‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সরকারের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সরকারী ভাতা পেলেও দেশের কওমী মাদ্রাসাগুলি এই ভাতা থেকে বঞ্চিত। অথচ ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক গড়ার কারিগর হ’ল কওমী মাদ্রাসাগুলি। স্বাধীনতার বিগত ৫০ বছরেও কোন সরকার এদের প্রতি নযর দেয়নি। সেই সাথে দেশের নিম্নমধ্যবিত্ত ও গরীব পরিবারগুলির অবস্থা চরম সংকটাপন্ন। অতএব কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য কমপক্ষে ১৫ হাযার ও ১০ হাযার টাকা এবং গরীব পরিবারগুলির জন্য কমপক্ষে ১২ হাযার টাকা করোনাকালীন মাসিক ভাতা বরাদ্দ করুন! (দৈনিক ইনকিলাব ২৭শে জুন রবিবার ৩য় পৃষ্ঠায় প্রকাশিত)।






বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাইদের সাহায্যে এগিয়ে আসুন!
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ২য় বর্ষ), অক্টোবর ১৯৫০-সেপ্টেম্বর ১৯৫১
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় বায়তুল মাল ফান্ডকে সমৃদ্ধ করুন!
দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৪ম বর্ষ), জুন ১৯৬৭-আগষ্ট ১৯৬৮
গ্রাহক ও এজেন্ট সংগ্রহের ফরম
দৃষ্টি আকর্ষণ-১
ডা. নাসরীন সুলতানা
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৩ম বর্ষ), জুলাই-আগস্ট ১৯৬৬-মার্চ ১৯৬৭
কর্মী সম্মেলন ২০১৬
‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের নাম ও ঠিকানা
২ বছর মেয়াদী দাওরায়ে হাদীছ কোর্সে (ভর্তি বিজ্ঞপ্তি)
আরও
আরও
.