উত্তর : উক্ত বক্তব্য সঠিক। কারণ এ সময় মুছল্লী আল্লাহর  যিম্মায় থাকে। রাসূল (ছাঃ) বলেছেন, ‘ছয়টি এমন আমল রয়েছে, কোন মুসলমান যদি তার একটির উপরও আমলরত অবস্থায় মারা যায়, তবে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করানোর জন্য যিম্মাদার হবেন- (১) যে ব্যক্তি মুজাহিদ হিসাবে বাড়ি থেকে বের হয় এবং ঐ অবস্থাতেই মারা যায় (২) যে ব্যক্তি কোন জানাযায় অংশগ্রহণ করে এবং ঐ অবস্থায় মৃত্যুবরণ করে (৩) যে ব্যক্তি কোন রোগীর সেবা বা তাকে দেখতে যাওয়া অবস্থায় মারা যায় (৪) যে ভালভাবে ওযূ করে ছালাত আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয় এবং মারা যায় (৫) যে ইমাম বা শাসকের নিকট কেবল তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বের হয়ে মৃত্যুবরণ করে (৬) যে ব্যক্তি নিজ গৃহে অবস্থান করে, কোন মুসলমানের নিন্দা করে না, তাদের প্রতি ক্রোধ প্রদর্শন করে না, প্রতিশোধও নেয় না। উক্ত ৬টি অবস্থায় মৃত্যুবরণকারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর যিম্মাদার হবেন’ (ত্বাবারাণী আওসাত্ব হা/৩৮২২; ছহীহাহ হা/৩৩৮৪; ছহীহুত তারগীব হা/২৭৩৯)।

প্রশ্নকারী : মা‘ছূম বিল্লাহ, গাযীপুর, ঢাকা।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩২/৩২) : হিন্দু ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ... পাঠ করা ও তার লাশ দেখতে যাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/১০৬) : মামা মারা যাওয়ায় তিন বৎসর পরে জনৈক ব্যক্তি স্বীয় মামীকে বিবাহ করেছে। উক্ত বিবাহ বৈধ হয়েছে কি? - -গোলাম রববানী, পোরশা, নওগাঁ।
প্রশ্ন (২৯/৩০৯) : বর্তমানে প্রায় মসজিদে দেখা যাচ্ছে যে, মক্কা ও মদীনার ছবিসহ বিভিন্ন ছবি দ্বারা নকশা করা কার্পেট দেওয়া হচ্ছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৭/৯৭) : রাসূল (ছাঃ) মি‘রাজে যাওয়ার সময় জিব্রীলের আদেশে তূরে সীনা ও বায়তুল লাহমে ছালাত আদায় করেছেন। এতে কি প্রমাণ হয় যে, সালাফে ছালেহীনদের স্মৃতিবিজড়িত স্থানে বরকত হাছিলের জন্য বিশেষ ছালাত আদায় করা যায়? বিস্তারিত জানতে চাই। - -আলী আছগর, ডাকবাংলা, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৮/১১৮) : পূজার সময় বাজারে ছাগল ক্রয়-বিক্রয় চাঙ্গা হয়। এ সময় ছাগল বিক্রয় লাভজনক হয়। এ সময় মুসলমানদের জন্য ছাগল বিক্রয় জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : গর্ভধারিণী নারী ছিয়াম পালনকারিনী ও আল্লাহর রাস্তায় জিহাদ কারিনীর সমান নেকী লাভ করে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (২৩/১৮৩) : রামাযানে নফল ইবাদত ফরয ইবাদতের সমান এবং ফরয ইবাদত ৭০টি ফরয ইবাদতের সমান। এ হাদীছটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১/৩৬১) : আমাদের সৈয়দপুর সেনানিবাসে গ্যারিসন কেন্দ্রীয় জামে মসজিদ সহ মোট ৪টি জুম‘আ মসজিদ আছে। এক্ষণে মুছল্ল­ী বৃদ্ধির জন্য বাকী তিনটি ওয়াক্তিয়া রেখে কেন্দ্রীয় জামে মসজিদে কেবলমাত্র একটি জুম‘আ করতে চাই। শরী‘আতে এটি জায়েয হবে কি-না।
প্রশ্ন (৩৮/২৩৮) : মহিলাগণ গৃহাভ্যন্তরে জামা‘আতে ছালাত আদায় করলে সরবে তেলাওয়াত করতে পারবে কি?
প্রশ্ন (৮/৮৮) : মেয়েদের জন্য ছালাতের সময় চুল ছেড়ে রাখা আবশ্যক কি? বের হয়ে যাওয়ার আশংকায় কেউ বেণী বেঁধে রাখতে পারবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : স্বামী-স্ত্রী ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাবে হবে কি? - -আতীকুর রহমানকৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন (১৭/১৭) : আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ডুবুরী (ডাইভার)। আমাদের ডাইভিং ভাতার সরকারী হার খুবই কম। কর্তৃপক্ষের অনুমতি ও সম্মতিতে অনেক সময় প্রকৃত ডাইভিং বা প্রাকটিস ডাইভের চেয়ে বেশী সংখ্যা দেখিয়ে অতিরিক্ত ভাতা দেওয়া হয়। এমনকি কখনো বাস্তবে প্রাকটিস ডাইভ না করেও অনুমতি অনুযায়ী তা হিসাবভুক্ত করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সম্মতি ও স্বাক্ষরও থাকে। এভাবে প্রকৃত সময় বা ডাইভের চেয়ে বেশী দেখিয়ে অতিরিক্ত ভাতা গ্রহণ করা কি জায়েয?
আরও
আরও
.