উত্তর : মুসলিম বা অমুসলিম কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। মুগীরা (রাঃ) অন্ধকার যুগে কয়েকজন ব্যক্তিকে তার সাথী হিসাবে নেন, পরে তিনি তাদের হত্যা করে তাদের ধন-সম্পদ নিয়ে নেন। অতঃপর তিনি নবী করীম (ছাঃ)-এর নিকট হাযির হয়ে ইসলাম কবুল করেন। তখন নবী করীম (ছাঃ) বলেন, আমি তো তোমার ইসলাম গ্রহণকে কবুল করলাম, কিন্তু ধন-সম্পদ যা ধোঁকাবাজির দ্বারা অর্জন করেছ, এতে আমাদের কোন প্রয়োজন নেই (বুখারী হা/২৭৩১-৩২; আবুদাউদ হা/২৭৬৫)। অত্র হাদীছ প্রমাণ করে যে, অন্যায় কোন অবস্থাতেই বৈধ নয়। রাসূল (ছাঃ) বলেন, ‘সাবধান! তোমাদের কেউ যদি কোন যিম্মীর উপর অত্যাচার করে বা তার হক নষ্ট করে কিংবা তার সামর্থ্যের বাইরে তার উপর কিছু চাপিয়ে দেয় অথবা জোরপূর্বক তার কোন জিনিস নিয়ে নেয়, তবে আমি ক্বিয়ামতের দিন তার বিপক্ষে বাদী হব’ (আবুদাউদ হা/৩০৫২; মিশকাত হা/৪০৪৭; ছহীহাহ হা/৪৪৫)। রাসূল (ছাঃ) আরো বলেন, ‘ক্বিয়ামতের দিন অবশ্যই হকদারকে তার হক আদায় করে দেয়া হবে। এমনকি শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুঁতো মেরে কষ্ট দিয়ে থাকে, সেটারও বদলা নেওয়া হবে (মুসলিম হা/২৫৮২; মিশকাত হা/৫১২৮)। এর দ্বারা বুঝানো হয়েছে যে, মযলূমের হক অবশ্যই আদায় করে নেওয়া হবে (মিরক্বাত)। অতএব মুসলিম-অমুসলিম নির্বিশেষে কোন মানুষের প্রতি যুলুম করা যাবে না।

প্রশ্নকারী : রিয়াযুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৩/৯৩) : রাসূল (ছাঃ)-এর যুগে পবিত্র কুরআন যেভাবে সংরক্ষণ বা লিপিবদ্ধ করা হয়েছিল, তাতে কোন হরকত তথা যের, যবর, পেশ ছিল না। বিদায় হজ্জের দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করল। কিন্তু ওছমান (রাঃ) পরে তা গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। আরও পরে হরকত লাগানো হয়। এটা কি পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে নতুন সংযোজন নয়?
প্রশ্ন (১৪/১৪) : আরাফার দিন জিবরীল (আঃ) দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন কি? - -তারিক হাসান, পাবনা।
প্রশ্ন (২৮/৪২৮) : ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে, তিনটি জিনিসে অকল্যাণ আছে, ঘোড়ায়, নারীতে ও বাড়ীতে। (বুখারী হা/২৮৫৮)। হাদীছটির ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/৩৪৭) : বিবাহের সময় পাত্র পূর্ণ সম্মতি সহ কেবল আলহামদুলিল্লাহ বললেও সরাসরি ‘কবুল’ বলেনি। উক্ত বিবাহ গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২৯/২৯) : রাসূল (ছাঃ)-এর কবর খনন, লাশ চুরির অপচেষ্টা ইত্যাদি সম্পর্কে অনেক ঘটনা শোনা যায়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৫/২২৫) : আমি একজন শিক্ষক। ছাত্রদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য আমি মাঝে মধ্যে তাদের পরীক্ষা নেই। অতঃপর তাদের নিকট থেকে চাঁদা তুলে পুরস্কার ক্রয় করি এবং প্রথম ১০ জনকে পুরস্কৃত করি। এটা কি জুয়ার অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (২৮/৩৪৮) ই‘তেকাফ অবস্থায় মসজিদে কুরআন শিক্ষা বা বক্তব্য প্রদান করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : বরিশাল অঞ্চলে মানুষ মারা গেলে, জুম‘আর দিন মসজিদের মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় এবং ইমামকে মৃতের জন্য দো‘আ করতে বলা হয়। তিনি ছালাত শেষে সকলকে নিয়ে দো‘আ করেন। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৬/২০৬) : এক্বামতের সময় হাত ছেড়ে না বেঁধে রাখতে হবে? - -মুহাম্মাদ আরাফাত, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৩/৯৩) : আমি এমন কাজের সাথে জড়িত যে, আমি অধিকাংশ ছালাত জামা‘আতের সাথে আদায় করতে পারি না। একাকী পড়তে হয়। আমার ছালাত গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২০/১০০) : মুসনাদ আহমাদ ২৫০৮৭ নং হাদীছে বলা হয়েছে যে, নারীরা বিবাহের ব্যাপারে একক অধিকার রাখে। এর ব্যাখ্যা জানতে চাই। - -আতীকুল ইসলাম, ছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩৩/৩১৩) : ইমাম আবু হানীফা (রহঃ) রামাযানে ৬১ বার কুরআন খতম করতেন। উক্ত ঘটনার সত্যতা আছে কি?
আরও
আরও
.