাতিল হবে না। কিন্তু জেনে শুনে যেখানে টান নেই সেখানে দীর্ঘ টান দিয়ে অর্থ বিকৃত করে ফেললে গুনাহ হবে। তাছাড়া সূরা ফাতিহায় ভুল করলে ছালাত বাতিল হবে। কেননা সূরা ফাতিহা ব্যতীত ছালাত হয় না (মুগনী ১/৩৪৯, ২/১৪৬; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/২৫০-৫১)। রাসূলুল্লাহ (ছাঃ) প্রতিটি হরফ যথার্থরূপে স্পষ্টভাবে পড়তেন (বুখারী হা/৫০৪৬; মিশকাত হা/২১৯১)। তিনি সূরা ফাতিহার প্রতিটি আয়াতের শেষে থামতেন’ (তিরমিযী হা/২৯২৭; মিশকাত হা/২২০৫; ইরওয়া হা/৩৪৩)। ইবনু মাসঊদ (রাঃ) জনৈক ব্যক্তিকে বলেন, তুমি তো কবিতা পাঠের মত অথবা গাছ থেকে শুকনো খেজুর পতিত হওয়ার মত (দ্রুত) তেলাওয়াত করেছ। অথচ রাসূল (ছাঃ) এরূপ করতেন না’ (আহমাদ হা/৩৯৬৮, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : মেহেদী হাসান, বদরগঞ্জ, রংপুর।








প্রশ্ন (৩০/৩৫০) : জনৈকা মহিলা স্বামীর বাড়িতে শ্বশুর বাড়ীর আত্মীয়-স্বজনের সাথে একত্রে থাকে। সেখানে তাকে নানা কটূ কথা, অন্যায় আচরণ ও অপমান সইতে হয়। স্বামী কেবলই মানিয়ে চলতে বলে। সেকারণ স্ত্রী যদি স্বামীর নির্জনবাসের আহবানকে প্রত্যাখ্যান করে এবং আলাদা বাসায় বসবাস করতে চায় তবে সে গুনাহগার হবে কি?
প্রশ্ন (৮/২৮৮) : নবী করীম (ছাঃ) বলেন, ছিয়ামের সমতুল্য কোন ইবাদত নেই। এক্ষণে এটা কি ছালাতের থেকেও উত্তম। - -মুহাম্মাদ মামূন, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/৪৬১) : সরকারী খাস জমি দখলে রেখে ভোগ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : কুরবানী কিংবা আক্বীক্বার জন্য কোন মাদি ছাগলকে নির্দিষ্ট করে রাখলে তার পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা বিক্রি করা যাবে কি? না উক্ত বাচ্চাকেও আক্বীক্বা বা কুরবানী করতে হবে?
প্রশ্ন (৩৯/১১৯) : এক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য জমি দান করে। কিন্তু ঘটনাক্রমে তা ইবতেদায়ী মাদরাসার নামে ওয়াকফ হয়ে যায়। এখন উক্ত মসজিদে ছালাত আদায় করা হচ্ছে। এরূপ ওয়াকফ বিহীন মসজিদে ছালাত শুদ্ধ হবে কি? মসজিদটি অন্যত্র স্থানান্তর করা হলে বর্তমান স্থানটি অন্য কাজে ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৬/৩৫৬) : ফরয ছালাতের কোন রাক‘আতে মুছল্লী সূরা ফাতিহা পাঠ করতে ভুলে গেলে তার জন্য করণীয় কি? উক্ত রাক‘আত পুনরায় আদায় বা সাহু সিজদা দিলে হবে কি? - -ইমরোজ হাসান, খলিশাগাড়ি, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২৮/৪৬৮) : জনৈক পীর ছাহেব ছালাতে একাগ্রতার জন্য চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল রেখে ছালাত আদায় করতে বলেছেন। এ পন্থা অবলম্বন করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : আমার একাধিক স্ত্রী আছে। তাদের সকলের পক্ষ থেকে একটা পশু কুরবানী করলে যথেষ্ট হবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : ই‘তিকাফ-এর ফযীলত কি? রাসূলুল্লাহ (ছাঃ)-এর ই‘তিকাফের পদ্ধতি কি ছিল? মহিলারা কি এ ইবাদতে অংশগ্রহণ করতে পারবে?
প্রশ্ন (১৯/১৩৯) : কোন শিশু হাঁচি দিলে তার জওয়াবে কি বলতে হবে? কেউ কেউ বলেন, ‘বারাকাল্লাহু ফীক’ বলতে হবে। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২/২০২) : স্যালুট প্রদান পদ্ধতির ক্ষেত্রে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৪/৪০৪) : সূরা ইখলাছ একবার পড়লে পবিত্র কুরআন একবার খতম করার ছওয়াব পাওয়া যায়। উক্ত মর্মে ছহীহ হাদীছ আছে কি? সূরা ইখলাছের ফযীলত সম্পর্কে জানতে চাই।
আরও
আরও
.