উত্তর : উভয়ের মধ্যে কোন বৈপরীত্য নেই। বরং আল্লাহ তা‘আলা আদম (আঃ)-কে মাটির বিভিন্ন উপাদান দিয়ে তৈরী করেছেন এবং তার দেহে রূহ ফুঁকে দিয়েছেন (ছোয়াদ ৩৮/৭-৭২; হজ্জ ২২/৫; হিজ্র ১৫/২৬)। অতঃপর মানুষকে সেই আদমের পানি (বীর্য) থেকে এবং তাকে বিভিন্ন স্তরে অতিক্রম করিয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, ‘যিনি সকল বস্ত্ত সুন্দর রূপে সৃষ্টি করেছেন এবং মাটি হ’তে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার (আদমের) বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন ও তাতে রূহ ফুঁকে দেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও হৃদয়। কিন্তু তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা স্বীকার করে থাক’ (সাজদাহ ৩২/৭-৯)।

রাসূল (ছাঃ) বলেন, তোমাদের প্রত্যেকেরই জন্ম হয় এভাবে যে, তার মায়ের পেটে (প্রথমে তার মূল উপাদান) শুক্ররূপে চল্লিশ দিন পর্যন্ত থাকে। অতঃপর তা চল্লিশ দিন পর্যন্ত লাল জমাট রক্তপিন্ড রূপ ধারণ করে। তারপর পরবর্তী চল্লিশ দিনে মাংসপিন্ডের রূপ ধারণ করে। অতঃপর আল্লাহ তা‘আলা একজন ফেরেশতাকে চারটি বিষয় লিখে দেয়ার জন্য পাঠান। তিনি আল্লাহর হুকুমে তার তাক্বদীরে লিখে দেন- (১) তার আমল (২) তার মৃত্যু, (৩) তার রিযিক এবং (৪) তার নেককার বা দুর্ভাগা হওয়ার বিষয়। তারপর তন্মধ্যে রূহ প্রবেশ করান (বুখারী হা/৩২০৮; মিশকাত হা/৮২)। অতএব উভয়ের মধ্যে কোন বৈপরীত্য নেই। বরং কুরআনে মানবসৃষ্টির বিভিন্ন স্তরের কথা আলোচনা করা হয়েছে।

প্রশ্নকারীঃ মাহফূয, বামুন্দী, মেহেরপুর।







প্রশ্ন (১৮/৯৮) : আমি একজন সরকারী কর্মকর্তা। আমার অফিসে বড় কর্মকর্তারা পরিদর্শনে আসলে তাদের আপ্যায়ন করা হয়। অথচ সরকার আপ্যায়ন করানোর জন্য কোন বরাদ্দ দেয় না। বিভিন্ন খাতে বরাদ্দ থেকে ব্যয় সংকোচন করে এ খরচ করা হয়। এটা হালাল হবে কি-না জানতে চাই?
প্রশ্ন (৩৩/২৭৩) : বলা হয়ে থাকে যে, ফাতেমা (রাঃ)-এর মৃত্যুর পর পরই আবু যার গিফারী (রাঃ)-তাঁর কবরের পাশে গিয়ে বিভিনণ প্রশ্ন করেছিলেন এবং কবর থেকে প্রশ্ন সমূহের উত্তর দেওয়া হয়েছিল। কথাটা কি সত্য? - রফীকুল ইসলাম রাণীনগর, নওগাঁ।
প্রশ্ন (২০/৩৮০) : তাবলীগ জামা‘আতের সাথে ৪০ দিনের চিল্লায় গিয়ে জানতে পারলাম যে, দাওয়াতের কাজে বের হয়ে নিজের প্রয়োজনে ১ টাকা খরচ করলে ৭ লক্ষ টাকা ছাদাক্বা করার সমান ছওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে ৪৯ কোটি ছওয়াব আমলনামায় লেখা হয়। এসব কথা কি সঠিক? দাওয়াতী কাজের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/২৯৩) : কোন নারীর ইদ্দত পালনকালীন যদি তার পিতা মৃত্যুবরণ করে তাহ’লে তিনি পিতার লাশ দেখার জন্য সেখানে যেতে পারবেন কি?
প্রশ্ন (১৮/২৯৮) : কনে দ্বীনদার, কিন্তু তার পরিবার মাযহাবী এবং দ্বীনের প্রতি গাফেল। এরূপ নারী বিবাহ করা যাবে কি? - -তাওহীদুর রহমান, সাহেববাজার, রাজশাহী।
প্রশ্ন (১/২৮১) : একদল নারী সার্বিক নিরাপত্তা থাকা অবস্থায় মাহরাম ছাড়া ফরয হজ্জে যেতে পারবে কী?
প্রশ্ন (৩৬/২৩৬) : ফেসবুক, হোয়াটসএ্যাপের মত সামাজিক মাধ্যমে লাইক, লাভ সহ বিভিন্ন ইমোজি ব্যবহার করা শরী‘আতসম্মত হবে কি? অনেকে বলে থাকেন এটা খৃষ্টানদের ব্যবহৃত চিহ্ন।
প্রশ্ন (০৯/৩৬৯) : শাওয়াল মাসের ৬টি ছিয়াম রাখার ফযীলত কি? এগুলি কি ধারাবাহিকভাবে আদায় করতে হবে? কারণবশতঃ উক্ত মাসে আদায় করতে না পারায় পরের মাসে ক্বাযা আদায় করলে কি এর নেকী পাওয়া যাবে? - জামীলুর রহমান, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (৪০/১৬০) : ‘ইজতেমা’ অর্থ কি? রাজশাহীতে অনুষ্ঠিত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর তাবলীগী ইজতেমা এবং ঢাকায় অনুষ্ঠিত ‘বিশ্ব ইজতেমা’র মধ্যে পার্থক্য কি? - -আব্দুল্লাহ আল-মামূন, রাজশাহী।
প্রশ্ন (৮/৪৮) : আমরা দুই ভাই শেয়ারে একটি ভাটায় কাজ নিয়েছিলাম। এখন সে আমার হিসাবে ৩ লক্ষেরও অধিক টাকার কোন হিসাব দেয়নি। আমি চাইলেও তাকে মন থেকে ক্ষমা করতে পারি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৭/২০৭) : সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে পুরুষ বা নারী তার কালো দাড়ি ও চুলে কালো ব্যতীত অন্য রং দ্বারা রঙ্গিন করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : রাসূল (ছাঃ) তায়েফ সফরকালে নির্যাতিত হওয়ার পর একটি আঙ্গুর বাগানে বসে ‘মযলূমের দো‘আ’ হিসাবে পরিচিত যে দো‘আটি করেছিলেন, তা ছহীহ কি?
আরও
আরও
.